নওগাঁর ধামইরহাট উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে দ্বিতীয় ধাপে ২শত ৫৫জন পরিবারের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র-নৃগোষ্ঠীর আর্থসামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ছাগল বিতরণ করা হয়। বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন নওগাঁ-২ আসনের এমপি ইঞ্জিনিয়ার মো. এনামুল হক।এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত চক্রবর্তী, সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ পারভেজ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (অতিঃ দাঃ) ডা. রিপা রানী, ভেটেরিনারি সার্জন ডা. ফাইসাল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, উপ-সহকারি প্রাণিসম্পদ কর্মকর্তা আল মামুনুর রশীদ, শোহরাব হোসেন, রাফায়েল সরেন প্রমুখ।প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রিপা রানী জানান, প্রকল্পের আওতায় দ্বিতীয় ধাপে ২শত ৫৫জন উপকারভোগী পরিবারের মাঝে ২টি করে ছাগল, ৫টি করে ফ্লোরমেট, ৪টি খুঁটি ও ৫০ কেজি দানাদার খাবার বিতরণ করা হবে। এ উদ্যোগ উপকারভোগীদের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে সহায়ক ভুমিকা রাখবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি
নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি

ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা অলির ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির অন্তর্বর্তী সরকার। সোমবার (১৯ সেপ্টেম্বর) এক বিবৃতিতে Read more

লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে অগ্নিসংযোগের ঘটনায় মূল আসামি গ্রেপ্তার
লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে অগ্নিসংযোগের ঘটনায় মূল আসামি গ্রেপ্তার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন তফসিল ঘোষণার পর লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে সংঘটিত অগ্নিসংযোগের ঘটনায় জড়িত মূল আসামিকে গ্রেপ্তার করেছে জেলা Read more

গজারিয়ায় অবৈধ গ্যাসে চলছে ঢালাই কারখানা
গজারিয়ায় অবৈধ গ্যাসে চলছে ঢালাই কারখানা

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় দীর্ঘদিন ধরে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করে একটি ঢালাই কারখানা পরিচালনার অভিযোগ উঠেছে। এতে সরকারের রাজস্ব ক্ষতির Read more

গরমে আখের রসের উপকারিতা
গরমে আখের রসের উপকারিতা

প্রচণ্ড গরমে জনজীবন হাঁসফাঁস হয়ে উঠেছে জনজীবন। আবহাওয়ায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। গরমের দিনে আখের রস দেখলেই খেতে ইচ্ছে Read more

টাঙ্গাইলের চরবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ ঘোচালেন সুলতান সালাউদ্দিন টুকু
টাঙ্গাইলের চরবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ ঘোচালেন সুলতান সালাউদ্দিন টুকু

টাঙ্গাইলের দুর্গম চরাঞ্চলে অবশেষে যেন মিলল স্বস্তির নিঃশ্বাস। দীর্ঘদিনের দুর্ভোগ ও যোগাযোগ বিচ্ছিন্নতার অবসান ঘটিয়ে নিজ অর্থায়নে কাঠের সেতু নির্মাণ Read more

মায়ের সঙ্গে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু
মায়ের সঙ্গে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সাপের কামড়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে। শনিবার (২রা জুলাই) দিবাগত রাত তিনটার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের সরেঙ্গা গ্রামে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন