কয়েক বছর থেকে সময়টা খুব ভালো যাচ্ছিল না পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজেলের। পরিস্থিতি এমন ছিল যে, একসময়ের দাপুটে দলটি নিজেদের যেন হারিয়ে খুঁজছে। একের পর এক কোচ পরিবর্তন করেও কোনো সুফলই পাচ্ছিল না দলটি। তবে কার্লো আনচেলত্তিকে কোচের দায়িত্ব দেওয়ার ব্রাজিলিয়ান ফুটবলে ফের জেগেছে আত্মবিশ্বাস। ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৫-০ গোল ব্যবধানে বিধ্বস্ত করেছে ব্রাজিল। এমন দাপুটে জয়ের পর দলেকে নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন দেশটির তিন কিংবদন্তি ফুটবলার— জিকো, রোমারিও ও কাফু। শুক্রবার (১১ অক্টোবর) রাতে রিও ডি জেনেইরোর ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে এক চ্যারিটি ম্যাচে অংশ নেওয়ার পর জাতীয় দলের পারফরম্যান্স নিয়ে সন্তোষ প্রকাশ করেন তারা।জিকো বলেন, ‘শুক্রবারের পারফরম্যান্স অসাধারণ ছিল। আমরা দেখেছি আরও মনোযোগী, দায়িত্বশীল এক দলকে। প্রত্যেকে কোচকে বোঝাতে চাচ্ছে যে তারা এই দলে থাকতে চায়। বিশ্বকাপ যত ঘনিয়ে আসছে, খেলোয়াড়দের প্রেরণাও তত বাড়ছে। আশা করি এটা হবে দুর্দান্ত প্রস্তুতির সূচনা।’এদিকে চোটের কারণে দীর্ঘদিন দলের বাইরে আছেন নেইমার জুনিয়র। অনেকেই আশঙ্কা করছেন আগামী বিশ্বকাপে এই তারকার খেলা নিয়ে। আগামী ২০২৬ ফিফা বিশ্বকাপে নেইমারের খেলার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে জিকো বলেন, ‘ও খেলবে কি না, সেটা নির্ভর করছে ওর শারীরিক অবস্থার ওপর।’রোমারিওর মতে, প্রতিপক্ষ দুর্বল হলেও ৫-০ ব্যবধানে জয় ব্রাজিলের শক্তিরই প্রমাণ। তিনি বলেন, ‘আজকাল ফুটবলে এত বড় ব্যবধানে জয় পাওয়া সহজ নয়। আমি যেমন আশাবাদী, তেমনি বিশ্বাস করি প্রতিটি ব্রাজিলিয়ানই এখন নতুন করে আশা দেখছে। দেখি আমরা এখান থেকে আরও কতটা এগোতে পারি।’২০০২ সালে সবশেষ নিজেদের পঞ্চম বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। সেই বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক কাফু মনে করেন, আনচেলত্তি এসে দলের কাঠামো ও ভারসাম্য ফিরিয়ে এনেছেন, বিশেষ করে রক্ষণভাগে।তিনি বলেন, ‘আমি নিশ্চিত, বিশ্বকাপে ব্রাজিল হবে ভয়ঙ্কর এক দল। আমাদের আক্রমণভাগ তো সব সময়ই ভালো, তবে রক্ষণে শৃঙ্খলা না থাকলে লাভ হয় না। আনচেলোত্তি ঠিক সেখানেই পরিবর্তন এনেছেন। এখন আমরা কম গোল খাচ্ছি, আর আক্রমণভাগ আগের চেয়ে অনেক বেশি প্রাণবন্ত। এই ব্রাজিলকে হারানো সহজ হবে না।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তিনি বা তার পরিবারের কেউ আর আ.লীগের নেতৃত্বে নাও থাকতে পারেন
তিনি বা তার পরিবারের কেউ আর আ.লীগের নেতৃত্বে নাও থাকতে পারেন

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সকে এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি বা তার পরিবারের কেউ আর আওয়ামী লীগের নেতৃত্বে Read more

লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৭৫ বাংলাদেশি
লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৭৫ বাংলাদেশি

লিবিয়ার বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টার থেকে ১৭৫ জন বাংলাদেশিকে আইওএম-এর সহায়তায় দেশে প্রত্যাবাসন করা হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল সোয়া Read more

নরসিংদীতে চাঁদা না দেয়া ব্যবসায়ীকে মারধরের অভিযোগে সংবাদ সম্মেলন
নরসিংদীতে চাঁদা না দেয়া ব্যবসায়ীকে মারধরের অভিযোগে সংবাদ সম্মেলন

নাজমুল হক চৌধুরী, নরসিংদী প্রতিনিধি:  নরসিংদীতে চাঁদা না দেয়ায় এক ব্যবসায়ীকে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক Read more

মিরসরাইয়ে কাভার্ড ভ্যানে বাসের ধাক্কা: নিহত ১, আহত ৯
মিরসরাইয়ে কাভার্ড ভ্যানে বাসের ধাক্কা: নিহত ১, আহত ৯

চট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে দ্রুতগামী যাত্রীবাহী বাসের ধাক্কায় মোহাম্মদ মুরাদ (২৫) নামে এক চালকের সহকারী ঘটনাস্থলেই Read more

মোংলায় আসন পুনর্বহালের দাবিতে হরতাল, নির্বাচন অফিসে তালা
মোংলায় আসন পুনর্বহালের দাবিতে হরতাল, নির্বাচন অফিসে তালা

বাগেরহাটের চারটি সংসদীয় আসন পুনর্বহালের দাবীতে প্রথম দিনের মোংলা বন্দর জুড়ে চলছে হরতাল। হরতাল ও সড়কপথ অবরোধ কর্মসূচি পালন করছে Read more

চাঁদা না দেওয়ায় কৃষকের ধানের চারা উপড়ে ফেলার অভিযোগ
চাঁদা না দেওয়ায় কৃষকের ধানের চারা উপড়ে ফেলার অভিযোগ

বরগুনার আমতলী উপজেলায় ৬০ হাজার টাকা চাঁদা না দেওয়ায় এক কৃষকের এক একর জমির আমন ধানের চারা উপড়ে ফেলার অভিযোগ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন