যশোরের নীলগঞ্জ এলাকায় অবৈধভাবে বিপুল পরিমাণ ভোজ্যতেল মজুত করায় ‘মেসার্স নওয়াব মিলস’ নামের একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৮ এপ্রিল) বিকেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র‍্যাব-৬ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।অভিযান চলাকালে মিলটিতে ৪৩ হাজার ৬৫৬ লিটার সয়াবিন, পাম ও সুপার তেল মজুতের প্রমাণ পাওয়া যায়। উদ্ধারকৃত তেলের মধ্যে রয়েছে ১৭ হাজার ১৩৬ লিটার সয়াবিন, ১৮ হাজার ৩৬০ লিটার পাম অয়েল এবং ৪ হাজার ১৬০ লিটার সুপার তেল—যার বর্তমান বাজারমূল্য প্রায় ৮০ লাখ ৯৪ হাজার ৭২০ টাকা।ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, অবৈধ মজুতের পাশাপাশি মিলটিতে ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ না করা এবং মূল্যতালিকা প্রদর্শন না করার প্রমাণ মিলেছে। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মিলের মালিক হাসিব ইমামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে মজুত করা তেল দ্রুত বাজারে বিক্রির নির্দেশ দিয়ে তাঁর কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।র‍্যাব-৬ যশোরের অধিনায়ক মেজর ফজলে রাব্বি এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সেলিমুজ্জামান এই অভিযানে নেতৃত্ব দেন। বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানান কর্মকর্তারা।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভালুকায় অটোরিকশার রঙ ও নম্বর বাধ্যতামূলক: ইউএনও
ভালুকায় অটোরিকশার রঙ ও নম্বর বাধ্যতামূলক: ইউএনও

ভালুকা পৌর এলাকায় শৃঙ্খল ও সুপরিকল্পিত যানবাহন ব্যবস্থাপনার অংশ হিসেবে লাইসেন্সপ্রাপ্ত সকল অটোরিকশার জন্য নীল রঙ ও গায়ে লাইসেন্স নম্বর Read more

আখাউড়ায় বাদীর উপর হামলায় বিচারের দাবিতে গ্রামবাসির মানববন্ধন
আখাউড়ায় বাদীর উপর হামলায় বিচারের দাবিতে গ্রামবাসির মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ার আদালতে জামিন না পেয়ে বাদীর হাত-পা  ভেঙে দিলেন বিবাদী পক্ষের লোকজন। এ ঘটনায় দোষীদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে Read more

ফিফপ্রো’র বর্ষসেরা একাদশ প্রকাশ, নেই ব্রাজিল-আর্জেন্টিনার কেউ
ফিফপ্রো’র বর্ষসেরা একাদশ প্রকাশ, নেই ব্রাজিল-আর্জেন্টিনার কেউ

২০০৫ সাল থেকে প্রতি বছর প্রকাশিত ফিফপ্রো বর্ষসেরা একাদশে প্রথমবারের মতো স্থান পেল না কোনো ব্রাজিলিয়ান বা আর্জেন্টাইন খেলোয়াড়।বিশ্বজুড়ে প্রায় Read more

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিনজনের মৃত্যু
কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিনজনের মৃত্যু

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ৮ মাস বয়সী এক শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।রোববার (১৭ আগস্ট) Read more

নারায়ণগঞ্জে অপারেশন ডেভিল হান্ট অভিযানে গ্রেফতার-১৯
নারায়ণগঞ্জে অপারেশন ডেভিল হান্ট অভিযানে গ্রেফতার-১৯

নারায়ণগঞ্জে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় জেলা পুলিশের অভিযানে ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল (১৬ ডিসেম্বর) বিভিন্ন সময়ে Read more

লোহাগাড়ায় পল্লী বিদ্যুৎ কর্মীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি, চরম ভোগান্তিতে গ্রাহকরা
লোহাগাড়ায় পল্লী বিদ্যুৎ কর্মীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি, চরম ভোগান্তিতে গ্রাহকরা

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরবি) ও পল্লী বিদ্যুৎ সমিতির একীভূতকরণসহ চার দফা দাবিতে চট্টগ্রামের লোহাগাড়ায় অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন পল্লী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন