নীলফামারীর জলঢাকা উপজেলায় বজ্রপাতে লাবলু হোসেন (৫০) নামে এক অটোভ্যানচালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আক্তারুজ্জামান নামে এক স্কুলশিক্ষক গুরুতর দগ্ধ হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।সোমবার (১৯ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার কাঁঠালি ইউনিয়নের বসুনিয়াপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত লাবলু হোসেন ওই ইউনিয়নের দক্ষিণ দেশীবাই এলাকার বাসিন্দা।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে চালক লাবলু হোসেন তার অটোভ্যানে করে শিক্ষক আক্তারুজ্জামানকে নিয়ে বিদ্যালয়ের দিকে যাচ্ছিলেন। পথে বসুনিয়াপাড়া এলাকায় পৌঁছালে হঠাৎ বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই লাবলু হোসেনের মৃত্যু হয়। এ সময় সঙ্গে থাকা শিক্ষক আক্তারুজ্জামানের শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায় এবং তিনি গুরুতর আহত হন।স্থানীয়রা দ্রুত আহত শিক্ষককে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন, যেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘বজ্রপাতে একজন নিহত হয়েছেন এবং একজন আহত হয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘সরকার গঠন এবং নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়’
‘সরকার গঠন এবং নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়’

বাংলাদেশে জাতীয় সরকার গঠন এবং জাতীয় নির্বাচন কখন হবে, তা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত Read more

বেনাপোলে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে হতাহত ২
বেনাপোলে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে হতাহত ২

যশোর-বেনাপোল মহাসড়কের বেনাপোল পৌরবাস টার্মিনালের সামনে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে চয়ন হোসেন (২০) নামে একজন নিহত হয়েছেন এবং শাহীন হোসেন (২২) নামে Read more

মুন্সিগঞ্জে পরিত্যক্ত অবস্থায় বিদেশী পিস্তল-গুলি উদ্ধার
মুন্সিগঞ্জে পরিত্যক্ত অবস্থায় বিদেশী পিস্তল-গুলি উদ্ধার

মুন্সিগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ম্যাগাজিনসহ বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন।সোমবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত গভীর Read more

জুলুমের পরিবর্তন না হলে আন্দোলনের কি দরকার ছিল: মাসুদ সাঈদী
জুলুমের পরিবর্তন না হলে আন্দোলনের কি দরকার ছিল: মাসুদ সাঈদী

বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর ১ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী বলেন, 'যে ভাষায় আওয়ামী Read more

লোহাগাড়ায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বালু বিক্রির অভিযোগ
লোহাগাড়ায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বালু বিক্রির অভিযোগ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মিঠার দোকানের দক্ষিণ পাশে নতুন পাড়া এলাকায় সরই খাল থেকে অবৈধভাবে বালু Read more

ইসরায়েলি কূটনীতিকদের আমিরাত ত্যাগের নির্দেশ
ইসরায়েলি কূটনীতিকদের আমিরাত ত্যাগের নির্দেশ

সংযুক্ত আরব আমিরাত থেকে অধিকাংশ কূটনৈতিক কর্মকর্তা সরিয়ে নিচ্ছে ইসরায়েল। গালফ অঞ্চলে ইসরায়েলি ও ইহুদি নাগরিকদের ওপর ‘হামলার ঝুঁকি’ বাড়ায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন