সিরাজগঞ্জের সলঙ্গা থানার এরান্দহ কারিগর পড়ায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে স্বামী। এ ঘটনায় অভিযুক্ত স্বামী মোতালেবকে আটক করেছে পুলিশ। নিহতের নাম রোজিনা (৩০)। বুধবার (১১ জুন) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নিহত রোজিনা একই এলাকার আজিজ কসাইয়ের মেয়ে।বিষয়টি নিশ্চিত করে সালঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সময়ের কন্ঠস্বরকে বলেন, পারিবারিক কলহের কারণে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।তিনি জানান, অভিযোগ মোতালেব পেশায় রাজমিস্ত্রী। তিনি স্বস্ত্রীক শশুড়বাড়িতে থাকতেন। তবে নিজ গ্রামের বাড়ি যাওয়াকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে বেশ কয়েকদিন থেকেই মনমালিন্য চলছিল। বুধবার (১১ জুন) দিবাগত রাত ১০থেকে রাত ২টার  মধ্যে যে কোন সময় তার স্ত্রীকে হত্যা করে। পরে নিজেও আত্মহত্যার চেষ্টা করতে গিয়ে আহত হন।তিনি আরও জানান, আহত মোতালেবকে আটক করে  চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত রোজিনার লাশ পোস্ট মেডামের জন্য সিরাজগঞ্জ এম মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টাঙ্গাইলে বিএনপির প্রচার সম্পাদক টুকুর নির্বাচনী এলাকা পরিদর্শন
টাঙ্গাইলে বিএনপির প্রচার সম্পাদক টুকুর নির্বাচনী এলাকা পরিদর্শন

টাঙ্গাইল সদর-৫ আসনের আগামী জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন প্রত্যাশী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু নির্বাচনী এলাকা Read more

আমতলীতে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী পলাতক
আমতলীতে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

বরগুনার আমতলী উপজেলায় পারিবারিক কলহের জেরে সাজেদা বেগম (৫৫) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী তৈয়ব হাওলাদারের (৬৫) Read more

নবাবগঞ্জে গলায় ফাঁস দিয়ে একজনের আত্মহত্যা
নবাবগঞ্জে গলায় ফাঁস দিয়ে একজনের আত্মহত্যা

দিনাজপুরের নবাবগঞ্জে গলা ফাঁস দিয়ে মোশারফ হোসেন (৪৫) নামে একজন আত্মহত্যা করেছেন। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে নিজ ঘর থেকে তার মরদেহ Read more

ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেয়ে তুরস্কের পথে শহিদুল আলম
ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেয়ে তুরস্কের পথে শহিদুল আলম

দখলদার ইসরায়েলি বন্দিদশা থেকে মুক্তি পেয়েছেন আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম। শুক্রবার (১০ অক্টোবর) টার্কিশ এয়ারলাইন্স (টিকে ৬৯২১) এর একটি Read more

দুই দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম
দুই দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম।কমানোর ঘোষণা দেওয়ার দুইদিন পর আজ সোমবার স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন Read more

মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য শুরু কাল
মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য শুরু কাল

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালসহ তিন আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন