জাপানে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর সুনামি সতর্কতা জারি করেছে দেশটি। সোমবার (২০ এপ্রিল) বিকেল প্রায় ৫টার দিকে ভূমিকম্পটি সংঘটিত হয়।আর এ ভূমিকম্পের পর ১০ ফুটের চেয়েও উঁচু সুনামির সতর্কতা দেওয়া হয়েছে। দেশটির আবহাওয়া সংস্থা উত্তরাঞ্চলের উপকূলীয় এলাকার সাধারণ মানুষকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উঁচু স্থানে থাকতে বলেছে।সুনামির প্রথম ঢেউ অল্প সময়ের মধ্য আঘাত হানতে পারে বলেও সতর্কতা দিয়েছে সংস্থাটি।সতর্কতা প্রত্যাহার না করা পর্যন্ত নিরাপদে থাকার আহ্বান জানিয়ে তারা বলেছে, “উপকূলীয় এবং নদী তীরবর্তী এলাকাগুলো থেকে দ্রুত নিরাপদ স্থানে সরে যান, যেমন—কোনো উঁচু ভূমি অথবা আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিন। সুনামির ঢেউ বারবার আঘাত হানার সম্ভাবনা রয়েছে। যতক্ষণ পর্যন্ত সতর্কবার্তা প্রত্যাহার করা না হচ্ছে, ততক্ষণ নিরাপদ স্থান ছেড়ে যাবেন না।”স্থানীয় সময় ৪টা ৫৩ মিনিটে দেশটির উত্তরাঞ্চলের সানকিরু উপকূলে ভূমিকম্পটি আঘাত হানে। এটি সমুদ্রের তলদেশের ১০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়।ভূমিকম্পটি এতটাই শক্তিশালী যে এটি কয়েকশ কিলোমিটার দূরে রাজধানী টোকিওতেও অনুভূত হয়েছে। ভূমিকম্পের কারণে সেখানকার ওনাগাওয়া পারমাণবিক প্ল্যান্টে কোনো অস্বাভাবিকতা পরিলক্ষিত হচ্ছে কি না সেটি পরীক্ষা করা হচ্ছে।দেশটির আবহাওয়া সংস্থা উত্তরাঞ্চলের বিস্তৃত অঞ্চলজুড়ে সুনামির সতর্কতা দিয়েছে। যারমধ্যে বিশেষভাবে হোকাইদো এবং ইওয়াতে জেলার কিছু অংশকে উচ্চ ঝুঁকিপূর্ণ  হিসেবে চিহ্নিত করা হয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ডাকসু নির্বাচন ২০২৫: নতুন নেতৃত্বের সন্ধানে শিক্ষার্থীদের ভোটযুদ্ধ
ডাকসু নির্বাচন ২০২৫: নতুন নেতৃত্বের সন্ধানে শিক্ষার্থীদের ভোটযুদ্ধ

দীর্ঘ বিরতির পর আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন। বিভিন্ন রাজনৈতিক দলসমর্থিত ও স্বতন্ত্র মিলিয়ে Read more

ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইয়েমেন
ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইয়েমেন

ইয়েমেনের ৩টি বন্দর ও একটি বিদ্যুৎকেন্দ্রে ইসরায়েলি হামলার জবাবে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা।সোমবার (০৭ জুলাই) স্থানীয় সময় ভোরে Read more

সিঙ্গাপুরে ছুটি কাটাতে গিয়ে যৌনকর্মীদের মারধর-লুটপাট, ২ ভারতীয়র কারাদণ্ড
সিঙ্গাপুরে ছুটি কাটাতে গিয়ে যৌনকর্মীদের মারধর-লুটপাট, ২ ভারতীয়র কারাদণ্ড

সিঙ্গাপুরে ছুটিতে বেড়াতে গিয়ে ২ যৌনকর্মীকে হোটেল কক্ষে মারধর ও লুটের অভিযোগে দুই ভারতীয় নাগরিককে ৫ বছর ১ মাসের কারাদণ্ড Read more

প্রাচীন আগ্নেয়গিরির পেটে মিলল বিশ্বের সবচেয়ে দামি হীরার খনি
প্রাচীন আগ্নেয়গিরির পেটে মিলল বিশ্বের সবচেয়ে দামি হীরার খনি

আফ্রিকা মহাদেশের দক্ষিণের একটি ক্ষুদ্র দেশ বতসোয়ানা। এর রাজধানী গ্যাবোরোন থেকে প্রায় ১৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে একটি প্রাচীন আগ্নেয়গিরির পেটের মধ্যে Read more

ইলিশের দাম কি এবছর আর কমবে?
ইলিশের দাম কি এবছর আর কমবে?

সাধারণত ইলিশ মাছের দাম অন্যান্য মাছ বা খাদ্যপণ্যের চেয়ে বেশি। কিন্তু এবছর দাম যেন অনেকটা নাগালের বাইরেই চলে যাওয়ার উপক্রম। Read more

চুয়াডাঙ্গার জীবননগরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১
চুয়াডাঙ্গার জীবননগরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১

চুয়াডাঙ্গার জীবননগরের ডুমুরিয়া গ্রামে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মিলন হোসেন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে এবং স্বপন হোসেন (২৪) নামে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন