পাকিস্তানের রাজধানী ইসলামাবাদসহ কয়েকটি প্রদেশে ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৫। পাকিস্তানের আবহাওয়া অধিদফতরের (পিএমডি) জাতীয় ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র (এনএসএমসি) জানায়, শনিবার (১৮ এপ্রিল) আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে ৫ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এর ফলে পাকিস্তানের ইসলামাবাদ, পেশোয়ার এবং খাইবার পাখতুনখোয়ার (কেপি) বেশ কয়েকটি অংশ তীব্রভাবে কেঁপে উঠে।জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, সোয়াত, হাঙ্গু, উত্তর ওয়াজিরিস্তান এবং চিত্রালেও কম্পন অনুভূত হয়েছে। রাওয়ালপিন্ডিতেও কম্পন অনুভব করেছেন বাসিন্দারা।ভূকম্পন কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৫। ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৯৯ কিলোমিটার গভীরে এই কম্পনের উৎপত্তি। ভূমিকম্পের ঘটনায় তাৎক্ষণিক কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ভারতীয় এবং ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থানের কারণে পাকিস্তানে প্রায়ই ভূমিকম্প হয়। সাম্প্রতিক দশকগুলোতে দেশটিতে একাধিক বিধ্বংসী ভূমিকম্প আঘাত হেনেছে। চলতি মাসের শুরুতে পাকিস্তানে ৬ দশমিক ১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ফেব্রুয়ারিতে ৫ দশমিক ৮ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ট্রাম্পের হুমকির পর এবার জাতিসংঘ বললো, ‘যুদ্ধেরও নিয়ম আছে’
ট্রাম্পের হুমকির পর এবার জাতিসংঘ বললো, ‘যুদ্ধেরও নিয়ম আছে’

যুদ্ধেরও নিয়ম আছে বলে নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট করেছে জাতিসংঘ। তারা এমন এক সময় এ পোস্টটি করেছে যখন, Read more

ইরানে আরও ৩ মোসাদ গুপ্তচরের ফাসিঁ কার্যকর
ইরানে আরও ৩ মোসাদ গুপ্তচরের ফাসিঁ কার্যকর

ইরানে আরও ৩ জন মোসাদ গুপ্তচরের ফাসিঁ কার্যকর করা হয়েছে। বুধবার (২৫ জুন) সকালে এ মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে Read more

ঢাকঢোল পিটিয়ে ৭ পরিবারকে ‘সমাজচ্যুত’
ঢাকঢোল পিটিয়ে ৭ পরিবারকে ‘সমাজচ্যুত’

ঢাকঢোল পিটিয়ে ও মাইকে ঘোষণা দিয়ে সাত পরিবারকে করা হয়েছে সমাজচ্যুত। জামালপুর শহরের দাপুনিয়া এলাকায় ‘মাতব্বরদের’ এই সিদ্ধান্তের কারণে পরিবারগুলো Read more

জুলাইয়ে সড়কে প্রাণ হারিয়েছেন ৫২০ জন
জুলাইয়ে সড়কে প্রাণ হারিয়েছেন ৫২০ জন

সারাদেশে গত জুলাই মাসে ৫০৬টি সড়ক দুর্ঘটনায় ৫২০ জন নিহত হয়েছে। এ ঘটনায় ১ হাজার ৩৫৬ আহত হয়েছেন।মঙ্গলবার (১২ আগস্ট) Read more

গলার কাঁটা হয়ে উঠেছে তারাগঞ্জ বাজারের সড়ক
গলার কাঁটা হয়ে উঠেছে তারাগঞ্জ বাজারের সড়ক

রংপুরের তারাগঞ্জ উপজেলার তারাগঞ্জ বাজারের প্রায় সাড়ে ৪শ মিটার রাস্তা পথচারীদের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে।তারাগঞ্জ বাজারের মূল রাস্তাটি নতুন চৌপথী Read more

সাবেক সিইসি হাবিবুল আউয়াল ৩ দিনের রিমান্ডে
সাবেক সিইসি হাবিবুল আউয়াল ৩ দিনের রিমান্ডে

রাষ্ট্রদ্রোহ ও প্রহসনের নির্বাচন করার ঘটনায় ঢাকার শেরেবাংলা নগর থানার মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের ৩ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন