আগামী ফেব্রুয়ারিতে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানসহ ৫ দফা দাবিতে জামায়াতে ইসলামীর পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশ করেছে বিরামপুর উপজেলা জামায়াতে ইসলামী।শুক্রবার (২৬ শে সেপ্টেম্বর) বিকেল ৫ টায় বিরামপুর ঢাকা মোড়ে এই সমাবেশ শুরু হয়।সমাবেশে বিরামপুর উপজেলা জামায়াতের আমীর হাফিজুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি আবু হানিফের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখার সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হক।কেন্দ্র ঘোষিত ৫ দফা আদায়ের লক্ষ্যে আরো বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আবুল বাশার, বিরামপুর পৌর জামায়াতের সেক্রেটারি ইঞ্জিনিয়ার শাহিনুর রহমান।সমাবেশে বক্তারা, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা, আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধের দাবি উত্থাপন করেন।সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে বিরামপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ বাজার বটতলী মোড়ে শেষ করেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জুলাই ঘোষণাপত্র: মানিক মিয়া অ্যাভিনিউয়ে মানুষের ঢল
জুলাই ঘোষণাপত্র: মানিক মিয়া অ্যাভিনিউয়ে মানুষের ঢল

গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের বর্ষপূর্তির দিন আজ ৫ আগস্ট। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিন Read more

রাঙ্গামাটিতে পর্যটক হেনস্থার প্রতিবাদে বিক্ষোভ
রাঙ্গামাটিতে পর্যটক হেনস্থার প্রতিবাদে বিক্ষোভ

সদরের ফুরোমোন পাহাড়ের চূড়ায় গতকাল পর্যটকদের হেনস্তার  প্রতিবাদে এবং পর্যটকদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করার দাবিতে  রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ Read more

ঠিকাদার পলাতক, প্রকৌশলী নিজেই ঠিকাদারের ভূমিকায়!
ঠিকাদার পলাতক, প্রকৌশলী নিজেই ঠিকাদারের ভূমিকায়!

বাঁশখালীতে সড়কের কার্পেটিং কাজের সপ্তাহ না যেতেই হাত দিয়ে টান দিলেই উঠে যাচ্ছে। এতে করে স্থানীয় জনসাধারণের মধ্যে ক্ষোভ বিরাজ Read more

তানজিদ তামিমের ফিফটির পরও কোনোরকমে দেড়শ ছুঁয়েছে বাংলাদেশ
তানজিদ তামিমের ফিফটির পরও কোনোরকমে দেড়শ ছুঁয়েছে বাংলাদেশ

এশিয়া কাপে বাঁচা-মরার ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে দারুণ শুরু করেছে বাংলাদেশ। একাদশে সাইফ হাসান শুরুটা জমাতে না পারলেও অন্যপ্রান্তে ব্যাট হাতে Read more

স্পনসর ছাড়াই এশিয়া কাপে নামতে পারে ভারত
স্পনসর ছাড়াই এশিয়া কাপে নামতে পারে ভারত

আসন্ন এশিয়া কাপে ভারতের জার্সিতে দেখা নাও যেতে পারে কোনো প্রধান স্পনসরের লোগো। অনলাইন গেমিং প্রতিষ্ঠান ড্রিম ১১ সম্প্রতি বিসিসিআইয়ের Read more

থালাপতি বিজয়ের জনসভায় রেকর্ড
থালাপতি বিজয়ের জনসভায় রেকর্ড

দক্ষিণ ভারতের সুপারস্টার ও রাজনৈতিক নেতা থালাপতি বিজয়ের সাম্প্রতিক মাদুরাই জনসভায় রেকর্ডসংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে। প্রতিবেদন অনুযায়ী, তামিলাগা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন