মুন্সিগঞ্জ সদরে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিনভর্তি ২ রাউন্ড গুলি ও ২০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেপ্তার আবির মাঝি ওরফে মৃদুল (২৩) সদর উপজেলার মাকহাটি গ্রামের মো. আব্দুল হাই মাঝির ছেলে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলার ভট্টাচার্যেরবাগ গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মুন্সীগঞ্জ জেলা কার্যালয় সূত্রে জানা যায়, দুপুর ১টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর ফারুকের নেতৃত্বে ভট্টাচার্যেরবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে বণিক্যপাড়া-ডিঙ্গাভাঙ্গা পাকা সড়কে এ অভিযান পরিচালিত হয়।এ সময় সন্দেহভাজন হিসেবে আবির মাঝিকে আটক করে তার দেহ তল্লাশি করা হলে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিনে থাকা ২ রাউন্ড গুলি এবং ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।মুন্সিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম বলেন, আসামির বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরানের জনগণ বিশ্ব থেকে বিচ্ছিন্ন যে কারণে
ইরানের জনগণ বিশ্ব থেকে বিচ্ছিন্ন যে কারণে

বিশ্বব্যাপী ইন্টারনেট অ্যাক্সেস থেকে ৬০ ঘণ্টা ধরে বিচ্ছিন্ন রয়েছে ইরান। ইন্টারনেট সংযোগ পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান নেটব্লকস এ তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক টিভি চ্যানেল Read more

চাঁদা তুলে বাঁশখালীতে সমবায় দিবস পালন, সম্মাননায়ও বৈষম্যের অভিযোগ!
চাঁদা তুলে বাঁশখালীতে সমবায় দিবস পালন, সম্মাননায়ও বৈষম্যের অভিযোগ!

চট্টগ্রামের বাঁশখালীতে জাতীয় সমবায় দিবস পালনকে ঘিরে চাঁদা তোলার অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, উপজেলা সমবায় অফিসের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে Read more

‘তারেক রহমান দেশে ফেরায় নির্বাচনের শঙ্কা দূর হলো’
‘তারেক রহমান দেশে ফেরায় নির্বাচনের শঙ্কা দূর হলো’

তারেক রহমানের দেশে ফেরায় দেশের রাজনীতির জন্য ইতিবাচক হিসেবে দেখছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এমনটিই জানিয়েছেন দলটির সদস্য সচিব আখতার Read more

আনোয়ারায় বিএনপির মিছিলে হামলা মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার
আনোয়ারায় বিএনপির মিছিলে হামলা মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা রায়পুর ইউনিয়ন যুবলীগ নেতা সিরাজ ফরহাদকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (২৪) মে বিকালে উপজেলার চাতরী চৌমুহনী এলাকা Read more

অবশেষে এনআইডি কার্ড পাচ্ছেন দুই হাতহীন জসিম
অবশেষে এনআইডি কার্ড পাচ্ছেন দুই হাতহীন জসিম

ফরিদপুরের নগরকান্দা উপজেলার জসিম মাতুব্বর (২৬) অবশেষে পাচ্ছেন বহুল প্রতীক্ষিত জাতীয় পরিচয়পত্র (এনআইডি কার্ড)। জন্ম থেকে দু’হাত না থাকা এই Read more

মাগুরায় মনোনয়নপত্র সংগ্রহ শেষে ফেরার পথে সতন্ত্র প্রার্থী আটক
মাগুরায় মনোনয়নপত্র সংগ্রহ শেষে ফেরার পথে সতন্ত্র প্রার্থী আটক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ও শ্রীপুর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি কুতুবুল্লাহ হোসেন কুটি মিয়াকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন