প্রায় দেড় যুগ জাতীয় দলের হয়ে খেলেছেন সাকিব আল হাসান। ব্যাটে-বলে সমানভাবে পারফর্ম করেছেন সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডার। তবে গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর আর দেশেও ফিরতে পারেননি সাকিব। বয়স ৩৮ হওয়ায় জাতীয় দলে তার ভবিষ্যৎ অনিশ্চিত।তবে এখনো সাকিবের ভাবনাজুড়ে রয়েছে বাংলাদেশ ক্রিকেট। এমনটা জানিয়েছেন বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। কিছু দিনে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের হয়ে সাকিবের সঙ্গে খেলেছেন মিরাজ। সেখানেই দেশের ক্রিকেট নিয়ে সাকিবের সঙ্গে অনেক কথা হয়েছে মিরাজের। নাজমুল হোসেন শান্তকে সরিয়ে এক বছরের জন্য ওয়ানডে অধিনায়ক করা হয়েছে মিরাজকে। ওয়ানডে অধিনায়কের দায়িত্ব পাওয়ার পর শুক্রবার (১৩ জুন) শেরে বাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে আসেন মিরাজ। এ সময় সাকিবের সঙ্গে আলাপ প্রসঙ্গে বাংলাদেশের নতুন ওয়ানডে অধিনায়ক বলেন, ‘আমরা একসঙ্গে পিএসএল খেলেছি। তখন বাংলাদেশ ক্রিকেট নিয়ে অনেক কথা হয়েছে। উনি (সাকিব আল হাসান) মন থেকে চান বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাক। যারা এখন নতুন, উঠতি খেলোয়াড়, তারা যেন ভালো ক্রিকেট খেলে।’সাকিবের বার্তাটা ছিল পরিষ্কার—সফল হতে হলে সবাইকে একসঙ্গে খেলতে হবে। ‘বলেছে যে অবশ্যই দল হিসেবে একসঙ্গে খেলতে হবে। কারণ, বাংলাদেশ দল যখন একসঙ্গে পারফর্ম করে, তখনই ভালো ফল আসে,’ যোগ করেন মিরাজ।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চিংড়ি ধরার নামে মেঘনায় চলছে প্রজনন হত্যা
চিংড়ি ধরার নামে মেঘনায় চলছে প্রজনন হত্যা

লক্ষ্মীপুরের মেঘনা নদীতে চিংড়ি ধরার আড়ালে চলছে জলজ প্রাণের নির্বিচার নিধন। সূক্ষ্ম জাল দিয়ে প্রতিদিন ধরা হচ্ছে গলদা ও বাগদা Read more

রাজবাড়ীতে ব্লকেট তুলে নিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন
রাজবাড়ীতে ব্লকেট তুলে নিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত পদযাত্রায় হামলার প্রতিবাদে রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে ব্লকেড করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তবে দুই Read more

তীব্র তাপ প্রবাহের পর আষাঢ়ের প্রথম দিনে বাউফলে স্বস্তির বৃষ্টি
তীব্র তাপ প্রবাহের পর আষাঢ়ের প্রথম দিনে বাউফলে স্বস্তির বৃষ্টি

 পটুয়াখালীর বাউফল উপজেলায় টানা কয়েকদিনের তীব্র তাপপ্রবাহের পর আষাঢ়ের প্রথম দিনে অবশেষে স্বস্তির বৃষ্টি হলো। আজ রবিবার (১৫ জুন) সকাল Read more

যশোরে পুলিশের অভিযানে ছিনতাইকৃত ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ২
যশোরে পুলিশের অভিযানে ছিনতাইকৃত ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ২

যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে ছিনতাইকৃত ব্যাটারি চালিত ভ্যান উদ্ধারসহ দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে শার্শা থানা পুলিশ।বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে Read more

ফলকে নাম দেখে উপদেষ্টা বললেন, ‘এটা কি আমার বাপের টাকায় করছে’
ফলকে নাম দেখে উপদেষ্টা বললেন, ‘এটা কি আমার বাপের টাকায় করছে’

ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের প্রথম ধাপের ১৮ কিলোমিটার অংশ খুলে দেওয়া হয়েছে। আজ রোববার (২৪ আগস্ট) সকালে সড়ক উদ্বোধনের পর ফলক উন্মোচনকালে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন