১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার অনুমোদন দিয়েছে সরকার। এতে মোট খরচ হবে প্রায় ৭২ কোটি টাকা।আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।বৈঠক সূত্রে জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র (জাতীয়) পদ্ধতিতে ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল (৫০ কেজির বস্তায়) ক্রয় প্রস্তাবের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি।চট্টগ্রামের মেসার্স পায়েল অটোমেটিক ফুড প্রসেসিং মিলস থেকে এই ডাল কেনা হবে। এই মসুর ডাল কিনতে মোট খরচ হবে ৭১ কোটি ৮৭ লাখ টাকা। প্রতি কেজির দাম পড়বে ৭১ টাকা ৮৭ পয়সা। সভায় মসুর ডাল ছাড়াও জ্বালানি তেল, সার ও সয়াবিন তেল আমদানির অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইডেন কলেজ সাংবাদিক সমিতির আত্মপ্রকাশ
ইডেন কলেজ সাংবাদিক সমিতির আত্মপ্রকাশ

ইডেন কলেজ সাংবাদিক সমিতি (ইকসাস) আহ্বায়ক হয়েছেন দ্যা ডেইলি ক্যাম্পাস ও চ্যানেল ২১ রিপোর্টার স্মৃতি আক্তার এবং সদস্য সচিব প্রতিদিনের Read more

রাষ্ট্রপতির কাছে সৌদি রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ
রাষ্ট্রপতির কাছে সৌদি রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

বাংলাদেশে নবনিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহ বুধবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করেছেন। রাষ্ট্রদূত Read more

মবের ভয়ে ক্ষুদ্র কারণে মনোনয়ন অবৈধ করেছে রিটার্নিং কর্মকর্তারা: শামীম হায়দার
মবের ভয়ে ক্ষুদ্র কারণে মনোনয়ন অবৈধ করেছে রিটার্নিং কর্মকর্তারা: শামীম হায়দার

মবের ভয়ে রিটার্নিং কর্মকর্তারা ক্ষুদ্র কারণেও মনোনয়ন অবৈধ করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী।আজ রবিবার Read more

সুদানে গণহত্যা নিয়ে যে প্রশ্ন তুললেন শায়খ আহমাদুল্লাহ
সুদানে গণহত্যা নিয়ে যে প্রশ্ন তুললেন শায়খ আহমাদুল্লাহ

আফ্রিকার দেশ সুদানে গণহত্যা নিয়ে ফেসবুকে একটি পোস্ট করেছেন জনপ্রিয় ইসলামি বক্তা ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।শনিবার (১ নভেম্বর) Read more

দুর্গোৎসবে ৩ বিজিবির নিরাপত্তা বলয়: শান্তির বার্তায় মুখর পানছড়ি
দুর্গোৎসবে ৩ বিজিবির নিরাপত্তা বলয়: শান্তির বার্তায় মুখর পানছড়ি

পাহাড়ি-বাঙালি জনগোষ্ঠীর সহাবস্থানের এই জনপদে ধর্মীয় উৎসব মানেই বাড়তি সতর্কতা। আর সেই দায়িত্ব এবারও কাঁধে তুলে নিয়েছে বিজিবি। খাগড়াছড়ির পানছড়ি Read more

কুমিল্লাই ধর্ম অবমাননার অভিযোগে মাজার ভাঙচুর
কুমিল্লাই ধর্ম অবমাননার অভিযোগে মাজার ভাঙচুর

কুমিল্লার হোমনা উপজেলায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে হাত মাইকে ঘোষণা দিয়ে কফিল উদ্দিন শাহর মাজার ও দরগায় হামলা, ভাঙচুর ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন