আসন্ন এসএসসি পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ডে চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীর সংখ্যার দিক থেকে বিভাগে দ্বিতীয় অবস্থানে রয়েছে সিরাজগঞ্জ জেলা, যেখানে মোট পরীক্ষার্থী ৩১ হাজার ৩৫৪ জন।ইতিমধ্যে জেলায় সব ধরনের প্রস্তুতি শতভাগ সম্পন্ন করা হয়েছে এবং প্রতিটি কেন্দ্রেই সিসি ক্যামেরার আওতায় পরীক্ষা নেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।রাজশাহী শিক্ষা বোর্ড ও জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় সিরাজগঞ্জ জেলার ৪৬টি কেন্দ্রে ৩৫৩টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে। এর মধ্যে সিরাজগঞ্জ সদর উপজেলায় ৭টি, বেলকুচিতে ৪টি, কামারখন্দে ২টি, চৌহালীতে ৪টি, কাজিপুরে ৬টি, রায়গঞ্জে ৭টি, শাহজাদপুরে ৮টি, তাড়াশে ৩টি এবং উল্লাপাড়া উপজেলায় ৫টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।সিরাজগঞ্জ জেলায় মোট পরীক্ষার্থীর মধ্যে ছেলে ১৬ হাজার ৬১০ জন এবং মেয়ে ১৪ হাজার ৭৪৪ জন।জেলাভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা যায়, পরীক্ষার্থীর সংখ্যায় শীর্ষে রয়েছে বগুড়া জেলা, যেখানে অংশ নিচ্ছে ৩২ হাজার ১০২ জন। দ্বিতীয় অবস্থানে থাকা সিরাজগঞ্জের পর তৃতীয় স্থানে রয়েছে রাজশাহী জেলা, যেখানে পরীক্ষার্থীর সংখ্যা ২৮ হাজার ৫৩৭ জন।এছাড়া পাবনায় ২৬ হাজার ৬৭২ জন, নওগাঁয় ২১ হাজার ২৯৯ জন, নাটোরে ১৫ হাজার ৮৭৮ জন, চাঁপাইনবাবগঞ্জে ১২ হাজার ৯৫৬ জন এবং সর্বনিম্ন জয়পুরহাট জেলায় ৮ হাজার ৯১১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।সিরাজগঞ্জের জেলা শিক্ষা অফিসার মো. আব্দুল জাব্বার বলেন, সিরাজগঞ্জ জেলায় এসএসসি পরীক্ষার প্রস্তুতি একেবারে শতভাগ সম্পন্ন। প্রস্তুতিতেও কোনো ঘাটতি নেই। সবচেয়ে বড় কথা, প্রতিটি কেন্দ্রেই আমরা সিসি ক্যামেরার ব্যবস্থা রয়েছে। উল্লেখ্য, ২০২৬ সালের এসএসসি পরীক্ষা আগামী ২১ এপ্রিল শুরু হয়ে ২০ মে পর্যন্ত চলমান থাকবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উল্লাপাড়ায় মানবপাচার চক্রের তিন সদস্য আটক
উল্লাপাড়ায় মানবপাচার চক্রের তিন সদস্য আটক

অবৈধভাবে ইতালি যাওয়ার পথে লিবিয়ার ভূমধ্যসাগরে নৌকাডুবিতে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার এক কলেজ শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় ৩ দালালকে গ্রেপ্তার করেছে পুলিশ। Read more

চঞ্চলের প্রশংসায় ভাসছেন নিশো ‘আউটস্ট্যান্ডিং’ পারফরম্যান্স
চঞ্চলের প্রশংসায় ভাসছেন নিশো ‘আউটস্ট্যান্ডিং’ পারফরম্যান্স

আফরান নিশো অভিনীত ‘দম’ সিনেমা নিয়ে প্রশংসায় ভাসালেন সহঅভিনেতা চঞ্চল চৌধুরী, যিনি নিজেও ছবিটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।আজ বিকেলে স্টার Read more

ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি
ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি

পুলিশের পুলিশ সুপার (এসপি) থেকে ‘সুপারনিউমারারি পদোন্নতি’ পাওয়া এক ডিআইজি ও ১৬ অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাকে বদলি করা হয়েছে।বুধবার (১৫ Read more

ক্ষমতার পরিবর্তন না হওয়া পর্যন্ত আমরা ভেনেজুয়েলা চালাবো: ট্রাম্প
ক্ষমতার পরিবর্তন না হওয়া পর্যন্ত আমরা ভেনেজুয়েলা চালাবো: ট্রাম্প

ক্ষমতার পরিবর্তন না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা চালাবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ‘ভেনেজুয়েলায় ক্ষমতার শান্তিপূর্ণ রদবদল Read more

‘আগামী বিশ্বকাপে ভয়ংকর দল হবে ব্রাজিল’
‘আগামী বিশ্বকাপে ভয়ংকর দল হবে ব্রাজিল’

কয়েক বছর থেকে সময়টা খুব ভালো যাচ্ছিল না পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজেলের। পরিস্থিতি এমন ছিল যে, একসময়ের দাপুটে দলটি নিজেদের যেন Read more

বাবার স্বপ্নপূরণের পথে আরও এক ধাপ এগোলেন ছেলে
বাবার স্বপ্নপূরণের পথে আরও এক ধাপ এগোলেন ছেলে

একদিন জাতীয় দলের জার্সিতে নিজের ছেলের সঙ্গে একই মাঠে খেলতে নামার স্বপ্ন দেখছেন পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। চলতি বছর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন