সারাদেশে গত জুলাই মাসে ৫০৬টি সড়ক দুর্ঘটনায় ৫২০ জন নিহত হয়েছে। এ ঘটনায় ১ হাজার ৩৫৬ আহত হয়েছেন।মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী। সংগঠনটি জানায়, জুলাইয়ে ১৬২টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৬৯ জন নিহত ও ১৪৪ জন আহত হয়েছেন। যা মোট দুর্ঘটনার ৩২.০১ শতাংশ, নিহতের ৩২.৫০ শতাংশ ও আহতের ১০.৬১ শতাংশ। সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা সংগঠিত হয়েছে ঢাকা বিভাগে, সেখানে ১২২টি সড়ক দুর্ঘটনায় ১৩০ জন নিহত ও ২৯৫ জন আহত হয়েছেন। সবচেয়ে কম সড়ক দুর্ঘটনা সংগঠিত হয়েছে বরিশাল বিভাগে, সেখানে ২৩টি সড়ক দুর্ঘটনায় ২৩ জন নিহত ও ৯৫ জন আহত হয়েছেন। প্রতিবেদনে সড়ক দুর্ঘটনার কারণ হিসেবে উল্লেখ করা হয় যে, বর্ষায় ক্ষতিগ্রস্ত হয়ে দেশের সড়কের মধ্যে ছোট বড় গর্তের সৃষ্টি হওয়া; সড়ক-মহাসড়কে মোটরসাইকেল, ব্যাটারিচালিত রিকশা, সিএনজি অটোরিকশা, নসিমন-করিমন অবাধে চলাচল; জাতীয় মহাসড়কে রোড সাইন বা রোড মার্কিং, সড়কবাতি না থাকায় হঠাৎ ফিডার রোড থেকে যানবাহন উঠে আসা; সড়কে মিডিয়ান বা রোড ডিভাইডার না থাকা, সড়কে গাছপালায় অন্ধবাঁকের সৃষ্টি হওয়া; মহাসড়কের নির্মাণ ক্রটি, যানবাহনের ক্রটি, ট্রাফিক আইন অমান্য করার প্রবণতা; উল্টোপথে যানবাহন, সড়কে চাদাঁবাজি, পণ্যবাহী যানে যাত্রী পরিবহন; অদক্ষ চালক, ফিটনেসবিহীন যানবাহন, অতিরিক্ত যাত্রীবহন; বেপরোয়া যানবাহন চালানো এবং বিরামহীন ও বিশ্রামহীনভাবে যানবাহন চালানোকে।দুর্ঘটনা প্রতিরোধে সুপারিশ হিসেবে বলা হয়, বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত দেশের সড়ক-মহাসড়ক জরুরি ভিত্তিতে মেরামত করা; জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে রাতে অবাধে চলাচলের জন্য আলোকসজ্জার ব্যবস্থা করা; দক্ষ চালক তৈরির উদ্যোগ নেয়া, যানবাহনের ডিজিটাল পদ্ধতিতে ফিটনেস দেয়া; গুরুত্বপূর্ণ জাতীয় মহাসড়কে ফুটপাতসহ সার্ভিস লেইনের ব্যবস্থা করা; সড়কে চাদাঁবাজি বন্ধ করা, চালকের বেতন ও কর্মঘণ্টা সুনিশ্চিত করা; মহাসড়কে ফুটপাত ও পথচারী পারাপারের ব্যবস্থা রাখা, রোড সাইন, রোড মার্কিং স্থাপন করা; সড়ক পরিবহন আইন উন্নত বিশ্বের আদলে ডিজিটাল প্রযুক্তিতে প্রয়োগ করা। এছাড়া আরও বলা হয়, সারাদেশে উন্নতমানের আধুনিক বাস নেটওয়ার্ক গড়ে তোলা, নিয়ন্ত্রক সংস্থাগুলোর সক্ষমতা বৃদ্ধি করা; মানসম্মত সড়ক নির্মাণ ও মেরামত সুনিশ্চিত করা, নিয়মিত রোড সেইফটি অডিট করা; মেয়াদোত্তীর্ণ  গণপরিবহন ও দীর্ঘদিন ধরে ফিটনেসহীন যানবাহন স্ক্যাপ করার উদ্যোগ নেওয়া; ড্রাইভিং প্রশিক্ষণ নেওয়া চালকের উপর চাপিয়ে দেয়া ভ্যাট ও আয়কর অব্যাহতি দিতে হবে এবং মোটরসাইকেল ও ব্যাটারিচালিত রিকশা আমদানি ও নিবন্ধন নিয়ন্ত্রণ করতে হবে।এছাড়া এ মাসে রেলপথে ৩৪টি দুর্ঘটনায় ৩১ জন নিহত ও ৪১ জন আহত হয়েছেন। নৌপথে ১৪টি দুর্ঘটনায় নিহত ১৭ জন, আহত ১৪ জন ও ৫ জন নিখোঁজ রয়েছে। সড়ক, রেল ও নৌপথে সর্বমোট ৫৫৪টি দুর্ঘটনায় ৫৬৮ জন নিহত এবং ১৪১১ জন আহত হয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কমলনগরে শশুর বাড়ি থেকে জামাইয়ের লাশ উদ্ধার
কমলনগরে শশুর বাড়ি থেকে জামাইয়ের লাশ উদ্ধার

লক্ষ্মীপুরের কমলনগর শশুর বাড়ি থেকে মোসলেহ উদ্দিন (৩২) নামে এক মেয়ের জামাইয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ মে) সকালে Read more

হিট প্রকল্প প্রাপ্তিতে সেরা দশে নোবিপ্রবি
হিট প্রকল্প প্রাপ্তিতে সেরা দশে নোবিপ্রবি

উচ্চশিক্ষার মানোন্নয়ন ও উদ্ভাবনী কার্যক্রমকে গতিশীল করতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে পরিচালিত “হায়ার এডুকেশন অ্যাকসেলারেশন Read more

জুলাই আন্দোলন সক্রিয় শিক্ষার্থীর বিরুদ্ধে মিথ্যা মামলা: ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ
জুলাই আন্দোলন সক্রিয় শিক্ষার্থীর বিরুদ্ধে মিথ্যা মামলা: ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর বিরুদ্ধে ছাত্রদল নেতার মিথ্যা মামলা দায়েরের অভিযোগ উঠেছে। Read more

সভা-সমাবেশ নিয়ে ডিএমপির নতুন নির্দেশনা
সভা-সমাবেশ নিয়ে ডিএমপির নতুন নির্দেশনা

বৃহস্পতিবার থেকে বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও এর পার্শ্ববর্তী এলাকায় যে কোনো ধরনের সভা, সমাবেশ, গণজমায়েত, Read more

কুষ্টিয়ায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, ঢাকায় রেফার্ড
কুষ্টিয়ায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, ঢাকায় রেফার্ড

কুষ্টিয়ার মিরপুরে পূর্ব বিরোধের জের ধরে স্থানীয় এক সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকায় Read more

রাকসু নির্বাচন পেছালো ১৩ দিন
রাকসু নির্বাচন পেছালো ১৩ দিন

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন পেছিয়েছে। নির্ধারিত ১৫ সেপ্টেম্বরের পরিবর্তে এখন নির্বাচন অনুষ্ঠিত হবে ২৮ সেপ্টেম্বর।আজ বুধবার (২৭ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন