বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সশরীর ক্লাসের পাশাপাশি অনলাইন ক্লাস বা ব্লেন্ডেড লার্নিং ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বিশ্ববিদ্যালয় ছাড়া মহানগর এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সপ্তাহে ৩ দিন অনলাইন এবং ৩ দিন সশরীর ক্লাস করার একটি প্রস্তাব বিবেচনায় রয়েছে। এই পরিকল্পনা অনুযায়ী, এক দিন অনলাইনে ক্লাস হলে পরবর্তী দিন সশরীর ক্লাস অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাবটি আলোচনার জন্য উঠতে পারে এবং সেখানে প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্টদের পরামর্শের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। গত মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানান, জ্বালানি সাশ্রয়ে সশরীর ক্লাসের পাশাপাশি অনলাইন ক্লাস চালুর বিষয়ে সরকার গুরুত্বেরসঙ্গে আলোচনা করছে। তিনি জানান, বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাবটি উপস্থাপন করা হবে এবং মন্ত্রিসভাই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। দীর্ঘ ৪০ দিনের রমজান ও ঈদুল ফিতরের ছুটি কাটিয়ে গত রোববার শিক্ষাপ্রতিষ্ঠান খুললেও বর্তমান বৈশ্বিক পরিস্থিতি নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বব্যাপী যে জ্বালানি সংকট দেখা দিয়েছে, তার প্রভাব বাংলাদেশেও পড়েছে। এই পরিস্থিতিতে জ্বালানির ওপর চাপ কমাতে এবং যাতায়াত সীমিত করতে আংশিক অনলাইন পাঠদানকে কার্যকর বিকল্প হিসেবে দেখা হচ্ছে।শিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, বিশ্ববিদ্যালয় বাদে মহানগর এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সপ্তাহে ৩ দিন সশরীরে এবং ৩ দিন অনলাইন ক্লাস করার বিষয়টি বিবেচনায় রয়েছে। তবে অনলাইনে পাঠদান চললেও শিক্ষকদের সশরীরে উপস্থিত থেকে ক্লাস নিতে হবে। এছাড়া, ব্যবহারিক ক্লাসগুলো সরাসরি অনুষ্ঠিত হবে।মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি সংকট মোকাবেলায় সাশ্রয়ী পদক্ষেপ হিসেবে এই উদ্যোগ নেয়া হচ্ছে।এর আগেও করোনা মহামারির সময়ও দেশে বিকল্প হিসেবে অনলাইন শিক্ষা কার্যক্রম চালু ছিল।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দুবাইয়ে যাত্রাবিরতি দিয়ে নিউইয়র্কের পথে প্রধান উপদেষ্টা
দুবাইয়ে যাত্রাবিরতি দিয়ে নিউইয়র্কের পথে প্রধান উপদেষ্টা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে দুবাই থেকে নিউইয়র্কের উদ্দেশে রওনা হয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আজ Read more

বিমানবন্দরে অগ্নিকাণ্ড: চার দেশের বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানানো হবে
বিমানবন্দরে অগ্নিকাণ্ড: চার দেশের বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানানো হবে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তে সহায়তার জন্য চারটি দেশের বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন Read more

রেস্টহাউজে নারীসহ ওসি সাইফুল, কেলেঙ্কারি ফাঁস
রেস্টহাউজে নারীসহ ওসি সাইফুল, কেলেঙ্কারি ফাঁস

ঝিনাইদহের মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলামের নারী কেলেঙ্কারির ঘটনা ফাঁস হয়েছে। স্ত্রী পরিচয়ে এক নারীকে সঙ্গে নিয়ে যশোর Read more

টিভিতে আজকের খেলা (১২ সেপ্টেম্বর)
টিভিতে আজকের খেলা (১২ সেপ্টেম্বর)

এশিয়া কাপে আজ প্রথমবার মাঠে নামছে পাকিস্তান। ওমানের মুখোমুখি হবে দলটি। ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টি-টোয়েন্টিও আজ।আর্চারিওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপবেলা ১১টা, সনি স্পোর্টস Read more

নীলফামারীতে হবে চীনের এক হাজার শয্যাবিশিষ্ট হাসপাতাল
নীলফামারীতে হবে চীনের এক হাজার শয্যাবিশিষ্ট হাসপাতাল

উত্তরের জেলা নীলফামারীতে চীন সরকারের উদ্যোগে এক হাজার শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন