গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে বান্দরবানে আয়োজিত প্রচার সভায় জুলাই গণ-অভ্যুত্থান ও জুলাই সনদের পক্ষে এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে বান্দরবান সদরের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট ও বালাঘাটা চড়ুই পাড়া এলাকায় গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণ, প্রচারণা ও জনসচেতনতা বৃদ্ধিমূলক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।প্রচার সভায় উপস্থিত শিক্ষক ও কর্মকর্তাদের উদ্দেশে উপদেষ্টা আদিলুর রহমান খান প্রশ্ন রেখে বলেন, “আমরা কেমন বাংলাদেশ চাই?” তিনি বলেন, বিশেষ করে তরুণ প্রজন্ম জুলাই আন্দোলনের মাধ্যমে বাংলাদেশকে বদলে দিয়েছে এবং ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে। ভবিষ্যতে যেন আর কখনো গুম,খুন ও বিচার বর্হিভুত হত্যাকান্ড না ঘটে এবং কোনভাবেই ফ্যাসিবাদ ফিরে না আসে সে লক্ষ্যেই জুলাই সনদ প্রনয়ন করা হয়েছে।”তিনি বলেন, ‘অতীতে সারাদেশে যে অন্যায়-অবিচার হয়েছে, তা আর হতে দেওয়া হবেনা। এজন্য গণ-অভুত্থানের সরকারের উদ্যােগে বিভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহণে জুলাই সনদ কার্যকর করা হয়েছে। এই সনদের প্রতি জনগণের সম্মতির নিতে আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট অনুষ্ঠিত হবে।’তিনি বলেন, ‘একটি ভোট আগামী পাঁচ বছরের জন্য নির্ভয়ে আপনার পছন্দের জনপ্রতিনিধি নির্বাচন করবেন, আপনার একটি  ভোট  আগামী একশ বছরের জন্য দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবেন। তাই গণভোটে সবাইকে “হ্যাঁ” ভোট দিতে হবে।’উপদেষ্টা আরো বলেন, ‘ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে দেশের সকল শিক্ষক, ধর্মীয় গুরু ও সমাজের সচেতন মানুষদের এগিয়ে আসতে হবে।’তিনি দাবি করেন, যারা জুলাই আন্দোলনের পক্ষে তারা সবাই “হ্যাঁ” ভোটের পক্ষে আর যারা ফ্যাসিবাদের পক্ষে তারা ‘না’ বলবে। সকল ধর্মীয় গোষ্ঠী ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ দেশের আপামর জনগণ জুলাই আন্দোলনের পক্ষে ঐক্যবদ্ধ থাকবে বলেও তিনি উল্লেখ করেন।  জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ প্রচারণা সভায় জেলা প্রশাসক শামীম আরা রিনির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো.রেজাউল মাকছুদ জাহেদী এবং পুলিশ সুপার মো. আব্দুর রহমান। সভায় বান্দরবানের বিভিন্ন অধিদপ্তরের সরকারী কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষক এবং বিভিন্ন গ্রামের কার্বারীরা (গ্রামপ্রধান) উপস্থিত ছিলেন।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩৯৫
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩৯৫

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত ৩৯৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।সোমবার Read more

শেকৃবিতে সরকারবিরোধী যড়যন্ত্রের গন্ধ, সতর্কবার্তা জারি করল প্রশাসন
শেকৃবিতে সরকারবিরোধী যড়যন্ত্রের গন্ধ, সতর্কবার্তা জারি করল প্রশাসন

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ক্যাম্পাসে সরকার বিরোধী কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে ক্যাম্পাসের শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীদের বিরুদ্ধে কঠোর সতর্কতা জারি করা Read more

গাজীপুরে বিদেশি পিস্তল গুলিসহ গ্রেপ্তার ৩
গাজীপুরে বিদেশি পিস্তল গুলিসহ  গ্রেপ্তার ৩

গাজীপুর মহানগর উত্তর ডিবি পুলিশ  একটি বিদেশি পিস্তল দুইটি গুলি ভর্তি ম্যাগাজিনে ১৮ রাউন্ড গুলিসহ তিন জনকে গ্রেফতার করেছে । বৃহস্পতিবার(১৭ Read more

সাম্য হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ ছাত্রদলের
সাম্য হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ ছাত্রদলের

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। তাদের অবস্থানের Read more

মে মাসে সাগরে ডুবে ৪২৭ রোহিঙ্গার মৃত্যু: জাতিসংঘ
মে মাসে সাগরে ডুবে ৪২৭ রোহিঙ্গার মৃত্যু: জাতিসংঘ

চলতি মে মাসেই সমুদ্রে নৌযাত্রায় কমপক্ষে ৪২৭ জন রোহিঙ্গার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। শুক্রবার (২৩ মে) সংস্থাটি জানায়, মিয়ানমারে মানবিক Read more

ডিআইইউতে মঞ্চ মাতাবে জনপ্রিয় ব্যান্ড ‘শিরোনামহীন’
ডিআইইউতে মঞ্চ মাতাবে জনপ্রিয় ব্যান্ড ‘শিরোনামহীন’

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) অনুষ্ঠিত হতে যাচ্ছে ঈদ পুনর্মিলনী, বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন এবং সেন্ট্রাল কালচারাল ক্লাবের আনুষ্ঠানিক উদ্বোধন। এই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন