টাঙ্গাইলে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকাল ৪টা ৫৫ মিনিটে শহরের সন্তোষে ভাসানী মাজার পৌঁছে ভাসানীর আত্মার মাগফিরাত ও দেশের কল্যাণ কামনায় দোয়া করেন তিনি।প্রধানমন্ত্রী ভাসানীর ব্যবহৃত বিভিন্ন স্মৃতিচিহ্ন ঘুরে দেখেন। পরে তিনি মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে বৈশাখী উৎসবে যোগদান করেন তিনি। সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান।জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন- কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, মুক্তিযুদ্ধমন্ত্রী আহমেদ আযম খান, ডাক টেলিযোগাযোগ ও আইসিটিমন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টু, সংসদ সদস্য লুৎফর রহমান মতিন, সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী, সংসদ সদস্য রবিউল আওয়াল, জেলা পরিষদের প্রশাসক এসএম ওবায়দুল হক নাসির, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাঈদ সোরহাব, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী প্রমুখ।এ সময় জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার শামসুল আলম সরকারসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।স্থানীয় নেতারা জানান, প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে মাজার প্রাঙ্গণে আগে থেকেই ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়। নিরাপত্তা জোরদার করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
স্বাধীনতা ও জাতীয় দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের
স্বাধীনতা ও জাতীয় দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের

স্বাধীনতা ও জাতীয় দিবস পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।মঙ্গলবার (২৪ Read more

শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাসের বিষয়ে সিদ্ধান্ত হতে পারে আজ
শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাসের বিষয়ে সিদ্ধান্ত হতে পারে আজ

বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সশরীর ক্লাসের পাশাপাশি অনলাইন ক্লাস বা ব্লেন্ডেড লার্নিং ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। Read more

বিয়ে নিয়ে মুখ খুললেন কৃতি শ্যানন
বিয়ে নিয়ে মুখ খুললেন কৃতি শ্যানন

বলিউডে বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে, লন্ডনপ্রবাসী ব্যবসায়ী কবীর বাহিয়ার সঙ্গে সম্পর্কে রয়েছেন কৃতি শ্যানন। এমনকি তিনি নাকি ভারতীয় ক্রিকেট Read more

রায়পুরে ফসলি জমি কেটে তৈরি হচ্ছে জলাশয়, ইটভাটায় যাচ্ছে উর্বর মাটি
রায়পুরে ফসলি জমি কেটে তৈরি হচ্ছে জলাশয়, ইটভাটায় যাচ্ছে উর্বর মাটি

প্রশাসনের দফায় দফায় অভিযান, জরিমানা ও সতর্কবার্তার পরও লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় থামানো যাচ্ছে না ফসলি জমির মাটি কাটা। দিনের পর Read more

জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান জানালেন উপদেষ্টা আদিলুর
জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান জানালেন উপদেষ্টা আদিলুর

গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে বান্দরবানে আয়োজিত প্রচার সভায় জুলাই গণ-অভ্যুত্থান ও জুলাই সনদের পক্ষে এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে ‘হ্যাঁ’ Read more

মালয়েশিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তিন বাংলাদেশি
মালয়েশিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তিন বাংলাদেশি

মালয়েশিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বাংলাদেশের তিন প্রবাসী শ্রমিক। নিহতদের একজন যশোরের শার্শা থানার নিজামপুর ইউনিয়নের মানিক আলী গ্রামের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন