ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরাসরি প্রতিদ্বন্দ্বিতার সুযোগ না পেলেও সংরক্ষিত নারী আসন ঘিরে আশায় ছিলেন শোবিজ অঙ্গনের কয়েকজন পরিচিত মুখ। মনোনয়নপত্র সংগ্রহ করে আলোচনায়ও এসেছিলেন তারা। তবে শেষ পর্যন্ত সেই স্বপ্ন আর পূরণ হলো না। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে বিএনপি।সোমবার (২০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।রিজভী জানান, জাতীয় কমিটির সদস্যরা দুই দিনব্যাপী সাক্ষাৎকার গ্রহণের পর মনোনয়ন বোর্ড ৩৬ জনকে চূড়ান্তভাবে মনোনীত করেছে। তবে ঘোষিত তালিকায় শোবিজ অঙ্গনের কোনো শিল্পীর নাম দেখা যায়নি।এর আগে সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়নপত্র কিনেছিলেন সংগীতশিল্পী বেবী নাজনীন, রিজিয়া পারভীন, কনকচাঁপা, নৃত্যশিল্পী ফারহানা চৌধুরী বেবী, মডেল মেঘনা আলম এবং রুকাইয়া জাহান চমক। তাদের অনেকেই রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তাদের প্রত্যাশা পরিণত হলো হতাশায়।এদিকে রাজনৈতিক অঙ্গনে আলোচনায় থাকা আরও অনেক সম্ভাব্য প্রার্থীর নামও চূড়ান্ত তালিকায় নেই। তাদের মধ্যে রয়েছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি ও মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস, সাবেক শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের সহধর্মিণী এবং মহিলা দলের সহসভাপতি নাজমুন নাহার বেবী, মহিলা দলের কৃষিবিষয়ক সম্পাদক সেলিনা হাফিজ।এছাড়া দীর্ঘদিন বিএনপির রাজনীতিতে সক্রিয় অনেক নেতার স্ত্রী ও নেত্রীদের নামও বাদ পড়েছে। তাদের মধ্যে রয়েছেন প্রয়াত বিএনপি নেতা মওদুদ আহমদের স্ত্রী হাসনা জসিমউদ্দীন মওদুদ, খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষক রোকেয়া চৌধুরী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর স্ত্রী সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ এবং সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া।আরএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাকুন্দিয়ায় ইভটিজিংয়ের অভিযোগে যুবকের কারাদণ্ড
পাকুন্দিয়ায় ইভটিজিংয়ের অভিযোগে যুবকের কারাদণ্ড

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নবম শ্রেণির এক শিক্ষার্থীকে ইভটিজিংয়ের অভিযোগে মো. জুবায়েত (২৪) নামে এক যুবককে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।শনিবার (১৭ Read more

ভারতে বিমান বিধ্বস্ত: মৃতের সংখ্যা বেড়ে ২৭৪
ভারতে বিমান বিধ্বস্ত: মৃতের সংখ্যা বেড়ে ২৭৪

আহমেদাবাদে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট বিধ্বস্ত হয়ে অন্তত ২৭৪ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে বিমানটির যাত্রী ও ক্রু ছাড়াও Read more

এলপি গ্যাসের দাম কমলো ২৬ টাকা
এলপি গ্যাসের দাম কমলো ২৬ টাকা

দেশের বাজাররে ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নভেম্বর মাসের জন্য প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার Read more

সাম্য হত্যার বিচার দাবিতে ঢাবি সাদা দলের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
সাম্য হত্যার বিচার দাবিতে ঢাবি সাদা দলের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডে বিচারের দা‌বিতে ৪৮ ঘন্টার আ‌ল্টি‌মেটাম দি‌য়েছে বিশ্ববিদ্যালয়ের বিএনপি পন্থী Read more

কোচিং করতে বেরিয়ে আর ফেরেনি স্কুলছাত্র রানা, উৎকণ্ঠায় পরিবার
কোচিং করতে বেরিয়ে আর ফেরেনি স্কুলছাত্র রানা, উৎকণ্ঠায় পরিবার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার জুঁইদণ্ডী গ্রামে আসাদুজ্জামান রানা (১৭) নামের এক স্কুলশিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২০ জুন ২০২৫, শুক্রবার সকাল ৭টার Read more

গোলাপগঞ্জে নৌকাডুবি: নিখোঁজের ১২ ঘণ্টা পর মুহি উদ্দিনের লাশ উদ্ধার
গোলাপগঞ্জে নৌকাডুবি: নিখোঁজের ১২ ঘণ্টা পর মুহি উদ্দিনের লাশ উদ্ধার

সিলেটের গোলাপগঞ্জে নৌকা ডুবে নিখোঁজের ১২ ঘণ্টা পর সৈয়দ মুহি উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে গোলাপগঞ্জ ফায়ার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন