শরীয়তপুরে নিখোঁজের ২৩ দিন পর একটি পুরোনো কবর থেকে মন্টু বেপারী ওরফে মনু বেপারী (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২০ এপ্রিল) দুপুরে সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড  চর চটাং এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।নিহত মন্টু বেপারী একই গ্রামের মৃত সোনাই বেপারীর ছেলে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, কয়েক বছর আগে মারা যাওয়া শাহেব আলী মাদবরের কবরের ভেতর থেকে তার লাশ উদ্ধার করা হয়। লাশটি গামছা ও বিছানার চাদর দিয়ে মোড়ানো ছিল, যা ঘটনাটিকে আরও রহস্যজনক করে তুলেছে।পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় পাঁচ বছর আগে মন্টু বেপারীর প্রথম স্ত্রী মারা যান। এরপর তিনি একই এলাকার মৃত সিরাজ মোল্লার স্ত্রী ও রুদ্রকর ইউনিয়নের বাসিন্দা হাসেম খানের মেয়ে খাদিজা বেগমকে বিয়ে করেন। তবে বিয়ের পর থেকেই তাদের মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়। প্রায় ছয় মাস আগে খাদিজা বেগম তাকে তালাক দেন। পরে মন্টু বেপারী তার কাছ থেকে নেওয়া সাত লাখ টাকা ফেরতের দাবিতে আদালতে মামলা করেন, যা দুই পক্ষের বিরোধকে তীব্র করে তোলে।গত ২৭ মার্চ থেকে নিখোঁজ ছিলেন মন্টু বেপারী। দীর্ঘদিন কোনো খোঁজ না পেয়ে গত ১৩ এপ্রিল তার বোন মিনারা বেগম পালং মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। তবে স্থানীয়দের অভিযোগ, বিষয়টি শুরুতে পুলিশ তেমন গুরুত্ব দেয়নি। এমনকি রোববার ঘটনাস্থলে গিয়েও কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি বলেও অভিযোগ উঠেছে।সোমবার স্বজনরা বাড়ির পাশে একটি পুরোনো কবরের পাশে নতুন খোঁড়া মাটি দেখতে পান। সন্দেহ হলে সেখানে খুঁড়ে লাশ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছান। ঘটনা ছড়িয়ে পড়লে নিহত মনু বেপারীর মামাতো ভাইয়ের ছেলে ফারুক মাদবর ও তার স্ত্রী পারভীন গা ঢাকা দেন। এ ঘটনায় দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন স্বজন ও স্থানীয়রা।নিহতের মেয়ে মিম আক্তার অভিযোগ করে বলেন, আমার বাবাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তার দ্বিতীয় স্ত্রীর খাদিজা ও তার সহযোগীরাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং লাশ কবরের ভেতরে লুকিয়ে রেখেছে।আমি আমার বাবার হত্যাকারীদের বিচার চাই। অন্যদিকে নিহতের বোন মিনারা বেগম বলেন,  আমার ভাই সুখের আশায় সবকিছু বিক্রি করে বিয়ে করেছিলেন। কিন্তু সেই সংসারই তার জীবনের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। আমি এই হত্যার বিচার চাই।স্থানীয় ইউপি মেম্বার গিয়াস মোল্লা বলেন,  বেশ কিছুদিন যাবত মনু নিখোঁজ ছিল। তার বোন আমাকে কয়েকবার তার খোঁজ জিজ্ঞাসা করেছিলেন। আজ হঠাৎ শুনতে পাই তার লাশ তার মামাতো ভাইয়ের কবরে পাওয়া গেছে। এ বিষয় অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) ড. আশিকুর রহমান বলেন, একটি নিখোঁজ জিডির অনুসন্ধানের কাজে এসে নিখোঁজ ব্যক্তিকে আঙ্গারিয়া ইউনিয়নের চরচাটাং এলাকার বাসিন্দা ফারুক মাদবের বাবা শাহেব আলী মাদবরের কবরে নিখোঁজ মনু বেপারীর লাশ পাই। পরবর্তীতে আমাদের টিম আশেপাশের মানুষকে জিজ্ঞাসাবাদ করছে। তদন্তদের মাধ্যমে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।  এবং লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশি প্রেমিকাকে অবৈধভাবে অনুপ্রবেশে সহায়তায় ভারতীয় প্রেমিকও আটক
বাংলাদেশি প্রেমিকাকে অবৈধভাবে অনুপ্রবেশে সহায়তায় ভারতীয় প্রেমিকও আটক

প্রেমিক ভারতীয় নাগরিক, অন্যদিকে প্রেমিকা বাংলাদেশের। ভারতের কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরু শহরের কাজ করার সময় তাদের পরিচয়। এরপরই তৈরি হয় প্রেমের Read more

এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি
এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ৫৫৫ সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে।মঙ্গলবার পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের বদলি ও পদায়ন Read more

৩৯ কেন্দ্রে হবে জকসুর ভোটগ্রহণ
৩৯ কেন্দ্রে হবে জকসুর ভোটগ্রহণ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে মোট ৩৯টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। জকসুর প্রধান নির্বাচন কমিশনার Read more

পদত্যাগ করলেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ
পদত্যাগ করলেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করলেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ বুধবার (১০ ডিসেম্বর) তারা প্রধান Read more

যুক্তরাষ্ট্র বিশ্বব্যবস্থা ধ্বংস করছে: জার্মানির প্রেসিডেন্ট
যুক্তরাষ্ট্র বিশ্বব্যবস্থা ধ্বংস করছে: জার্মানির প্রেসিডেন্ট

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে দেশটির পররাষ্ট্রনীতির তীব্র সমালোচনা করেছেন জার্মান প্রেসিডেন্ট ফ্রাংক-ওয়াল্টার স্টেইনমায়ার। তিনি বিশ্বের প্রতি আহ্বান জানিয়ে বলেন, Read more

৯ বছর পর দেশে ফিরে ধরা পড়লো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি
৯ বছর পর দেশে ফিরে ধরা পড়লো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি

বরগুনায় অপহরণের পর আলোচিত অনিক চন্দ্র রায় হত্যাকান্ডের ঘটনায় মৃত্যুদন্ড সাজাপ্রাপ্ত আসামি মোঃ সালাউদ্দিন গাজীকে গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘ ৯ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন