লেবাননের সরকার সম্প্রতি ইসরায়েলের সঙ্গে সরাসরি আলোচনার আহ্বান জানিয়েছে। আলজাজিরার লেবানন সংবাদদাতাদের সূত্রে এ তথ্য জানা গেছে। গত ছয় সপ্তাহে লেবাননের ওপর যে তীব্র ইসরায়েলি হামলা হয়েছে। এর প্রেক্ষাপটে এই উদ্যোগ নেওয়া হয়েছে।এদিকে হিজবুল্লাহ ইতিমধ্যেই ঘোষণা করেছে যে, তারা কখনোই ইসরায়েলের সঙ্গে সরাসরি আলোচনায় অংশ নেবে না। এর ফলে এই সংলাপে তাদের অন্তর্ভুক্তি হবে না।এখন প্রশ্ন হলো, ইসরায়েল এই প্রস্তাবে কী প্রতিক্রিয়া জানায় সেটি দেখার বিষয়। আগে দেশটি এমন আলোচনায় অংশগ্রহণে আগ্রহ দেখায়নি যেখানে হিজবুল্লাহ যুক্ত নয়।একই সঙ্গে, আলোচনার ফলাফলের জন্য গুরুত্বপূর্ণ হবে যুক্তরাষ্ট্রের অবস্থান—তারা কি এ ধরনের সংলাপকে সমর্থন করবে কি না।এদিকে লেবাননে সাম্প্রতিক প্রাণঘাতী হামলার পরও হিজবুল্লাহর বিরুদ্ধে যেখানে প্রয়োজন, সেখানেই হামলা অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় নেতানিয়াহু বলেন, ‘আমরা শক্তি, নির্ভুলতা ও দৃঢ়তার সঙ্গে হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছি।তিনি স্পষ্ট করে বলেন, যারা ইসরায়েলের বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে কাজ করবে, আমরা তাদের ওপর আঘাত হানব।উত্তর ইসরায়েলের বাসিন্দাদের নিরাপত্তা পুরোপুরি নিশ্চিত না হওয়া পর্যন্ত হিজবুল্লাহর ওপর ইসরায়েল হামলা চালিয়ে যাবে বলেও জানান তিনি।প্রসঙ্গত, সাম্প্রতিক লেবাননে ইসরায়েলি আগ্রাসন শুরুর পর গতকাল বুধবার সবচেয়ে বড় হামলা চালানো হয়েছে। এ হামলায় অন্তত ২৫৪ জন নিহত হয়েছেন এবং ১১০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন বলে দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে।মৃতের সংখ্যা সর্বোচ্চ ছিল বৈরুতে, যেখানে ৯১ জন নিহত হয়েছেন। তবে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় মৃতের সংখ্যা ১৮২ জন বলে জানিয়েছে এবং বলেছে যে এটি চূড়ান্ত সংখ্যা নয়।ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা এই যুদ্ধের সবচেয়ে বড় সমন্বিত হামলাটি চালিয়েছে। ১০ মিনিটের মধ্যে বৈরুত, বেকা উপত্যকা ও দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর ১০০টিরও বেশি কমান্ড সেন্টার ও সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তারা।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজবাড়ীতে আধিপত্য নিয়ে সংঘর্ষ, ভাঙচুর-অগ্নিসংযোগ ও লুটপাট
রাজবাড়ীতে আধিপত্য নিয়ে সংঘর্ষ, ভাঙচুর-অগ্নিসংযোগ ও লুটপাট

রাজবাড়ীর কালুখালীতে দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলা, বসতবাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার Read more

জয়পুরহাটে দুস্থ নারীর তালিকায় প্যানেল চেয়ারম্যানের স্ত্রীসহ একাধিক আত্মীয়ের নাম
জয়পুরহাটে দুস্থ নারীর তালিকায় প্যানেল চেয়ারম্যানের স্ত্রীসহ একাধিক আত্মীয়ের নাম

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বড়তারা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলামের বিরুদ্ধে ভালনারেবল উইমেন বেনিফিট Read more

মির্জাপুরে পাঁচটি বাংলা ড্রেজার মেশিনসহ পাইপ ধ্বংস
মির্জাপুরে পাঁচটি বাংলা ড্রেজার মেশিনসহ পাইপ ধ্বংস

টাঙ্গাইলের মির্জাপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে পাঁচটি অবৈধ বাংলা ড্রেজার মেশিনসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) Read more

লেবাননে রেড ক্রস কেন্দ্রে হামলা, ‘পর্যালোচনা’ করছে ইসরায়েলি বাহিনী
লেবাননে রেড ক্রস কেন্দ্রে হামলা, ‘পর্যালোচনা’ করছে ইসরায়েলি বাহিনী

দক্ষিণ লেবাননে লেবানিজ রেড ক্রস (LRC) কেন্দ্রে হামলার খবরের প্রেক্ষাপটে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, বিষয়টি বর্তমানে তাদের পর্যবেক্ষণে রয়েছে। Read more

সংসদীয় সীমানা পরিবর্তনের প্রতিবাদে ভাঙ্গায় বিক্ষোভ, মহাসড়কে তীব্র যানজট
সংসদীয় সীমানা পরিবর্তনের প্রতিবাদে ভাঙ্গায় বিক্ষোভ, মহাসড়কে তীব্র যানজট

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিদী ইউনিয়নকে প্রশাসনিকভাবে নগরকান্দা উপজেলায় সংযুক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবার সকাল থেকে একযোগে অবরোধ কর্মসূচিতে Read more

জামালপুরে ‘ডেভিল হান্ট’ অভিযানে ১৭ জন গ্রেফতার
জামালপুরে ‘ডেভিল হান্ট’ অভিযানে ১৭ জন গ্রেফতার

জামালপুরে পুলিশের ‘ডেভিল হান্ট, ফেইজ-২’ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১৭ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। গত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন