চলতি বছরের শুরুর দিকে ব্রিটিশ জলসীমা ও আশপাশের এলাকায় অবস্থান করা রুশ সাবমেরিনগুলোর সম্ভাব্য হামলা ঠেকাতে সামরিক জাহাজ মোতায়েন করেছিল যুক্তরাজ্য। এই পদক্ষেপের লক্ষ্য ছিল, সমুদ্রতলের কেবল ও পাইপলাইনের ওপর যেকোনও নাশকতা প্রতিরোধ করা। বৃহস্পতিবার (৯ এপ্রিল) যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি এ তথ্য জানিয়েছেন।যুক্তরাজ্যের অভিযোগ, মধ্যপ্রাচ্য উত্তেজনার সুযোগে উত্তরাঞ্চলীয় সামুদ্রিক এলাকায় (হাই নর্থ) গোপন অভিযান চালানোর চেষ্টা করেছিল রাশিয়া। এই অঞ্চলটি গুরুত্বপূর্ণ নৌপথ এবং সমুদ্রতলের কেবলসহ অত্যাবশ্যক অবকাঠামোর জন্য পরিচিত।হিলি জানান, ব্রিটিশ বাহিনী এবং মিত্র দেশগুলোর মধ্যে নরওয়ের সহায়তায় রুশ জাহাজগুলোর গতিবিধি নজরদারি ও প্রতিহত করা হয়। তিনি আরও বলেন, সাবমেরিনগুলো ইতোমধ্যে এলাকা ত্যাগ করেছে এবং সমুদ্রতলের অবকাঠামোর কোনও ক্ষতির প্রমাণ পাওয়া যায়নি।তিনি বলেন, ‘প্রেসিডেন্ট পুতিনকে আমি বলতে চাই, আমরা আপনাদের দেখছি। আমাদের কেবল ও পাইপলাইনের ওপর আপনাদের কার্যক্রম আমরা পর্যবেক্ষণ করছি। এগুলোর ক্ষতি করার কোনও চেষ্টা সহ্য করা হবে না। এর গুরুতর পরিণতি হবে।’লন্ডনে রাশিয়ার দূতাবাস এ বিষয়ে তাৎক্ষণিক কোনও মন্তব্য করেনি। এর আগে ইউরোপের বিভিন্ন দেশে কেবল ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে এসেছে রাশিয়া।হিলি জানান, রুশ অভিযানে একটি আকুলা-শ্রেণির অ্যাটাক সাবমেরিন এবং মস্কোর ‘মেইন ডিরেক্টরেট ফর ডিপ সি রিসার্চের’ (জিইউজিআই) আওতাধীন দুটি বিশেষায়িত সাবমেরিন অংশ নেয়।তিনি বলেন, ‘এই সাবমেরিনগুলো শান্তিকালীন সময়ে সমুদ্রতলের অবকাঠামো পর্যবেক্ষণের জন্য তৈরি। আর সংঘাতের সময় এগুলো নাশকতার কাজে ব্যবহৃত হতে পারে।’রুশ জাহাজগুলো আন্তর্জাতিক জলসীমায় প্রবেশ করার পর ব্রিটেন তাদের গতিবিধি পর্যবেক্ষণে একটি ফ্রিগেট, একটি সহায়ক ট্যাংকার এবং একটি সামুদ্রিক টহল বিমান পাঠায়।নরওয়ের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও জানায়, তাদের সশস্ত্র বাহিনী একটি পি-৮ সামুদ্রিক টহল বিমান এবং একটি ফ্রিগেট মোতায়েন করেছিল।হিলি বলেন, সাবমেরিনগুলো ব্রিটেনের আঞ্চলিক জলসীমায় প্রবেশ করেনি। তবে দেশটির ‘এক্সক্লুসিভ ইকোনমিক জোন’ এবং মিত্র দেশগুলোর জলসীমায় অবস্থান করছিল।সূত্র: রয়টার্সএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঈদযাত্রায় উত্তরবঙ্গগামী ট্রেনে উপচে পড়া ভিড়
ঈদযাত্রায় উত্তরবঙ্গগামী ট্রেনে উপচে পড়া ভিড়

ঈদযাত্রায় প্রতিবারের ন্যায় এবারও উত্তরবঙ্গের ট্রেনগুলোতে যাত্রীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। ভোগান্তি নিয়ে বাড়ি ফিরছে কর্মজীবী নারী-পুরুষসহ সব শ্রেণি Read more

নড়াইলে ১০ বছরেও চালু হয়নি সেচ পাম্প, বিপাকে কৃষকেরা
নড়াইলে ১০ বছরেও চালু হয়নি সেচ পাম্প, বিপাকে কৃষকেরা

নড়াইল সদর উপজেলার কমলাপুর ও গন্ধবখালী এলাকায় বিগত ১০ বছর ধরে দুটি সেচ পাম্প বন্ধ থাকায় জমি চাষে হিমশিম খাচ্ছেন Read more

বেইজিংয়ে ভারী বৃষ্টি ও বন্যায় ৪০ জনের মৃত্যু
বেইজিংয়ে ভারী বৃষ্টি ও বন্যায়  ৪০ জনের মৃত্যু

চীনের রাজধানী বেইজিংয়ে ভারী বৃষ্টি ও বন্যায় সোমবার মধ্যরাত পর্যন্ত ৪০ জনের মৃত্যু হয়েছে। মাত্র কয়েক দিনের মধ্যেই বেইজিংয়ে প্রায় Read more

মাভাবিপ্রবিতে ভারপ্রাপ্ত প্রক্টর নান্নুর রহমান
মাভাবিপ্রবিতে ভারপ্রাপ্ত প্রক্টর নান্নুর রহমান

শিক্ষার্থীদের টানা আন্দোলন ও প্রক্টর অধ্যাপক ড. মো. ইমাম হোসেনের পদত্যাগের পর মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ভারপ্রাপ্ত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন