লক্ষণ প্রকাশের ৪ দিন আগে থেকে হাম ছড়াতে শুরু করে, জ্বর হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে বলে জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মোস্তাক আহমেদ। আজ শনিবার (১৮ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ডক্টরস প্লাটফর্ম ফর পিপলস হেলথ এর আয়োজনে হামে করণীয় নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। হামের পরিস্থিতি বিবেচনায় স্বাস্থ্যগত জরুরি অবস্থা জারির মতো পরিস্থিতি তৈরি হয়েছে উল্লেখ করে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মোস্তাক আহমেদ বলেন, সারাদেশে হামের প্রাদুর্ভাব শেষ হতে অনেক সময় লাগবে। তবে, হামের ঊর্ধ্বমুখী প্রবণতা কমতে এক থেকে দেড় মাসের মতো সময় লাগবে। অবিলম্বে সারাদেশে হামের গণটিকাদান কর্মসূচি চালু করতে হবে। তিনি আরো বলেন, হাম নিয়ে কার্যকর ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে। লক্ষণ প্রকাশের ৪ দিন আগে থেকে হাম ছড়াতে শুরু করে। তাই জ্বর হলেই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। একই হাসপাতালে সব স্তরের চিকিৎসা না দিয়ে প্রাথমিক ও মাধ্যমিক সেবা প্রতিষ্ঠান চিহ্নিত করতে হবে। টিকা নিয়ে ভুল ধারণা ও গুজব মোকাবিলায় জনসচেতনতা কার্যক্রম চালু করতে হবে। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জামায়াতের আমিরকে দেখতে হাসপাতালে প্রেস সচিব
জামায়াতের আমিরকে দেখতে হাসপাতালে প্রেস সচিব

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে দেখতে হাসপাতালে গিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার (১৯ জুলাই) Read more

তারাগঞ্জে ইউনিয়ন আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার
তারাগঞ্জে ইউনিয়ন আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার

রংপুরের তারাগঞ্জ উপজেলায় আওয়ামীলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে তারাগঞ্জ থানা পুলিশ।শনিবার (৩ জানুয়ারি) রাত প্রায় সাড়ে ৭ টার সময় হাঁড়িয়ারকুঠি Read more

হরমুজ নিয়ে ৪০ দেশের ভার্চ্যুয়াল বৈঠক ডাকল যুক্তরাজ্য-ফ্রান্স
হরমুজ নিয়ে ৪০ দেশের ভার্চ্যুয়াল বৈঠক ডাকল যুক্তরাজ্য-ফ্রান্স

অন্তত ৪০টি দেশের নেতাদের নিয়ে যুক্তরাজ্য ও ফ্রান্স একটি ভার্চ্যুয়াল বৈঠকের আয়োজন করেছে আজ। বৈশ্বিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে Read more

ফটিকছড়িতে নিখোঁজের ১১ দিন পর রিকশাচালকের মরদেহ উদ্ধার
ফটিকছড়িতে নিখোঁজের ১১ দিন পর রিকশাচালকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়িতে নিখোঁজের ১১ দিন পর সন্তোষ নাথ (৪০) নামে এক অটোরিকশাচালকের হাত-পা বাঁধা অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রবিবার (২০ Read more

উলিপুরে ব্রিজ নির্মাণ না হওয়ায় দূর্ভোগে কয়েক হাজার মানুষ
উলিপুরে ব্রিজ নির্মাণ না হওয়ায় দূর্ভোগে কয়েক হাজার মানুষ

কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়ী ইউনিয়নের জনতার হাট সাগরপাড় রাস্তার উপর নির্মিত ব্রিজটি ১৩ বছরেও নির্মাণের উদ্যোগ নেয়া হয়নি। নির্মাণের ১ Read more

ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র
ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফিলিস্তিন অথরিটি এবং ফিলিস্তিন লিবারেশন অর্গানাইজেশনের  কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (৩১ জুলাই) এ ঘোষণা দিয়েছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন