পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় বিএনপির এক নেতাকে মারধরের অভিযোগে স্থানীয় ছাত্রদল নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এ ঘটনায় সুন্দরদীঘি ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব মোঃ রাশেদুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা ছাত্রদল।সোমবার (৬ এপ্রিল) রাতে দেবীগঞ্জ উপজেলা ছাত্রদলের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক নোটিশে বিষয়টি নিশ্চিত করা হয়। এতে উপজেলা ছাত্রদলের সদস্য মিজানুর রহমান স্বাক্ষর করেন।নোটিশে উল্লেখ করা হয়, সুন্দরদীঘি ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব রাশেদুল ইসলাম কৌশলে চেংঠী হাজরাডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মাহাতাব উদ্দীন খানকে ব্যবসায়িক আলোচনার কথা বলে ঠাকুরগাঁওয়ে ডেকে নেন। সেখানে নিয়ে তাকে মারধর ও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় বলে অভিযোগ রয়েছে।এ ঘটনায় রাশেদুল ইসলামের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে তাকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।অভিযোগের বিষয়ে সুন্দরদীঘি ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব রাশেদুল ইসলাম বলেন, এসব ভিত্তিহীন অভিযোগ। ঘটনার সময় আমি সেখানে উপস্থিত ছিলাম না। অন্যজনের সাথে ঝামেলা হলেও আমার নাম জড়ানো হয়েছে।এদিকে ভুক্তভোগী চেংঠী হাজরাডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মাহাতাব উদ্দীন খান বলেন, রাশেদুলের ভাইয়ের কাছে আমি টাকা পাই। এ বিষয়ে আমি রাশেদুলের কাছে অভিযোগ দিয়েছিলাম, কিন্তু সে কোনো সমাধান দেয়নি। আমাকে ঠাকুরগাঁও এ মারধরের ঘটনায় রাশেদুল জড়িত। কারণ সে ঠাকুরগাঁও এ থাকে।দেবীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আসাদুজ্জামান সুমন জানান, অভিযোগের প্রেক্ষিতে রাশেদুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে জবাব না পেলে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।উল্লেখ্য, গত ২৫ মার্চ পাওনা টাকা আদায়ের উদ্দেশ্যে ঠাকুরগাঁওয়ে গেলে মাহাতাব উদ্দীনের ওপর হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ রয়েছে। এ সময় তার স্ত্রী ও সন্তানও হামলার শিকার হন বলে জানা গেছে। ঘটনায় রাশেদুল ইসলামের সম্পৃক্ততার অভিযোগ উঠলেও বিষয়টি এখনও তদন্তাধীন।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চট্টগ্রাম-৯ আসনে জামায়াতের ফজলুল হকের আপিল নামঞ্জুর
চট্টগ্রাম-৯ আসনে জামায়াতের ফজলুল হকের আপিল নামঞ্জুর

চট্টগ্রাম-৯ আসনে জামায়াত প্রার্থী ডা. এ কে এম ফজলুল হকের আপিল নামঞ্জুর করা হয়েছে। দ্বৈত নাগরিকত্বের কারণে তিনি এ নির্বাচনে Read more

মুজিবনগরের কোন কিছু পরিবর্তনের ইচ্ছা নেই: মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা
মুজিবনগরের কোন কিছু পরিবর্তনের ইচ্ছা নেই: মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই আজম বীর প্রতীক বলেছেন, ১৯৭১ সালের ১৭ এপ্রিল এই আম্রকাননে ঐতিহাসিক যে সরকার শপথ গ্রহণ Read more

প্রেমের ফাঁদে প্রাণ গেল নারীর, গ্রেফতার ৪
প্রেমের ফাঁদে প্রাণ গেল নারীর, গ্রেফতার ৪

নাটোরের সিংড়া থেকে উদ্ধারকৃত অজ্ঞাত মৃত নারীর পরিচয় পাওয়া গেছে। তার নাম শামসুন্নাহার লাকী (৪০)। সে বগুড়ার শেরপুরের সিমলা গ্রামের Read more

বর্ষসেরা একাদশে নেই আর্জেন্টিনা-ব্রাজিলের কেউ
বর্ষসেরা একাদশে নেই আর্জেন্টিনা-ব্রাজিলের কেউ

বিশ্ব ফুটবলের বর্ষসেরা একাদশ মানেই ব্রাজিল ও আর্জেন্টিনার কোনো না কোনো তারকার উপস্থিতি। সাম্প্রতিক বছরগুলোর পরিসংখ্যান দেখলে আপাত দৃষ্টিতে সেটিই Read more

নাটোরে মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে আহত ৩
নাটোরে মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে আহত ৩

নাটোরের বড়াইগ্রাম উপজেলার মাঝগাঁও ইউনিয়নের মাধাইমুড়িয়া গ্রামে মাদকাসক্ত এক যুবকের ছুরিকাঘাতে তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যার পরে এ ঘটনা Read more

বৃষ্টির সম্ভাবনার সঙ্গে কমতে পারে দিনের তাপমাত্রা
বৃষ্টির সম্ভাবনার সঙ্গে কমতে পারে দিনের তাপমাত্রা

ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে দিনের প্রথমার্ধে ঢাকা ও আশপাশের এলাকার তাপমাত্রা ১ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন