বলিউডে বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে, লন্ডনপ্রবাসী ব্যবসায়ী কবীর বাহিয়ার সঙ্গে সম্পর্কে রয়েছেন কৃতি শ্যানন। এমনকি তিনি নাকি ভারতীয় ক্রিকেট কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনির ঘনিষ্ঠ বলেও জানা যায়। বিভিন্ন পারিবারিক অনুষ্ঠান ও পার্টিতে একসঙ্গে দেখা যাওয়ায় এই সম্পর্ক নিয়ে জল্পনা আরও জোরদার হয়েছে।তবে এত গুঞ্জনের মাঝেও বিয়ের বিষয়ে বেশ স্পষ্ট অবস্থান নিয়েছেন কৃতি নিজেই।স্টেবিন বেনের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তার বোন নূপুর শ্যানন। বিয়ের নানা মুহূর্ত সামাজিক মাধ্যমে শেয়ার করে নিয়েছেন কৃতি নিজেই। বোনের বিয়ে নিয়ে তিনি আবেগপ্রবণও হয়ে পড়েছিলেন। এর মধ্যেই নিজের সম্পর্কেও একপ্রকার সিলমোহর দেন অভিনেত্রী। সম্প্রতি এক অনুষ্ঠানে তাকে বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে কিছুটা বিরক্তি প্রকাশ করে বলেন,“আমি কবে বিয়ে করছি এই প্রশ্নটা সবাই করে। কিন্তু জীবনে বিয়ের বাইরেও অনেক কিছু আছে।”তিনি আরো জানান, বিয়ের জন্য কোনও তাড়াহুড়ো নেই তার। এরপর বললেন, “যখন মনে হবে সঠিক সময় এসেছে, তখনই বিয়ে করব।এখনই সে রকম কোনও পরিকল্পনা নেই।”অর্থাৎ, আপাতত বিয়ের পিঁড়িতে বসার কোনও তাড়া নেই কৃতির। ক্যারিয়ার, নিজের লক্ষ্য আর ব্যক্তিগত সময়—সবকিছুকেই তিনি এখন বেশি গুরুত্ব দিচ্ছেন।সঞ্চালক আবার প্রশ্ন করলেন— বোনের মতো আপনারও কোনো অনুষ্ঠান কি শিগগিরই হতে চলেছে? উত্তরে কৃতি শ্যানন বলেন, আমি জানি না। আমি তখনই বিয়ে করব, যখন আমার মনে হবে সময় হয়েছে। এখনই কোনো তাড়াহুড়ো নেই।আরএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘ইরান যুদ্ধ চায় না, তবে যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত’
‘ইরান যুদ্ধ চায় না, তবে যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত’

ইরান যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত, তবে আলোচনার দরজাও খোলা আছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। সোমবার (১২ জানুয়ারি) তেহরানে বিদেশি Read more

উল্লাপাড়া অনশনের ৫ দিন পর প্রেমিক-প্রেমিকার বিয়ে
উল্লাপাড়া অনশনের ৫ দিন পর প্রেমিক-প্রেমিকার বিয়ে

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশনের ৫ দিন পর অবশেষে বিয়ে সম্পন্ন হয়েছে। সময়ের কণ্ঠস্বর অনলাইনে 'উল্লাপাড়ায় Read more

পাথরঘাটায় ঝুঁকিপূর্ণ ৩৯টি সেতু, দুর্ভোগে লাখো মানুষ
পাথরঘাটায় ঝুঁকিপূর্ণ ৩৯টি সেতু, দুর্ভোগে লাখো মানুষ

বরগুনার পাথরঘাটায় ঝুঁকিপূর্ণ ৩৯টি সেতু দিয়ে প্রতিদিন যাতায়াত করছে হাজারো মানুষ। এসব সেতুর ওপর হালকা যানবাহন উঠলেই কেঁপে ওঠে, সৃষ্টি Read more

দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত
দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় জিহাদ নামের এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত জিহাদ (১৬) পাটাচোরা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির Read more

কক্সবাজারে মাদক ও অস্ত্রসহ গ্রেফতার ২
কক্সবাজারে মাদক ও অস্ত্রসহ গ্রেফতার ২

কক্সবাজার সদরের খরুলিয়া কোনারপাড়া এলাকায় স্থানীয় যুবকদের তাৎক্ষণিক সাহসিকতায় গ্রেফতার হয়েছে দুই সন্ত্রাসী। রবিবার (২৫ মে) রাত সাড়ে ১০টার দিকে Read more

সীতাকুণ্ডে জামায়াতে যোগ দিলেন জাতীয় পার্টির দিদার
সীতাকুণ্ডে জামায়াতে যোগ দিলেন জাতীয় পার্টির দিদার

বাংলাদেশ জামায়াত ইসলামীতে যোগ দিলেন জাতীয় পার্টির চট্টগ্রাম উত্তর জেলার সাবেক যুগ্ম সম্পাদক মো. দিদারুল আলম।শুক্রবার (০৪ জুলাই) সীতাকুণ্ড উপজেলা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন