যুক্তরাজ্যে টানা দ্বিতীয়বারের মতো জনপ্রিয়তার শীর্ষে রয়েছে ‘মুহাম্মদ’ নাম। দেশটির জাতীয় পরিসংখ্যান অফিস জানায়, ২০২৪ সালে সবমিলিয়ে ৫ হাজার ৭১২ জন শিশুর নাম ‘মুহাম্মদ’ রাখা হয়েছিল।অপরদিকে দ্বিতীয় জনপ্রিয় নাম ছিল নোয়াহ। গত বছর ইংল্যান্ড-ওয়েলসে ৪ হাজার ১৩৯ টি শিশুর নাম নোয়াহ রেখেছিলেন তাদের বাবা-মা। এরপর যথাক্রমে রয়েছে অলিভার, আর্থার এবং লিও।২০২৩ সালে প্রথমবার নোয়াহ নামকে টপকে জনপ্রিয়তার শীর্ষে উঠে আসে মুহাম্মদ নামটি।অপরদিকে দেশ দুটিতে মেয়ে শিশুদের ক্ষেত্রে অলিভিয়া নামটি শীর্ষস্থানে রয়েছে। এরপর যথাক্রমে আছে অ্যামেলিয়া, লিলি, ইসলা এবং ইভি।যুক্তরাজ্যে ১৯২৪ সালে প্রথম ‘মোহাম্মদ’— ইংরেজিতে ‘Mohammad’ নামটি সর্বপ্রথম জনপ্রিয়তার সেরা ১০০ তালিকায় জায়গা করে নেয়। ওই বছর এটি ৯১তম জনপ্রিয় নাম ছিল। তবে এর কিছুদিন পর নামটির ব্যবহার কমে যায়।১৯৬০ সালের দিকে মুহাম্মদ নামটি আবারও জনপ্রিয় হওয়া শুরু করে। বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও অন্যান্য দ্বন্দ্বের পর অনেক অভিবাসী ব্রিটেনে আসার পর সেখানে নামটির প্রচলন আবার শুরু হয়।তবে তখন থেকে ‘মোহাম্মদের’ বদলে ‘মুহাম্মদ’ নামটি জনপ্রিয় হতে শুরু করে। ইংরেজিতে যা ‘Muhammad’ হিসেবে লেখা হয়। ১৯৮০ সালের দিকে মুহাম্মদ নামটি আবারও জনপ্রিয়তার সেরা একশরও মধ্যে চলে আসে।ব্রিটেনে মুসলিম অভিবাসীর সংখ্যা বৃদ্ধি ‘মুহাম্মদ’ নাম সবচেয়ে জনপ্রিয় হওয়ার ক্ষেত্রে প্রভাব রেখেছে বলে ধারণা করা হয়।অপরদিকে আর্থার এবং আর্চি এখনো ব্রিটেনে জনপ্রিয় নাম হিসেবে রয়ে গেছে। এছাড়া জর্জ এবং থিয়োডরের মতো পুরোনো নামগুলো এখনো সেরা ১০-এ রয়েছে।কিন্তু রজার, স্টিভ, কলিন এবং কেইথের মতো নামগুলো হারিয়ে যাচ্ছে। এগুলো সেরা একশর মধ্যেও নেই।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভালুকায় অজ্ঞাত ট্রাকচাপায় নারী গার্মেন্টস শ্রমিক নিহত
ভালুকায় অজ্ঞাত ট্রাকচাপায় নারী গার্মেন্টস শ্রমিক নিহত

ময়মনসিংহের ভালুকা উপজেলায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ট্রাকচাপায় আসমা আক্তার (৩১) নামে এক নারী গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছেন। বুধবার (২৫ জুন) রাত আনুমানিক Read more

দুর্গাপূজায় সরকারি ছুটি ৩ দিন দাবি
দুর্গাপূজায় সরকারি ছুটি ৩ দিন দাবি

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে অষ্টমী, নবমী ও দশমী–এই তিন দিন সরকারি ছুটির দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। একইসঙ্গে তারা পূজার Read more

কুয়াকাটা সৈকতে ভেসে এলো বিরল প্রজাতির মৃত কচ্ছপ
কুয়াকাটা সৈকতে ভেসে এলো বিরল প্রজাতির মৃত কচ্ছপ

পটুয়াখালীর কুয়াকাটা লেম্বুর বন সংলগ্ন সমুদ্রসৈকতে অলিভ রিডলি প্রজাতির একটি মৃত সামুদ্রিক কচ্ছপ ভেসে এসেছে।রোববার (৬ এপ্রিল) শেষ বিকেলে সৈকতে Read more

গরু নিয়ে যাওয়া সেই স্বেচ্ছাসেবক দল নেতাকে বহিষ্কার
গরু নিয়ে যাওয়া সেই স্বেচ্ছাসেবক দল নেতাকে বহিষ্কার

ঝালকাঠিতে পাওনা টাকা আদায়ের জন্য অসহায় এক নারীর গরু নিয়ে যাওয়া সেই স্বেচ্ছাসেবক দল নেতাকে বহিষ্কার করা হয়েছে।বৃহস্পতিবার (১৫ মে) Read more

সিরাজদিখানে বৈশাখী মেলাকে ঘিরে মৃৎশিল্পীদের নতুন স্বপ্ন
সিরাজদিখানে বৈশাখী মেলাকে ঘিরে মৃৎশিল্পীদের নতুন স্বপ্ন

বাংলা নতুন বছর স্বাগত জানাতে গ্রামে গ্রামে বসবে বৈশাখী মেলা। এ মেলাকে সামনে রেখে বছর জুড়ে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মৃৎশিল্পীরা Read more

পন্টুনের নিচে চলে গেছে বাস, ভাঙা যাচ্ছে না দরজা ও জানালা
পন্টুনের নিচে চলে গেছে বাস, ভাঙা যাচ্ছে না দরজা ও জানালা

দৌলতদিয়া ঘাটে ফেরিতে উঠতে গিয়ে পদ্মায় পড়ে যাওয়া বাসটি পন্টুনের নিচে চলে গেছে। যে কারণে বাসের জানালা ও দরজা ভাঙা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন