প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক না হলে দীর্ঘ সময় জ্বালানিতে সরকারের ভর্তুকি দেয়া সম্ভব হবে না। এপ্রিলে দাম বাড়বে না আগেই জানানো হয়েছে। তবে বর্তমান সংকটময় পরিস্থিতির উন্নতি না হলে জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে।বুধবার (১৫ এপ্রিল) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।ভুল তথ্য ও অপতথ্য প্রচারের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে জানিয়ে ডা. জাহেদ বলেন, এ বিষয়ে নীতিমালা তৈরি হয়েছে। তথ্য মন্ত্রণালয়ে একটি আইনজীবী প্যানেল গঠন করা হচ্ছে। বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে অসত্য তথ্য প্রচার করা হলে তা অপরাধ হিসেবে গণ্য হবে।মব সন্ত্রাস প্রসঙ্গে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের আমলে মব সন্ত্রাসকে প্রশ্রয় দেয়া হয়েছে এবং পরিকল্পিতভাবে মব তৈরি করা হয়েছে, যার কারণে অনেকেই উৎসাহিত হয়েছে। অন্তর্বর্তী সরকারের সময়ে পরিকল্পিতভাবে সংঘটিত মব সন্ত্রাসের ঘটনাগুলোও খতিয়ে দেখা হবে।ইখা
Source: সময়ের কন্ঠস্বর
