দেশে সিন্ডিকেটের মাধ্যমে বাজার আর নিয়ন্ত্রিত হবে না জানিয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রিত হয়, এমন কথাই আমরা বাংলাদেশ থেকে মুছে দেব।শনিবার (১১ এপ্রিল) সকালে সিলেট নগরের টিলাগড়ে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে দেশের প্রথম সরাসরি কৃষকদের বিক্রয় কেন্দ্র ‘কৃষকের হাট’ উদ্বোধনের সময় এ মন্তব্য করেন তিনি।বাণিজ্যমন্ত্রী বলেন, আমদানিনির্ভর পণ্য স্থিতিশীল রাখতে দেশের পুরো সাপ্লাই চেন এআই মডেলে অন্তর্ভুক্ত করা হবে। এতে বাজার নজরদারি সহজ হবে এবং বাজার পরিস্থিতি স্থিতিশীল থাকবে।দেশে টিসিবির কার্যক্রমের পরিধি বাড়ানো হবে জানিয়ে তিনি বলেন, সরকার প্রতিবছর টিসিবির কাজের জন্য ৩২০০-৩৩০০ কোটি টাকা ভর্তুকি দেয়, এটা কমানো হবে। তবে টিসিবির কার্যক্রম বাড়ানো হবে।সারা দেশে কৃষক যেন তার উৎপাদিত পণ্য সপ্তাহে এক দিন হলেও সরাসরি ক্রেতাদের কাছে বিক্রি করতে পারেন, সে বিষয়ে প্রত্যেক জেলায় জেলা প্রশাসকরা ব্যবস্থা নেবেন বলেও জানান বাণিজ্যমন্ত্রী।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বড় পরিবর্তন এনে মিউচুয়াল ফান্ড বিধিমালার খসড়া অনুমোদন
বড় পরিবর্তন এনে মিউচুয়াল ফান্ড বিধিমালার খসড়া অনুমোদন

মিউচুয়াল ফান্ড বিধিমালা পরিবর্তন করে নতুন বিধিমালা প্রবর্তনের সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিসিইসি)। নতুন Read more

অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইয়ে চ্যালেঞ্জিং গ্রুপে বাংলাদেশ, একনজরে সূচি
অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইয়ে চ্যালেঞ্জিং গ্রুপে বাংলাদেশ, একনজরে সূচি

২০২৬ সালে আয়োজিত হতে যাচ্ছে এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের ২১তম আসর। এবারের আসরের আয়োজক দেশ সৌদি আরব। ১৬ দলের এই Read more

উলিপুরে বু‌ড়ি তিস্তা নদীর পাড় কাটা ও অ‌বৈধ স্থাপনা নির্মা‌ণের প্রতিবা‌দে মানববন্ধন
উলিপুরে বু‌ড়ি তিস্তা নদীর পাড় কাটা ও অ‌বৈধ স্থাপনা নির্মা‌ণের প্রতিবা‌দে মানববন্ধন

কুড়িগ্রামের উলিপুর ‌পৌরশহ‌রে প্রকা‌শ্যে প্রশাস‌নের না‌কের ডগায় বুড়ি তিস্তা নদী থে‌কে অবৈধ বালু উত্তোলন, নদীর পাড় কেটে অপসারণ, অবৈধ স্থাপনা Read more

উল্লাপাড়ায় অবৈধ খিরা ও আলুর হাট, রাজস্ব হারাচ্ছে সরকার
উল্লাপাড়ায় অবৈধ খিরা ও আলুর হাট, রাজস্ব হারাচ্ছে সরকার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অবৈধভাবে খিরা ও আলুর হাট বসিয়ে প্রতিদিন লাখ লাখ টাকা ভাগ-বাটোয়ারা করে নেওয়ার অভিযোগ উঠেছে। এতে করে ক্ষতির Read more

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই-৩৬’ স্মৃতিফলক নির্মাণের উদ্বোধন
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই-৩৬’ স্মৃতিফলক নির্মাণের উদ্বোধন

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ঐতিহাসিক ‘জুলাই-আগস্ট বিপ্লব’-এর স্মৃতিচিহ্ন হিসেবে নির্মিতব্য ‘জুলাই-৩৬’ স্মৃতিফলক নির্মাণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৮ মে) সকাল ১০টায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন