ক্ষমতার পরিবর্তন না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা চালাবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ‘ভেনেজুয়েলায় ক্ষমতার শান্তিপূর্ণ রদবদল না হওয়া পর্যন্ত আমরাই দেশটি চালাবো’। ভেনেজুয়েলায় হামলা এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ‘আটক’ করার পর গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি। খবর বিবিসিট্রাম্প বলেন, ‘ভেনেজুয়েলার মানুষের জন্য শান্তি চায় যুক্তরাষ্ট্র। উই উইল রান ভেনেজুয়েলা আনটিল ট্রানজিশন। প্রয়োজনে আরও বড় পরিসরে দ্বিতীয় দফায় আক্রমণের প্রস্তুতি রেখেছি আমরা’। যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিগুলো শিগগিরই ভেনেজুয়েলায় প্রবেশ করবে বলেও জানান মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্ট। ট্রাম্প আরও জানান, যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিগুলো ভেনেজুয়েলার ‘ভেঙেপড়া অবকাঠামো’ ঠিক করবে এবং ‘দেশের জন্য অর্থ উপার্জন শুরু করবে’।শনিবার ভেনেজুয়েলার ওপর যুক্তরাষ্ট্রের হামলায় মাদুরো ও তার স্ত্রীকে আটক করে দেশ থেকে সরিয়ে নেয়া হয়। সফল অভিযান চালানোর জন্য মার্কিন সামরিক বাহিনীর সদস্যদের ধন্যবাদও জানান ট্রাম্প। তিনি বলেন, ‘পৃথিবীর কোনও দেশ এমনটা করতে পারেনি মার্কিন বাহিনী গত রাতে যা করেছে।’এদিকে মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি জানিয়েছেন, মাদুরোর বিরুদ্ধে মাদক ও অস্ত্রচালান সংশ্লিষ্ট অভিযোগ আনা হয়েছে। সংবাদ সম্মেলনে ট্রাম্প আরও বলেন, ‘ভেনেজুয়েলার তেল খাত দীর্ঘদিন ধরেই ভেঙে পড়েছে, পুরোপুরি ব্যর্থ। আমাদের বিশাল মার্কিন তেল কোম্পানিগুলো সেখানে যাবে, বিলিয়ন ডলার খরচ করে তীব্রভাবে ক্ষতিগ্রস্ত তেল অবকাঠামো ঠিক করবে এবং দেশের জন্য অর্থ রোজগার শুরু করবে।’মার্কিন এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুযায়ী, দক্ষিণ আমেরিকার এই দেশে প্রায় ৩০৩ বিলিয়ন ব্যারেল মজুদ তেল আছে, যা বিশ্বের মোট মজুদের প্রায় ২০ শতাংশ।এদিকে ট্রাম্পের এই ঘোষণার পর যুক্তরাষ্ট্র ঠিক কীভাবে ভেনেজুয়েলা ‘চালাবে’— তা এখনও পরিষ্কার নয়। তবে ট্রাম্প বলেছেন, একটি ‘গ্রুপ’ বিষয়টি দেখভাল করবে। তার ভাষায়, ‘আমরা একদল মানুষ নিয়ে এটা চালাব এবং নিশ্চিত করব যেন ঠিকভাবে চালানো হয়’। সেই গ্রুপে ভেনেজুয়েলার ভেতর থেকে কারা থাকবেন সে বিষয়ে সাংবাদিকেরা জানতে চাইলে ট্রাম্প বলেন, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেসের সঙ্গে কথা বলেছেন।ট্রাম্প দাবি করেন, রদ্রিগেস জানিয়েছেন তিনি ‘যুক্তরাষ্ট্র যা বলবে তাই করতে প্রস্তুত’। তবে ট্রাম্পের বক্তব্যের পর রাষ্ট্রীয় টিভিতে রদ্রিগেস বলেন, ভেনেজুয়েলাতে ‘মাদুরোই একমাত্র প্রেসিডেন্ট’ এবং সরকার নিজেদের রক্ষায় প্রস্তুত।এর আগে শনিবার ভোরে ভেনেজুয়েলায় ‘বড় ধরনের হামলা’ চালায় যুক্তরাষ্ট্র। পরে সেখানে মাদুরো দম্পতিকে আটক করে দেশের বাইরে নিয়ে যাওয়া হয়। পরে তাদের ইউএসএস ইও জিমা জাহাজে নিয়ে যাওয়া হয়। মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি জানান, মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের বিরুদ্ধে নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টে মামলা করা হয়েছে।সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ তিনি লেখেন, ‘খুব দ্রুতই তারা আমেরিকান আদালতে আমেরিকান ন্যায়ের পূর্ণ মুখোমুখি হবেন’।এবি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মীর জাফরের বিশ্বাসঘাতকতা নিয়ে কী বলেন তার বংশধররা?
মীর জাফরের বিশ্বাসঘাতকতা নিয়ে কী বলেন তার বংশধররা?

মীর জাফরকে ইতিহাসে এক ঘৃণ্য চরিত্র হিসাবেই দেখেন বহু মানুষ। কিন্তু সত্যিই কি তিনি বিশ্বাসঘাতকতা করেছিলেন? কী বিশ্বাস করেন তার Read more

এবার যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তুরস্ক!
এবার যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তুরস্ক!

মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই এবার নিজের সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে তুরস্ক। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঘনিষ্ঠ একটি Read more

৩৬ বার অস্ত্রোপচারের পর অবশেষে বাড়ি ফিরলো দীপ্ত
৩৬ বার অস্ত্রোপচারের পর অবশেষে বাড়ি ফিরলো দীপ্ত

মাইলস্টোন স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র নাভিদ নাওয়াজ দীপ্ত। ৯৭ দিন চিকিৎসাধীন থাকার পর গতকাল ছাড়পত্র পেয়েছেশরীরের ৪৫ শতাংশই পোড়া। দুই Read more

চাকসুতে ২৬ পদের ২৪টিতেই শিবিরের জয়
চাকসুতে ২৬ পদের ২৪টিতেই শিবিরের জয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ২৬ পদের মধ্যে ২৪টিতেই জয় পেয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের শিক্ষার্থীরা।বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ভোর Read more

মিসরে গাজা শান্তি সম্মেলনে যোগ দিচ্ছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট
মিসরে গাজা শান্তি সম্মেলনে যোগ দিচ্ছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট

অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি উপলক্ষে মিসরের রাজধানী কায়রোতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল-সিসির উদ্যোগে আয়োজিত ‘গাজা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন