শেরপুর ও বগুড়ার উপ-নির্বাচনে বিজয়ী নবনির্বাচিত ২ এমপি ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন। আজ রবিবার (১২ এপ্রিল) দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনের চতুর্থ তলায় স্পিকারের কক্ষে এই শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নবনির্বাচিত শেরপুর-৩ আসনের মাহমুদুল হক রুবেল এবং বগুড়া-৬ আসনের রেজাউল করীম বাদশাকে শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণের পর দুই সংসদ সদস্য রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন এবং স্পিকারের সঙ্গে করমর্দন করেন।শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার কায়সার কামাল, প্রধান হুইপ নুরুল ইসলাম মনি, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, হুইপ মিয়া নুরুউদ্দিন আহম্মেদ অপু এবং এবিএম আশরাফ উদ্দিন উপস্থিত ছিলেন। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সংসদ সচিব গোলাম সরওয়ার ভূঁইয়া। প্রসঙ্গত, ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৯টি আসনে নির্বাচন সম্পন্ন হয়েছিল। শেরপুর-৩ আসনে একজন বৈধ প্রার্থীর মৃত্যুর কারণে নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন।পরবর্তীতে ঢাকা-১৭ এবং বগুড়া-৬ আসনে বিজয়ী তারেক রহমান বগুড়া-৬ আসনটি ছেড়ে দেন। গত ৯ এপ্রিল স্থগিত থাকা শেরপুর-৩ এবং বগুড়া-৬ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।গতকাল বিজয়ী দুই সদস্য মাহমুদুল হক রুবেল এবং রেজাউল করীম বাদশা এর গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।এর আগে ১৭ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ২৯৭ আসনের বিজয়ী এমপিরা শপথ গ্রহণ করেন। বিগত সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার না থাকায় নতুন সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।সব মিলিয়ে এখন পর্যন্ত ২৯৮ জন সংসদ সদস্য শপথ নিয়েছেন। বাকি চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফল গণনা সম্পন্ন হলেও আদালতের নির্দেশনার কারণে তা ঘোষণা করা হয়নি। প্রার্থিতা নিয়ে মামলার নিষ্পত্তির পর সেই ফল ঘোষণা করা হবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ক্ষেপণাস্ত্র ভূপাতিতের সময় দুবাইতে বাংলাদেশিসহ আহত ৪ প্রবাসী
ক্ষেপণাস্ত্র ভূপাতিতের সময় দুবাইতে বাংলাদেশিসহ আহত ৪ প্রবাসী

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের প্রভাব সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে এসে পড়েছে। শহরের দক্ষিণাঞ্চলে একটি আবাসিক এলাকায় ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ (শ্রাপনেল) Read more

বাড়ির কাজ না দেয়ায় স্কুলছাত্রকে পেটালেন প্রাইভেট শিক্ষক
বাড়ির কাজ না দেয়ায় স্কুলছাত্রকে পেটালেন প্রাইভেট শিক্ষক

টাঙ্গাইলের মির্জাপুরে বাড়ির কাজ না দেয়ায় ৩য় শ্রেণীর স্কুলছাত্র শারাফী নামে এক ছাত্রকে পেটানোর অভিযোগ উঠেছে প্রাইভেট শিক্ষকের বিরুদ্ধে। বুধবার Read more

দেশের ক্রিকেট নিয়ে সাকিবের সঙ্গে যে আলোচনা হয়েছে মিরাজের
দেশের ক্রিকেট নিয়ে সাকিবের সঙ্গে যে আলোচনা হয়েছে মিরাজের

প্রায় দেড় যুগ জাতীয় দলের হয়ে খেলেছেন সাকিব আল হাসান। ব্যাটে-বলে সমানভাবে পারফর্ম করেছেন সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডার। তবে গত Read more

আগামী মাসে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সৌদির ক্রাউন প্রিন্স
আগামী মাসে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সৌদির ক্রাউন প্রিন্স

আগামী মাসে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। দেশটিতে তিনদিনের এ সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক Read more

গাজায় ইসরায়েলি বর্বর হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গাজায় ইসরায়েলি বর্বর হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বর্বর হামলায় মধ্যরাত থেকে কমপক্ষে আরও ৩৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিকে হামলার জেরে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা Read more

বেরোবিতে ঈদুল আজহা উপলক্ষ্যে শিক্ষার্থীদের খাবারের আয়োজন
বেরোবিতে ঈদুল আজহা উপলক্ষ্যে শিক্ষার্থীদের খাবারের আয়োজন

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলীর নির্দেশনায় ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থী ও জরুরি কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন