ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শনিবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইল পৌর উদ্যান থেকে মিছিলটি বের হয়ে টাঙ্গাইল প্রেসক্লাবের নিচে সমাপ্ত হয়।মিছিলে নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব সুলতান সালাউদ্দিন টুকু। মিছিল-পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে তিনি বলেন, একটি মহল দেশের বাইরে বসে নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। একই সঙ্গে তাদের সহযোগী সন্ত্রাসীরা দেশে নৈরাজ্য সৃষ্টি করে ভীতির পরিবেশ তৈরির চেষ্টা করছে।টুকু আরও বলেন, সম্প্রতি চট্টগ্রামে মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহর ওপর গুলিবর্ষণ করে হত্যার চেষ্টা করা হয়েছিল, যা দেশের গণতন্ত্র ও স্বাধিকারকে ব্যাহত করার একটি ষড়যন্ত্রের অংশ। যারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস করে না, তারাই এ ধরনের পূর্ব পরিকল্পিত হত্যাচেষ্টার সঙ্গে জড়িত। ওসমান হাদীর ওপর গুলিবর্ষণও সেই ষড়যন্ত্রেরই অংশ। এসব ঘটনার বিরুদ্ধে সর্বোচ্চ সজাগ থেকে গণতান্ত্রিক আন্দোলন জোরদার করার আহ্বান জানান তিনি।এসময় অন্যান্য বক্তারা বলেন, অতীতে একাধিক জাতীয় নির্বাচনে জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধার এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে দেশের সকল গণতন্ত্রকামী মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তারা বলেন, শত শহীদের রক্তের বিনিময়ে অর্জিত গণতন্ত্র যেকোনো মূল্যে রক্ষা করা হবে।সমাবেশে জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক শানু, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক যুবদল সভাপতি আশরাফ পাহেলী, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, টাঙ্গাইল জেলা শাখার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইথেনসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।বিক্ষোভ মিছিল চলাকালে নেতাকর্মীরা ওসমান হাদীর ওপর গুলিবর্ষণের দ্রুত ও নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে প্রশাসনের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মায়ের কোল থেকে কেড়ে নিয়ে শিশুকন্যাকে দেড় লাখে বিক্রি করলেন বাবা
মায়ের কোল থেকে কেড়ে নিয়ে শিশুকন্যাকে দেড় লাখে বিক্রি করলেন বাবা

পারিবারিক কলহের জেরে স্ত্রীকে নির্যাতন করে মৌখিকভাবে ডিভোর্স দেওয়ার পর আট মাস বয়সী শিশুকন্যাকে ছিনিয়ে নিয়ে দেড় লাখ টাকায় বিক্রি Read more

যশোরের সেই ধনী মুক্তিযোদ্ধার ‘বীর নিবাস’ বাড়ির বরাদ্দ বাতিল
যশোরের সেই ধনী মুক্তিযোদ্ধার ‘বীর নিবাস’ বাড়ির বরাদ্দ বাতিল

যশোরের মণিরামপুরের বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিনের নামে ‘বীর নিবাস’ বাড়ি বরাদ্দ বাতিল হয়েছে। অবস্থাসম্পন্ন হওয়ার পরও সম্পদের তথ্য গোপন ও অস্বচ্ছতার Read more

নান্দাইলে গাজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
নান্দাইলে গাজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

ময়মনসিংহের নান্দাইলে ২২ কেজি ৫০০ গ্রাম গাজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন,শরিফ মিয়া (২৮) এবং কাউছার (২৬)।এসময় একটি Read more

স্বামীর সাথে ঝগড়া করে খুন্তি পুড়িয়ে মেয়েকে ছ্যাঁকা দিলেন সৎ মা!
স্বামীর সাথে ঝগড়া করে খুন্তি পুড়িয়ে মেয়েকে ছ্যাঁকা দিলেন সৎ মা!

ভোলার দৌলতখান উপজেলায় স্বামীর সঙ্গে ঝগড়ার বিরোধকে কেন্দ্র করে রাফিয়া নামের ৪ বছর বয়সী এক শিশুর শরীরে খুন্তি পুড়িয়ে ছ্যাঁকা Read more

এবার ফ্রান্সের প্রধানমন্ত্রী পদত্যাগ
এবার ফ্রান্সের প্রধানমন্ত্রী পদত্যাগ

ফ্রান্সের প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বায়রু পার্লামেন্টে এমপি’দের আস্থা ভোটে হেরে যাওয়ার পর পদত্যাগ করেছেন।মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর কাছে পদত্যাগপত্র Read more

নাটোরে নির্মাণাধীন পাওয়ার গ্রিড স্টেশনে ডাকাতি
নাটোরে নির্মাণাধীন পাওয়ার গ্রিড স্টেশনে ডাকাতি

নাটোরের বড়াইগ্রামে নির্মাণাধীন একটি পাওয়ার গ্রিড স্টেশনে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা নিরাপত্তা কর্মীদের হাত-পা বেঁধে রেখে প্রায় দুই কোটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন