গম পাচার মামলায় বিপদে আছেন ভারতীয় অভিনেত্রী নুসরত জাহান। রেশন দুর্নীতি মামলায় আগামীকাল সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে নায়িকাকে। তিনি দিল্লির ইডির সদর দপ্তরে হাজিরা দিতে চেয়ে আবেদন করেছেন।সূত্রে জানা যায় রেশন দুর্নীতি, গম পাচারের মামলা যে সময় হয়েছিল সেই সময় নুসরত জাহান বসিরহাটের সংসদ ছিলেন। তাই তাকে তলব করা হয়েছে।রেশন দুর্নীতির একটি বিশেষ সূত্র ধরে নুসরত জাহানের নাম উঠে এসেছে। যখন বাংলাদেশ সীমান্ত দিয়ে দুর্নীতির গম পাচারের অভিযোগ উঠেছিল, সেই সময় বসিরহাটের সংসদ ছিলেন নুসরত। অভিযোগ, এই পাচারচক্রের কিছু আর্থিক লেনদেনের সঙ্গে অভিনেত্রীর যোগসূত্র থাকতে পারে।যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে নুসরাতের পক্ষ থেকে কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এর আগেও বাণিজ্যক বিষয়ে ইডির তলব পেয়েছিলেন নুসরত। এই মুহূর্তে বিনোদন জগৎ থেকে দূরেই রয়েছেন নুসরত। কিছু দিন আগেই স্বামী, অভিনেতা যশ দাশগুপ্তর সঙ্গে ছুটির মেজাজে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। বিনোদন জগৎ থেকে দূরে থাকলেও সোশ্যাল মিডিয়ায় দারুণ সক্রিয় নুসরত। তাকে বিভিন্ন ট্রেন্ড ফলো করতে যেমন দেখা যায়, তেমনই আবার বিভিন্ন অনুষ্ঠান নিজের মতো করে পালন করেন তিনি। ফলে সবসময়ই সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের চর্চায় থাকেন এই অভিনেত্রী। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নিষিদ্ধ সংগঠনের কোনো কার্যক্রম চলবে না: ডিআইজি রেজাউল
নিষিদ্ধ সংগঠনের কোনো কার্যক্রম চলবে না: ডিআইজি রেজাউল

নিষিদ্ধ সংগঠনের কোনো কার্যক্রম ঢাকা রেঞ্জে চলবে না। কেউ নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম পরিচালনার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া Read more

ধান ক্ষেতে মিলল অজ্ঞাত যুবকের মরদেহ
ধান ক্ষেতে মিলল অজ্ঞাত যুবকের মরদেহ

নওগাঁর রানীনগর উপজেলায় ধান ক্ষেত থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহষ্পতিবার (০৬ নভেম্বর) সকালে উপজেলার হরিপুর গ্রামের রাস্তার Read more

আলফাডাঙ্গায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
আলফাডাঙ্গায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

আলফাডাঙ্গা ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ইনামুল হাসান (৩৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন Read more

বাঘাইছড়ি প্রেস ক্লাবের ৮ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বাঘাইছড়ি প্রেস ক্লাবের ৮ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় কর্মরত সাংবাদিকদের সংগঠন বাঘাইছড়ি প্রেস ক্লাবের ৮ সদস্যের নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। রবিবার ১৩ জুলাই Read more

শার্শায় ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, বৃদ্ধ আটক
শার্শায় ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, বৃদ্ধ আটক

যশোরের শার্শায় সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী শিশুর পিতা সাইদুজ্জামান সাঈদ বাদী হয়ে Read more

নোবিপ্রবির প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
নোবিপ্রবির প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পাম্প মেরামতের নামে ২০২২-২৩ অর্থবছরে ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে পরিকল্পনা, উন্নয়ন ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন