রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলীর নির্দেশনায় ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থী ও জরুরি কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী এবং নিরাপত্তাকর্মীদের জন্য প্রশাসনের পক্ষ থেকে বিশেষ খাবারের আয়োজন করা হয়েছে।শনিবার (০৭ জুন) সকাল সাড়ে ৭টায় ঈদুল আজহা জামাতের নামাজ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে ঈদের নামাজ আদায় করেন উপাচার্য। নামাজ শেষে সকালে আবাসিক হলের শিক্ষার্থীদের জন্য সেমাইসহ মিষ্টি জাতীয় খাবারের ব্যবস্থা করা হয়। দুপুরে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। এ সময় উপাচার্য শিক্ষার্থীদের সঙ্গে ঈদের কুশল বিনিময় করেন ও তাদের খোঁজ-খবর নেন। আপনজন ও পরিবার ছেড়ে আবাসিক হলে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের জন্য ঈদের দিন দুপুরে বিশেষ খাবার দেওয়া হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হারুন-অর রশিদ, প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. ইলিয়াছ প্রামানিকসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।এছাড়া দুপুরে ঈদুল আজহা উপলক্ষ্যে উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী তাঁর বাসভবনে রংপুর বিভাগীয় কমিশনার, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রংপুর জেলা পুলিশ সুপার, রংপুর রেঞ্জের ডিআইজি, রংপুর মেট্রোপলিটনের ডিসিসহ (ক্রাইম) কয়েকটি থানার ওসিসহ কর্মকর্তাদের সৌজন্যে মধ্যাহ্ন ভোজের আয়োজন করেন। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিমানের ডানা থেকে লাফ দিয়ে ১৮ জন আহত
বিমানের ডানা থেকে লাফ দিয়ে ১৮ জন আহত

উড্ডয়নের প্রস্তুতিকালে আগুনের সতর্কবার্তা জারি করার পরই বিমান থেকে লাফিয়ে পড়ে ১৮ জন যাত্রী আহত হয়েছেন।শনিবার (৫ জুলাই) আইরিশ বিমান Read more

বেসামরিক নাগরিকদের সামরিক প্রশিক্ষণ দিচ্ছে ভেনেজুয়েলা
বেসামরিক নাগরিকদের সামরিক প্রশিক্ষণ দিচ্ছে ভেনেজুয়েলা

যুক্তরাষ্ট্রের সাথে উত্তেজনার মাঝেই বেসামরিক নাগরিকদের সামরিক প্রশিক্ষণ দেয়া শুরু করেছে দক্ষিণ আমেরিকান দেশ ভেনেজুয়েলা। ইতোমধ্যেই সকল বলিভারিয়ান মিলিশিয়া সদস্যকে Read more

নওগাঁয় আমবাগান থেকে শিশুকন্যার মরদেহ উদ্ধার
নওগাঁয় আমবাগান থেকে শিশুকন্যার মরদেহ উদ্ধার

নওগাঁর পোরশা উপজেলায় আম বাগান থেকে গলার সঙ্গে হাত বাঁধা অবস্থায় সুমাইয়া আখতার নামে ৯ বছর বয়সী এক শিশুর মরদেহ Read more

৫ বছর বয়সেই ‘মুক্তিযোদ্ধা’! ভূয়া সনদে গেজেটভুক্ত এছাহাক মাঝী
৫ বছর বয়সেই ‘মুক্তিযোদ্ধা’! ভূয়া সনদে গেজেটভুক্ত এছাহাক মাঝী

মো. এছাহাক মাঝী মুক্তিযুদ্ধের সময় তার বয়স ছিলো ৫ বছর ২ মাস ১৯ দিন। তিনি ভূয়া জন্মতারিখ ও জাল শিক্ষা Read more

লামায় বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের ৫ দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু
লামায় বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের ৫ দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু

পার্বত্য বান্দরবানের লামায় বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন ও পর্যটন মালিক সমিতির যৌথ সহায়তায় পর্যটন বিষয়ক ৫ দিনের Read more

ফটিকছড়িতে খামারির ফাঁদে ধরা পড়ল মেছোবাঘ
ফটিকছড়িতে খামারির ফাঁদে ধরা পড়ল মেছোবাঘ

চট্টগ্রামের ফটিকছড়িতে খামারির খামারের মুরগি খেতে এসে ধরা পড়েছে একটি মেছোবাঘ। আজ শুক্রবার (২৯ আগস্ট) ভোররাতে উপজেলার নানুপুর ইউনিয়নের ৬ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন