প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ শুক্রবার টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হয়েছেন।জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক চলছে। সকালে অধ্যাপক ইউনূস প্রধানমন্ত্রীর দপ্তরে পৌঁছালে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।উভয় দেশের মধ্যে চলমান সহযোগিতার সম্পর্ক আরো এগিয়ে নেয়ার বিষয়টি বৈঠকে গুরুত্ব পাবে বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্র জানিয়েছে।এর আগে প্রধান উপদেষ্টা টোকিও’র ইম্পেরিয়াল হোটেলে অনুষ্ঠিত ‘৩০তম নিক্কেই ফোরাম : এশিয়ার ভবিষ্যৎ’ শীর্ষক সম্মেলনের ফাঁকে জাইকা প্রেসিডেন্ট ড. তানাকা আকিহিকোর সঙ্গে এক বৈঠকে অংশ নেন। বৈঠকে ড. ইউনূস মহেশখালী-মাতারবাড়ি সমন্বিত উন্নয়ন উদ্যোগে (এমআইডিআই) সমর্থন জোরদার করার জন্য জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির প্রতি (জাইকা) আহ্বান জানিয়েছেন, যাতে অঞ্চলটি বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনৈতিক প্রবৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ চালিকাশক্তিতে পরিণত হয়।অধ্যাপক ইউনূস বলেন, ‘বঙ্গোপসাগরের প্রবেশাধিকারকে কাজে লাগিয়ে আমরা গভীর সমুদ্রবন্দর, মহাসড়ক এবং রেলপথ তৈরি করছি, যা এমআইডিআই অঞ্চলকে নেপাল, ভুটান এবং দক্ষিণ এশিয়ার অন্যান্য অংশের সঙ্গে যুক্ত করবে।’জাইকা প্রথমে মাতারবাড়িতে একটি গভীর সমুদ্রবন্দর নির্মাণের প্রস্তাব দেয়। অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে একটি সমন্বিত মাস্টার প্ল্যান প্রণয়ন করছে, যার মাধ্যমে পুরো এমআইডিআই অঞ্চলকে একটি বন্দর, লজিস্টিকস, মৎস্য, জ্বালানি ও বিদ্যুৎকেন্দ্রিক হাবে রূপান্তরিত করা হবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী হাউসবোট প্রবেশে নিষেধাজ্ঞা
টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী হাউসবোট প্রবেশে নিষেধাজ্ঞা

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় পর্যটকবাহী হাউসবোট প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। রোববার (২২ জুন) রাতে জেলা প্রশাসক Read more

‘প্রশাসনে বিশৃঙ্খলার আশঙ্কা’
‘প্রশাসনে বিশৃঙ্খলার আশঙ্কা’

মঙ্গলবার ঢাকা থেকে প্রকাশিত দৈনিকগুলোর শিরোনামে সেনাবাহিনীর সংবাদ সম্মেলন, সচিবালয়ে কর্মচারীদের বিক্ষোভ, ব্যাপক উৎসাহ সত্ত্বেও বাংলাদেশে জাপানি ব্যবসায়ীদের বিনিয়োগ নগণ্য, Read more

সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি স্থগিত
সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি স্থগিত

কেন্দ্রীয় কমিটি বাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সারাদেশের সব কমিটি স্থগিত ঘোষণা করা হয়েছে।চাঁদাবাজির দায়ে নেতাকর্মীদের গ্রেপ্তার ইস্যুতে রোববার (২৭ জুলাই) Read more

ঢাকায় ২৪ ঘণ্টায় ৬৩ মিলিমিটার বৃষ্টি, আবহাওয়া থাকবে শুষ্ক
ঢাকায় ২৪ ঘণ্টায় ৬৩ মিলিমিটার বৃষ্টি, আবহাওয়া থাকবে শুষ্ক

রাজধানী ও আশপাশের এলাকায় গত ২৪ ঘণ্টায় ৬৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। যা ‘ভারী বৃষ্টিপাত’ হিসেবে গণ্য Read more

সেমিকন্ডাক্টরে ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের
সেমিকন্ডাক্টরে ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্রে চিপ উৎপাদন ফেরাতে ইতিহাসের কঠোরতম বাণিজ্যিক পদক্ষেপ নিতে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, যেসব কোম্পানি যুক্তরাষ্ট্রের মাটিতে সেমিকন্ডাক্টর Read more

শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুনের বিয়ে মার্চে
শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুনের বিয়ে মার্চে

ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকারের বিয়ে আগামী মার্চে অনুষ্ঠিত হবে। ভারতীয় গণমাধ্যম দ্য স্টেটসম্যানের প্রতিবেদনে বলা হয়েছে, অর্জুনের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন