‘দেশের জনগণ গণভোটের মাধ্যমে যে রায় দিয়েছে, তা বাস্তবায়ন করা সরকারের নৈতিক দায়িত্ব। কিন্তু সেই প্রত্যাশা পূরণ না হওয়ায় দেশে রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতা সৃষ্টি হয়েছে। একইসঙ্গে জ্বালানি সংকট দিন দিন তীব্র হয়ে সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলছে।’বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে চট্টগ্রামের সাতকানিয়ার কেরানীহাট এলাকায় ১১ দলীয় জোটের উদ্যোগে সপ্তাহব্যাপী লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরী।তিনি বলেন, ‘দেশের জনগণ তাদের অধিকার ও প্রত্যাশার প্রতিফলন হিসেবে গণভোটে অংশ নিয়ে একটি সুস্পষ্ট বার্তা দিয়েছে। কিন্তু সরকার সেই বার্তার প্রতি যথাযথ গুরুত্ব না দেওয়ায় জনমনে হতাশা বাড়ছে।’তিনি আরও বলেন, ‘জ্বালানি সংকট শুধু অর্থনীতিকে নয়, মানুষের দৈনন্দিন জীবনযাত্রাকে মারাত্মকভাবে ব্যাহত করছে। দ্রুত সময়ের মধ্যে কার্যকর ও বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এই সংকট নিরসনে সরকারকে এগিয়ে আসতে হবে।’চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় এলডিপি, এনসিপি, এবি পার্টি, নেজামী ইসলামী পার্টিসহ ১১ দলীয় জোটের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।কর্মসূচির অংশ হিসেবে কেরানীহাটসহ আশপাশের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়। লিফলেটে গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসনসহ বিভিন্ন জনদাবি তুলে ধরা হয় এবং সরকারের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিদ্ধিরগঞ্জে পরকিয়ার জেরে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে পরকিয়ার জেরে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পরকিয়ার সূত্র ধরে পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে খুন হয়েছেন এক গৃহবধূ। শুক্রবার (২৫ জুলাই) দিবাগত রাত ১১টায় Read more

লস অ্যাঞ্জেলসে শত শত মেরিন ও ন্যাশনাল গার্ড মোতায়েন
লস অ্যাঞ্জেলসে শত শত মেরিন ও ন্যাশনাল গার্ড মোতায়েন

যুক্তরাজ্যের ক্যালিফোর্নিয়ার গুরুত্বপূর্ণ শহর লস অ্যাঞ্জেলেসে শান্তি ফেরাতে আরও ২ হাজার ন্যাশনাল কার্ড এবং ৭০০ মেরিন সেনা সদস্য পাঠানোর নির্দেশ Read more

মুন্সিগঞ্জে ইয়াবাসহ ১৭ মামলার আসামী গ্রেপ্তার
মুন্সিগঞ্জে ইয়াবাসহ ১৭ মামলার আসামী গ্রেপ্তার

মুন্সিগঞ্জে অভিযান চালিয়ে ইয়াবাসহ ১৭ মামলার এক আসামীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। তার নাম মোঃ নাসির মিয়া (৪৮)। সোমবার (৫ জানুয়ারি) Read more

বন্ধু দিবস আজ
বন্ধু দিবস আজ

বন্ধু মানে হলো নিঃশর্তভাবে ভালোবাসা, বন্ধুর পাশে থাকা। আজ আগস্ট মাসের প্রথম রবিবার। এ দিনে দুনিয়াজুড়ে পালিত হয় বন্ধু দিবস। Read more

ভাঙ্গুড়ায় আনসার-ভিডিপির প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ
ভাঙ্গুড়ায় আনসার-ভিডিপির প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ

পাবনার ভাঙ্গুড়া উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে ভাঙ্গুড়া উপজেলার Read more

বিয়ে বাড়িতে রুটি খাওয়া নিয়ে সংঘর্ষ, ২ কিশোর নিহত
বিয়ে বাড়িতে রুটি খাওয়া নিয়ে সংঘর্ষ, ২ কিশোর নিহত

বিয়ে বাড়িতে কে প্রথম তন্দুরি রুটি খাবে তা নিয়ে বিবাদে জড়ান দুই কিশোর। আর এই নিয়ে বিবাদের জেরেই শুরু হয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন