২০২৬ সালে আয়োজিত হতে যাচ্ছে এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের ২১তম আসর। এবারের আসরের আয়োজক দেশ সৌদি আরব। ১৬ দলের এই প্রতিযোগিতার জন্য বাছাইপর্বে মুখোমুখি হচ্ছে এশিয়ার ৩৮টি দেশ। এরই মধ্যে ৯টি দল চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে, বাকি ৭টি দল নির্ধারিত হবে বাছাইপর্ব থেকে।বৃহস্পতিবার (৭ আগস্ট) মালয়েশিয়ার কুয়ালালামপুরে এএফসি সদর দপ্তরে অনুষ্ঠিত হয়েছে বাছাইপর্বের ড্র। বাংলাদেশ পড়েছে ‘এ’ গ্রুপে, যেখানে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে শক্তিশালী চীন ও বাহরাইন।এছাড়া, বাকি তিনটি দল হলো- পূর্ব তিমুর, ব্রুনাই ও শ্রীলঙ্কা। এই গ্রুপের ম্যাচগুলো চীনে অনুষ্ঠিত হবে।বাছাইপর্বের প্রথম ম্যাচ ২২ নভেম্বর পূর্ব তিমুরের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। এরপর ২৪ নভেম্বর ব্রুনাই, ২৬ নভেম্বর শ্রীলঙ্কা, ২৮ নভেম্বর বাহরাইন এবং ৩০ নভেম্বর স্বাগতিক চীনকে মোকাবেলা করবে লাল-সবুজের প্রতিনিধিরা।বাছাইপর্বের ম্যাচগুলো রাউন্ড-রবিন পদ্ধতিতে হবে, যেখানে প্রতিটি দল একে অপরের বিপক্ষে খেলবে। পয়েন্ট টেবিলের শীর্ষ দল মূল পর্বের টিকিট পাবে।এখন পর্যন্ত ৯টি দল মূল পর্বের জন্য জায়গা নিশ্চিত করেছে। সৌদি আরব স্বাগতিক হিসেবে সরাসরি মূল পর্বে জায়গা পেয়েছে, পাশাপাশি কাতার, উজবেকিস্তান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান, তাজিকিস্তান, আরব আমিরাত ও ইন্দোনেশিয়া বাছাইপর্ব ছাড়াই মূল পর্বে পৌঁছেছে। বাছাইপর্বে প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন দলসহ মোট ৭টি দল মূল পর্বে খেলবে।২০২৬ এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইয়ের ‘এ’ গ্রুপ- চীন (স্বাগতিক), বাংলাদেশ, বাহরাইন, পূর্ব তিমুর, ব্রুনাই, শ্রীলঙ্কা।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জাকসুর নতুন ভিপি জিতু যে কারণে ছাত্রলীগ থেকে পদত্যাগ করেছিলেন
জাকসুর নতুন ভিপি জিতু যে কারণে ছাত্রলীগ থেকে পদত্যাগ করেছিলেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হয়েছে। নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ৪০ ঘণ্টারও Read more

সত্য হলো সালাহউদ্দিন আহমেদের কথা, পোস্ট ডিলিট করলেন তথ্য উপদেষ্টা
সত্য হলো সালাহউদ্দিন আহমেদের কথা, পোস্ট ডিলিট করলেন তথ্য উপদেষ্টা

নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে ‘এক-এগারোর পদধ্বনি শোনা যাচ্ছে’ শীর্ষক একটি পোস্ট করেছিলেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। পরে এর প্রতিক্রিয়া জানতে Read more

দুর্গাপূজায় ভারতে রপ্তানি হবে ১২০০ টন ইলিশ
দুর্গাপূজায় ভারতে রপ্তানি হবে ১২০০ টন ইলিশ

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে প্রতিবছরের মতো এবারও ভারতে ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এ বছর মোট ১ হাজার ২০০ টন Read more

৪ বছরের মধ্যে বিশ্ববাজারে সর্বনিম্ন পর্যায়ে জ্বালানি তেলের দাম
৪ বছরের মধ্যে বিশ্ববাজারে সর্বনিম্ন পর্যায়ে জ্বালানি তেলের দাম

পাল্টিপাল্টি শুল্কারোপের জেরে ফের চরমে উঠেছে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার বাণিজ্যযুদ্ধ। ইতোমধ্যে এর প্রভাব পড়তে শুরু করেছে বিশ্ববাজারে । চাহিদা Read more

গ্রিনল্যান্ড দখলের বিরোধিতা করলে শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের
গ্রিনল্যান্ড দখলের বিরোধিতা করলে শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনায় অনড় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এবার তিনি ডেনমার্কের স্বায়ত্তশাসিত এ অঞ্চলটি দখল নিয়ে তার পরিকল্পনায় সমর্থন না Read more

কারওয়ান বাজারে মোবাইল ব্যবসায়ী–পুলিশ সংঘর্ষ
কারওয়ান বাজারে মোবাইল ব্যবসায়ী–পুলিশ সংঘর্ষ

কারওয়ানবাজারে মোবাইল ব্যবসায়ী ও পুলিশের মধ্যে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। কয়েক দফা দাবি আদায়ে কারওয়ান বাজার মোড়ে রবিবার (৪ জানুয়ারি) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন