গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে যেসব জাহাজ পার হবে তাদের আগে থেকেই টোল পরিশোধ করতে বলেছে ইরান। আর এ টোল ক্রিপ্টো কারেন্সি বা চীনের মুদ্রা ইউয়ানে দিতে হবে বলেও জানিয়েছে বিপ্লবী গার্ড।বৃহস্পতিবার (০৯ এপ্রিল) সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের দুই সপ্তাহের যুদ্ধবিরতির চুক্তি চলা পর্যন্ত এভাবে টোল আদায় হবে।অপরদিকে প্রতি ব্যারেল তেলের জন্য জাহাজগুলোকে ইরানকে ১ ডলার করে দিতে হবে বলে সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসকে জানিয়েছেন ইরানের এক বাণিজ্য প্রতিনিধি। আর যেসব জাহাজে কোনো পণ্য থাকবে না সেগুলোকে কোনো ফি দিতে হবে না।প্রতি ব্যারেল তেল থেকে ১ ডলার নেওয়ার অর্থ হলো সুপার ট্যাংকার বা অনেক বিশাল জাহাজগুলোকে হরমুজ পার হতে কয়েক মিলিয়ন ডলার টোল দিতে হবে।এক ব্যারেলে থাকে ১৫৯ লিটার তেল। প্রতি ব্যারেলে ১ ডলার করে নেওয়ার অর্থ ইরান প্রতি লিটার তেল থেকে বাংলাদেশের টাকার হিসেবে ৭৭ পয়সা করে টোল নেবে।ইরান কি কি চাচ্ছে?হরমুজ পার হতে ইমেইলের মাধ্যমে পার হওয়া জাহাজকে আগাম নোটিশ এবং জাহাজ সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে হবে।১. ইরানি কর্তৃপক্ষ শুধুমাত্র এটির অনুমোদন দেবে।২. টোল দিতে হবে আগে। যা দেওয়া যাবে বিটকয়েন এবং চীনা ইউয়ানে।৩. ইরান উপকূলের কাছ দিয়ে জাহাজ চালাতে হবে। অর্থাৎ কাশেম এবং লারেক দ্বীপপুঞ্জের মধ্যবর্তী অঞ্চল দিয়ে জাহাজ নিতে হবে।৪. ইরানের বন্ধুপ্রতিম দেশগুলোর জাহাজ সহজে পার হতে পারবে। আর শত্রুপূর্ণ দেশের জাহাজ পার হতে হয় দেরি হবে নয়ত যেতেই দেওয়া হবে না।কেন ক্রিপ্টো ও ইউয়ানে টোল নেবে ইরান?ইরান যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোর কঠোর আর্থিক নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে। তাদের জন্য ডলারে টোল নেওয়া খুবই কঠিন হবে। অপরদিকে ক্রিপ্টো শনাক্ত করা যায় না। আর ইউয়ানে টোল নিলে পশ্চিমা ব্যাংকিং ব্যবস্থার ওপর তাদের নির্ভরশীল হতে হবে না।আঞ্চলিক সূত্র জানিয়েছে, ইউয়ান দিয়ে ইরান ইতিমধ্যে টোল আদায় শুরু করেছে। যা উপসাগরীয় আরব দেশগুলোর মধ্যে শঙ্কা তৈরি করেছে। তারা উদ্বিগ্ন যে, ইরানের এই ব্যবস্থার কারণে পশ্চিমা ব্যবস্থা থেকে তেলের বাণিজ্য হয়ত দূরে চলে যাবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জুলাই গণঅভ্যুত্থানের আনন্দ মিছিলে গিয়ে বিএনপি নেতার মৃত্যু
জুলাই গণঅভ্যুত্থানের আনন্দ মিছিলে গিয়ে বিএনপি নেতার মৃত্যু

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা বিএনপি আয়োজিত আনন্দ মিছিলে এসে বিএনপি নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০৫ আগস্ট) বেলা Read more

বাকৃবিতে শহীদ হাদীর সাহসী রূপ, গ্রাফিতিতে প্রতিবাদের ভাষা
বাকৃবিতে শহীদ হাদীর সাহসী রূপ, গ্রাফিতিতে প্রতিবাদের ভাষা

“বল বীর, বল উন্নত মম শির!শির নেহারি’ আমারি, নত-শির ওই শিখর হিমাদ্রির!”জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার এই পঙ্ক্তিগুলো Read more

একাত্তর নিয়ে ক্ষমা না চাইলে জামায়াত ক্ষমতায় যেতে পারবে না: কাদের সিদ্দিকী
একাত্তর নিয়ে ক্ষমা না চাইলে জামায়াত ক্ষমতায় যেতে পারবে না: কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীরউত্তম) বলেছেন,  ‘১৯৭১ সালে জামায়াতে ইসলামী যে কাজ করেছে, তার জন্য যদি Read more

ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে গাজায় নিহতদের স্মরণে ১ মিনিট নীরবতা
ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে গাজায় নিহতদের স্মরণে ১ মিনিট নীরবতা

কণ্ঠে কণ্ঠে মিলিয়ে জাতীয় সংগীতের মধ্যদিয়ে শেষ হলো রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণের আয়োজন। অনুষ্ঠানে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের নির্বিচার হত্যাযজ্ঞে Read more

লৌহজংয়ে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন করায় জরিমানা
লৌহজংয়ে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন করায় জরিমানা

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদনের দায়ে একতা আইসক্রিম ফ্যাক্টরিকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ Read more

২৫০ আসনে গ্রিন সিগন্যাল দিচ্ছে বিএনপি
২৫০ আসনে গ্রিন সিগন্যাল দিচ্ছে বিএনপি

দুই থেকে তিন দিনের মধ্যে ২৫০টি আসনে প্রার্থী মনোনয়নের গ্রিন সিগন্যাল দিতে যাচ্ছে বিএনপি। দলের হাইকমান্ড জানিয়েছে, অধিকাংশ আসনে প্রার্থী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন