সৌদি আরবের অত্যন্ত গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইনে হামলা চালিয়েছে ইরান। পাইপলাইনের পাশাপাশি সৌদি আরবের আরও বেশ কিছু স্থাপনাকেও লক্ষ্যবস্তু করা হয়েছে।বুধবার সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ইরান কার্যত হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ায় বিশাল পরিমাণ তেল ও গ্যাস আটকা পড়ে এবং বিশ্ববাজারে জ্বালানির দাম আকাশচুম্বী হয়ে যায়। এমন পরিস্থিতিতে এই পাইপলাইন ব্যবহার করে সৌদি আরব তাদের পূর্বাঞ্চলীয় তেলসমৃদ্ধ এলাকা থেকে প্রতিদিন প্রায় ৭০ লাখ ব্যারেল তেল লোহিত সাগরের ইয়ানবু বন্দরে সরিয়ে নিচ্ছিল।সূত্রটি জানিয়েছে, হামলার ফলে পাইপলাইনটি দিয়ে তেল সরবরাহ ব্যাহত হতে পারে এবং বর্তমানে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এটি বিশ্বের সবচেয়ে ভয়াবহ জ্বালানিসংকটকে আরও বাড়িয়ে তুলতে পারে।বুধবার এক বিবৃতিতে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, তারা ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ওই অঞ্চলের বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এসব লক্ষ্যবস্তুর মধ্যে ইয়ানবুতে অবস্থিত মার্কিন কোম্পানিগুলোর তেল স্থাপনাও রয়েছে।এদিকে যুদ্ধবিরতি ভঙ্গ করায় ইসরাইলকে জবাব দেওয়া হবে বলে জানিয়েছেন ইরানের সেনাবাহিনীর এক কর্মকর্তা। অজ্ঞাত এ সেনা কমান্ডার বার্তাসংস্থা ফার্স নিউজকে বলেছেন, ইসরাইলি হামলার জবাব দিতে তারা প্রস্তুতি নিচ্ছেন।সংবাদমাধ্যম আলজাজিরাকে ইরানের এক জ্যেষ্ঠ নেতা বলেছেন, ইসরাইল লেবাননে যে ক্রাইম করেছে। সেটির শাস্তি তারা দেবেন।তিনি বলেন, যুদ্ধবিরতিতে পুরো অঞ্চল অন্তর্ভুক্ত। আর ইসরাইল কথা ভঙ্গ করার জন্য পরিচিত। তাদের শুধুমাত্র বুলেট দিয়েই প্রতিহত করা যাবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যাত্রী রেখে চলে গেল ট্রেন: স্টেশন মাস্টার বরখাস্ত
যাত্রী রেখে চলে গেল ট্রেন: স্টেশন মাস্টার বরখাস্ত

কুমিল্লার নাঙ্গলকোট রেলওয়ে স্টেশনে স্টেশন মাস্টারের ভুলের কারণে যাত্রী রেখে চলে গেল চট্টলা এক্সপ্রেস ট্রেন। এতে করে শত শত যাত্রীদের Read more

চকরিয়ায় গরমের তীব্রতার পরে বৃষ্টি, স্বস্তিতে জনগণ 
চকরিয়ায় গরমের তীব্রতার পরে বৃষ্টি, স্বস্তিতে জনগণ 

কক্সবাজারের চকরিয়ায় গরমের তীব্রতার পরে বৃষ্টি হচ্ছে ফলে স্বস্তিতে স্বাচ্ছন্দ্যভোগ করছে জনগন।চকরিয়াতে গরমের তীব্রতার কারণে মানুষ জরুরি কাজে ঘর বের Read more

নওগাঁয় সম্পত্তির কারণে বৃদ্ধা মাকে বাড়িতে ঢুকতে বাঁধার অভিযোগ ছেলের বিরুদ্ধে
নওগাঁয় সম্পত্তির কারণে বৃদ্ধা মাকে বাড়িতে ঢুকতে বাঁধার অভিযোগ ছেলের বিরুদ্ধে

বসতবাড়ির সম্পত্তি হাতিয়ে নিজের বৃদ্ধা মাকে বাড়িতে ঢুকতে বাঁধা দেওয়ার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। নিজের একমাত্র ছেলের বিরুদ্ধে এমন অভিযোগ Read more

দুই পুত্রবধূকে সঙ্গে নিয়ে এপ্রিলেই দেশে ফিরছেন খালেদা জিয়া
দুই পুত্রবধূকে সঙ্গে নিয়ে এপ্রিলেই দেশে ফিরছেন খালেদা জিয়া

সব কিছু ঠিক থাকলে চলতি মাসের (এপ্রিল) মধ্যেই লন্ডন থেকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দেশে ফিরছেন। তার Read more

ভোলায় ফের গাঁজাসহ আটক হলেন গাঁজা শুভ
ভোলায় ফের গাঁজাসহ আটক হলেন গাঁজা শুভ

ভোলায় কোস্টগার্ডের অভিযানে ফের ৪ কেজি গাঁজাসহ মো. শুভ (৩৫) ওরফে গাঁজা শুভকে আটক করা হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) দুপুরে কোস্টগার্ডের Read more

জমে উঠেছে চুয়াডাঙ্গা শিয়ালমারি পশুর হাট
জমে উঠেছে চুয়াডাঙ্গা শিয়ালমারি পশুর হাট

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে জমে উঠেছে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার শিয়ালমারি পশুহাট। সাপ্তাহিক এ পশুহাটে দেখা গেছে ক্রেতা-বিক্রেতারদের উপচে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন