মালয়েশিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বাংলাদেশের তিন প্রবাসী শ্রমিক। নিহতদের একজন যশোরের শার্শা থানার নিজামপুর ইউনিয়নের মানিক আলী গ্রামের আসানুর রহমানের ছেলে জাহিদ হাসান (২৫)। নিহত অপর দুইজনের বাড়ি সাতক্ষীরার কলারোয়া ও যশোরের মনিরামপুর উপজেলায়।দুর্ঘটনাটি ঘটে স্থানীয় সময় শুক্রবার (১ জুলাই) রাতে, মালয়েশিয়ার একটি অভ্যন্তরীণ মহাসড়কে। নিহতদের সহকর্মীদের বরাত দিয়ে জানা গেছে, কাজ শেষে পাঁচজন একসঙ্গে বাসায় ফিরছিলেন। পথে হঠাৎ গাড়ির চাকা বিস্ফোরিত হলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান এবং বাকি দু’জন গুরুতর আহত হন। বর্তমানে আহতরা স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।জানা যায়, জাহিদ হাসান সম্প্রতি মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন জীবিকার তাগিদে। প্রথমে যে কোম্পানির মাধ্যমে তিনি সেখানে যান, সে প্রতিষ্ঠানে দুই-তিন মাস কাজ করার পর হঠাৎই তাকে অন্য কোম্পানিতে ট্রান্সফার করে দেওয়া হয়। সেখান থেকেই কাজ শেষে বাসায় ফেরার পথেই দুর্ঘটনার শিকার হন তিনি।প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মালয়েশিয়া পুলিশ জানায়, গাড়ির চালকের বৈধ ড্রাইভিং লাইসেন্স ছিল না, যা দুর্ঘটনার অন্যতম কারণ হতে পারে বলে তারা প্রাথমিকভাবে ধারণা করছে।শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডা. কাজী নাজিব হাসান জানান, প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে লাশটি দ্রুত দেশে নিয়ে আসার জন্য উপজেলা প্রশাসন সার্বিক সহযোগিতা করবেন বলে তিনি জানান।এই মর্মান্তিক দুর্ঘটনায় জাহিদের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যরা প্রিয়জনের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনার অনুরোধ জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে।এসকে

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বন্ধু মোদিকে মহান ব্যক্তি বলে ভারত সফরের ইঙ্গিত দিলেন ট্রাম্প
বন্ধু মোদিকে মহান ব্যক্তি বলে ভারত সফরের ইঙ্গিত দিলেন ট্রাম্প

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করে তাকে একজন মহান ব্যক্তি এবং বন্ধু হিসেবে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই Read more

গলাচিপায় রাবনাবাদ নদীর ভাঙনে বিলীন হচ্ছে সড়ক ও ঘরবাড়ি
গলাচিপায় রাবনাবাদ নদীর ভাঙনে বিলীন হচ্ছে সড়ক ও ঘরবাড়ি

পটুয়াখালীর গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের রাবনাবাদ নদী তীরবর্তী আটখালী এলাকায় টেকসই বেড়িবাঁধের অভাবে ভয়াবহ নদীভাঙনের মুখে পড়েছে শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় Read more

সরিষাবাড়ীতে ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার
সরিষাবাড়ীতে ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার

জামালপুরের সরিষাবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওনা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কবির হোসেন (২৮) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৬ আগস্ট) বিকালে Read more

বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

আজ বুধবার (৮ অক্টোবর), বিশ্ব ক্রীড়াঙ্গণে রয়েছে বেশকিছু ইভেন্ট। আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে সিরিজ। এছাড়া অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ফুটবলের Read more

অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে দীঘিনালায় বাজার ব্যবসায়ীদের মানববন্ধন
অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে দীঘিনালায় বাজার ব্যবসায়ীদের মানববন্ধন

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী নতুন বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন আসামি মো. নুর ইসলামের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি Read more

ইতিহাস গড়ল বাংলাদেশের আবিষ্কৃত সেই করোনার টিকা
ইতিহাস গড়ল বাংলাদেশের আবিষ্কৃত সেই করোনার টিকা

এবার ইতিহাস গড়ল বাংলাদেশের আবিষ্কৃত সেই করোনার টিকা। মার্কিন পেটেন্ট পেয়েছে বাংলাদেশের গ্লোব বায়োটেকের তৈরি কোভিড-১৯ এমআরএনএ টিকা ‘বঙ্গভ্যাক্স’। আজ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন