টাঙ্গাইলের মির্জাপুরে বাড়ির কাজ না দেয়ায় ৩য় শ্রেণীর স্কুলছাত্র শারাফী নামে এক ছাত্রকে পেটানোর অভিযোগ উঠেছে প্রাইভেট শিক্ষকের বিরুদ্ধে। বুধবার (৭ মে) অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাপুর থানা পুলিশ।স্কুলছাত্র উপজেলার গোড়াই ইউনিয়নের কলিমাজানি গ্রামের প্রবাসী শাহিন আলমের ছেলে সাফওয়ান নূর শারাফী (৮)। সে আগধল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্র এবং পৌরসদরের বাইমহাটি পালপাড়া এলাকায় পরিবারের সাথে ভাড়া থাকেন।অভিযোগ সূত্রে জানা যায়, মির্জাপুর পৌরসদরের বাইমহাটি পালপাড়া এলাকার শিবু পালের মেয়ে স্বরস্বতী পালের কাছে প্রাইভেট পড়েন সাফওয়ান নূর শারাফী। প্রতিদিনের মতো গত ৫ মে সকালে স্বরস্বতী পালের কাছে প্রাইভেট পড়লে গেলে নির্ধারিত গণিত বিষয়ে বাড়ির কাছ না দেয়ায় ছাত্রকে বেত দিয়ে বেধড়ক পেটান ওই শিক্ষক। পরে আহতবস্থায় জামুর্কীস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করোনা হয়। এ ঘটনায় বুধবার ৬ মে স্কুলছাত্রের মামা নাজিম আহমেদ সাগর বাদী হয়ে স্বরস্বতী পালের বিরুদ্ধে মির্জাপুর থানায় একটি লিখিত অভিযোগ করেন।অভিযুক্ত স্বরস্বতী পাল বলেন, আগের দিনের খাতার বাড়ির কাজ পরের দিন দেখায় শারাফী। আমার হঠাৎ রাগ উঠায় কয়েকটি বেতের বাড়ি দিয়েছি। পরে ওর মার কাছে গিয়ে ক্ষমাও চেয়েছি।মির্জাপুর থানার ওসি মোহাম্মদ রাশেদুল ইসলাম জানান, এরকম একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দুবাই মেরিনাতে ইরানের হামলা
দুবাই মেরিনাতে ইরানের হামলা

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের দুবাই মেরিনাতে হামলা চালিয়েছে ইরান। আজ শনিবার (৪ এপ্রিল) সকালে সেখানে ড্রোন বা মিসাইল ছোড়ে তেহরান। Read more

গলাচিপায় কাদেরিয়া চিশতিয়া অনুসারীদের ঈদ জামাত
গলাচিপায় কাদেরিয়া চিশতিয়া অনুসারীদের ঈদ জামাত

প্রতি বছরের মতো এবারও সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে এক দিন আগেই ঈদুল আজহা উদযাপন করছেন পটুয়াখালীর গলাচিপা Read more

সব দলের উদ্দেশে জামায়াত আমিরের বার্তা
সব দলের উদ্দেশে জামায়াত আমিরের বার্তা

ফ্যাসিবাদবিরোধী পক্ষগুলোকে নতুন বার্তা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (২২ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক Read more

বরিশালে ডোবা থেকে যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার
বরিশালে ডোবা থেকে যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

বরিশাল নগরীর কচুরিপানা বেষ্টিত ডোবার মধ্য থেকে ভাসমান অবস্থায় এক যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।শনিবার (৫এপ্রিল) দুপুরে বরিশাল Read more

এবার হত্যা মামলায় গ্রেপ্তার অভিনেতা সিদ্দিক
এবার হত্যা মামলায় গ্রেপ্তার অভিনেতা সিদ্দিক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর গুলশানে ভ্যানচালক জব্বার আলী হাওলাদারকে হত্যাচেষ্টার মামলায় কারাগারে আটক থাকা অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে গুলশান থানার Read more

তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে রিভিউ শুনানি চলছে
তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে রিভিউ শুনানি চলছে

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে বিএনপি, জামায়াতে ইসলামী, পাঁচ বিশিষ্ট নাগরিক ও এক ব্যক্তির করা চারটি পৃথক আবেদনের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন