চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মিঠার দোকানের দক্ষিণ পাশে নতুন পাড়া এলাকায় সরই খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রির অভিযোগ ওঠেছে পুটিবিলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইকবাল হোসেন। এতে হুমকিতে পড়েছে উপজেলার পুটিবিলা ইউনিয়নের বেশ কয়েকটি এলাকার কয়েকশ বিঘা ফসলি জমি। সেইসাথে হুমকিরমুখে পড়েছে জীববৈচিত্র্য।নতুন পাড়া এলাকার বাসিন্দারা বলছেন, প্রতিদিন রাতের আঁধারে ওই এলাকা থেকে মাটি বালু কাটছেন চেয়ারম্যান ইকবাল ও তার সমর্থকরা। রবিবার (৫ এপ্রিল) দুপুরে সরেজমিনে দেখা যায়, ইউনিয়ের ৯ নম্বর ওয়ার্ডের মিঠার দোকানের দক্ষিণ পাশে নতুন পাড়ার দক্ষিণ পাশে অবস্থিত সরই খাল (অরি খাল) থেকে ৩ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে, পাশে বালির স্তূপ থেকে ডেম্পার গাড়ি দিয়ে বালি বিক্রি হচ্ছে। শতাধিক গাড়ি বালু বিভিন্ন স্থানে নিয়ে যাচ্ছে।জানা গেছে, উপজেলায় সরকারিভাবে কোন বালু মহাল নেই। কিন্তু থেমে নেই অবৈধ বালি উত্তোলন। স্থানীয়দের অভিযোগ প্রশাসনকে টাকার বিনিময়ে ম্যানেজ করে এইসব কাজ করছেন জনপ্রতিনিধি থেকে শুরু করে রাজনৈতিক দলের নেতারা।অভিযুক্ত পুটিবিলা ইউনিয়ের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইকবাল হোসেন বালু উত্তোলনের কথা স্বীকার করে প্রতিবেদককে তার সাথে দেখা করতে বলেন।লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মং এছেন জানান, লোহাগাড়ায় কোন বৈধ বালু মহল নেই। কয়েকদিন পর্যবেক্ষণ করে ব্যবস্থা নেওয়া হবে।উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সাইফুল ইসলামের কাছে অবৈধ বালু উত্তোলনের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি কোন মন্তব্য করতে রাজি হয় নি।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শরীয়তপুরে নছিমন-বাস মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শরীয়তপুরে নছিমন-বাস মুখোমুখি সংঘর্ষে নিহত ১

শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার জয়নগর ইউনিয়নের উত্তর কেবল নগর গ্রামের সোহাগ মুন্সি (৩২) এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। শনিবার (১৯ অক্টোবর) Read more

টাঙ্গাইলে টুকুর হাত ধরে বিএনপিতে যোগ দিলেন জাতীয় পার্টির অর্ধশতাধিক নেতাকর্মী
টাঙ্গাইলে টুকুর হাত ধরে বিএনপিতে যোগ দিলেন জাতীয় পার্টির অর্ধশতাধিক নেতাকর্মী

টাঙ্গাইলে জাতীয় পার্টি (জিএম কাদের) থেকে পদত্যাগ করে বিভিন্ন পর্যায়ের অর্ধশতাধিক নেতাকর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগ দিয়েছেন।সোমবার (১২ জানুয়ারি) Read more

ইরানে হামলা না করতে নেতানিয়াহুকে সতর্ক করলেন ট্রাম্প
ইরানে হামলা না করতে নেতানিয়াহুকে সতর্ক করলেন ট্রাম্প

ইরানে আক্রমণ না করতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মূলত পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইরানের Read more

বিরল দৃশ্যের সাক্ষী কোটি মানুষ, কাবার ঠিক ওপরে চাঁদ
বিরল দৃশ্যের সাক্ষী কোটি মানুষ, কাবার ঠিক ওপরে চাঁদ

পবিত্র কাবা শরীফের ওপর দিয়ে গত শুক্রবার ভোরে দেখা গেল এক বিরল চন্দ্রদৃশ্য। চাঁদ যখন ধীরে ধীরে কাবার ঠিক ওপরে Read more

বাঁশখালী এলজিইডি অফিসে দুদকের অভিযান
বাঁশখালী এলজিইডি অফিসে দুদকের অভিযান

চট্টগ্রামের বাঁশখালীতে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি Read more

মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় তারেক রহমানের শোক
মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় তারেক রহমানের শোক

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন