মিউচুয়াল ফান্ড বিধিমালা পরিবর্তন করে নতুন বিধিমালা প্রবর্তনের সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিসিইসি)। নতুন সেই খসড়া বিধিমালা অনুমোদন পেয়েছে।বিএসইসি জানায়, মিউচুয়াল ফান্ড বিধিমালা, ২০০১ রহিত করে ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মিউচুয়াল ফান্ড) বিধিমালা, ২০২৫’ এর খসড়া অনুমোদন দেওয়া হয়েছে।বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে ৯৬৯তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নিয়েছে কমিশন।পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্সের সুপারিশসমূহ বিবেচনায় নিয়ে এবং বিনিয়োগকারী ও ইউনিটহোল্ডারদের স্বার্থের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করার উদ্দেশ্যে ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মিউচুয়াল ফান্ড) বিধিমালা, ২০০১’ রহিত করে ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মিউচুয়াল ফান্ড) বিধিমালা, ২০২৫’ এর খসড়া অনুমোদন করা হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিএসইসি।বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ ও মিউচুয়াল ফান্ডের সুশাসন নিশ্চিত করতে এই নতুন বিধিমালা প্রণয়ন করা হয়েছে।কমিশন জানায়, নতুন বিধিমালায় মিউচুয়াল ফান্ড খাত সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ যেমন: ট্রাস্টি, হেফাজতকারী ও সম্পদ ব্যবস্থাপকের দায়িত্ব ও কর্তব্যের বিষয়েও এই খসড়ায় গুরুত্ব পেয়েছে।খসড়া বিধিমালা জনমত যাচাইয়ের লক্ষ্যে কমিশনের ওয়েবসাইট ও জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ করা হবে বলেও জানিয়েছে বিএসইসি।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ট্রাম্প-শি’র বৈঠক শুরু,চলতে পারে ৩-৪ ঘণ্টা
ট্রাম্প-শি’র বৈঠক শুরু,চলতে পারে ৩-৪ ঘণ্টা

দক্ষিণ কোরিয়ার বুসান শহরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠক শুরু হয়েছে। চীনা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকটি Read more

হিলিতে উন্নয়ন নয়, কোটি টাকার লুটপাটে ব্যস্ত সিন্ডিকেট: সারজিস আলম
হিলিতে উন্নয়ন নয়, কোটি টাকার লুটপাটে ব্যস্ত সিন্ডিকেট: সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, সরকার হিলি স্থলবন্দর থেকে কোটি কোটি টাকার রাজস্ব আদায় করছে, যা Read more

নোয়াখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হামলা, ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর
নোয়াখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হামলা, ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর

নোয়াখালীর মাইজদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হামলা, নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর ও সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয়ার ঘটনা Read more

ঈশ্বরদীতে ৩ বছর ধরে বন্ধ কৃত্রিম প্রজনন কেন্দ্রের ভবন নির্মাণ, নিখোঁজ ঠিকাদার
ঈশ্বরদীতে ৩ বছর ধরে বন্ধ কৃত্রিম প্রজনন কেন্দ্রের ভবন নির্মাণ, নিখোঁজ ঠিকাদার

পাবনার ঈশ্বরদীতে জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের তিনতলা বিশিষ্ট একটি নির্মাণাধীন সরকারি ভবনের কাজ বন্ধ রয়েছে দীর্ঘ সময়। তিন বছরে কাজ Read more

কক্সবাজারে ধস নেমেছে জিপিএ-৫ ও পাশের হারে
কক্সবাজারে ধস নেমেছে জিপিএ-৫ ও পাশের হারে

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন কক্সবাজার জেলায় এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে বড় ধরনের ধস দেখা গেছে। পাশের হার ও জিপিএ-৫- দুটোতেই Read more

ফের চার লক্ষ বিশ হাজার টাকার অবৈধ কাঠ উদ্ধার করেছে ২৭ বিজিবি
ফের চার লক্ষ বিশ হাজার টাকার অবৈধ কাঠ উদ্ধার করেছে ২৭ বিজিবি

বাঘাইছড়ি উপজেলাধীন মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ কাচালং বাজার এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন প্রজাতির অবৈধ কাঠ জব্দ করেছে ২৭ বিজিবি।সোমবার (২৭ অক্টোবর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন