জামালপুরে পুলিশের ‘ডেভিল হান্ট, ফেইজ-২’ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১৭ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় জামালপুরের সাত উপজেলায় পুলিশের এই বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, যুবলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের ১৭ জন নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে। জামালপুর সদর থানায় ৬ জন, মাদারগঞ্জ মডেল থানায় ৫ জন, মেলান্দহ থানায় ২ জন, ইসলামপুর থানায় ২ জন, দেওয়ানগঞ্জ মডেল থানায় ১ জন ও সরিষাবাড়ী থানায় ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতারকৃতরা হলো- জেলা ছাত্রলীগের সাবেক মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক নূরে আলম সীমান্ত (২৫), সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি নাঈম (২৫), জামালপুর পৌর শ্রমিক লীগ ৯নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান আকন্দ তুহিন (৩৬), বিএডিসি শ্রমিক কর্মচারী লীগ জেলা শাখার সাধারণ সম্পাদক রুহুল আমীন (৪০), জেলা স্বেচ্ছাসেবক লীগের ধর্ম বিষয়ক সম্পাদক লিটন হোসেন (৩৬) ও ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান হালিম (৪১)।এছাড়াও সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল আওয়াল (৪২), মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক টিপু সুলতান (৫৮), মেলান্দহ পৌর আওয়ামী লীগের ৭নং ওয়ার্ডের সভাপতি শাহ আলী (৬০), মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য নান্নু পারভেজ (৩৬) ও মীর রাইসুল ইসলাম রাসেল (৪২), বালিজুড়ি ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রকিবুল হাসান (৩৫), একই ওয়ার্ড কৃষকলীগের সভাপতি আব্দুল মালেক (৫৫), আদারভিটা ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম (৫৫), ইসলামপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোনাহার সরকার (৩৬), কুলকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোরশেদ আলম হাসমত (৫২) ও দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিবুল ইসলাম (৬১)।জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো: সোহেল মাহমুদ জানান, ‘আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে নিরাপদ, নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করার জন্য পুলিশ অভিযান শুরু করেছে। যারা নির্বাচনী পরিবেশ অস্থিতিশীল ও রাজনৈতিক পরিবেশ অশান্ত করতে পারে তাদের বিরুদ্ধে জেলা পুলিশ গত ২৪ ঘন্টা অভিযান চালিয়ে ১৭ জনকে গ্রেফতার করেছে। আইনী প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।’এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চকরিয়ায় মহাসড়কে ডাকাতের হামলায় নিহত ১, আহত ৩
চকরিয়ায় মহাসড়কে ডাকাতের হামলায় নিহত ১, আহত ৩

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় রশি টেনে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলে সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতের হামলায় এক যুবক নিহত হয়েছেন। Read more

ভোটার হলেন ব্যারিস্টার জাইমা রহমান
ভোটার হলেন ব্যারিস্টার জাইমা রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান ভোটার হয়েছেন। ভোটার নিবন্ধন কাজ সম্পন্ন করতে মা ডা. জুবাইদা রহমানের Read more

রোহিঙ্গা ফরিদ এখন ডাক্তার! ফার্মেসির আড়ালে ইয়াবা কারবার
রোহিঙ্গা ফরিদ এখন ডাক্তার! ফার্মেসির আড়ালে ইয়াবা কারবার

মানবিক কারণে আশ্রয় পাওয়া রোহিঙ্গাদের অনেকেই এখন বাংলাদেশে এক ভয়ংকর বাস্তবতার নাম। তাদের কেউ শ্রমজীবী, কেউ ভিক্ষাবৃত্তিতে জড়িত- আবার কেউ Read more

সিরাজদিখানে অজ্ঞাত গাড়ির চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
সিরাজদিখানে অজ্ঞাত গাড়ির চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া ধলেশ্বরী সেতুর উপর সার্ভিস সড়কের মাওয়ামুখী লেনে অজ্ঞাত একটি গাড়ির চাপায় দুই মোটরসাইকেল আরোহী Read more

রাতে ঘুম না আসলে যা করবেন
রাতে ঘুম না আসলে যা করবেন

অনেকেরই রাতে সঠিক সময়ে ঘুম না আসার সমস্যা রয়েছে। এ সমস্যার সমাধান হিসেবে তিনটি উপায়ের কথা বলছেন বিশেষজ্ঞরা। জানেন কি, Read more

ট্রলির নিয়ন্ত্রণ হারিয়ে নবাবগঞ্জে গাড়ি চালকের মৃত্যু
ট্রলির নিয়ন্ত্রণ হারিয়ে নবাবগঞ্জে গাড়ি চালকের মৃত্যু

দিনাজপুরের নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় শ্যালো ইঞ্জিন চালিত ট্রলির নিয়ন্ত্রণ হারিয়ে নিচে চাপা পড়ে নাইমুল হাসান (১৮) নামে এক যুবক নিহত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন