ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় একদিনে আরও অন্তত ৪৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৪ জন ত্রাণের সন্ধানে গিয়ে ইসরায়েলি হামলায় প্রাণ হারান।এছাড়া বেড়ে চলা খাদ্য সংকটের মধ্যে একই দিনে অনাহার ও অপুষ্টিতে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এর ফলে অবরুদ্ধ এই উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৬২ হাজারে।রোববার (১৭ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।বার্তাসংস্থাটি বলছে, ইসরায়েলের অব্যাহত হামলায় গাজায় নিহতের সংখ্যা প্রায় ৬২ হাজারে পৌঁছেছে। এর মধ্যে শুধু গত ২৪ ঘণ্টায় অপুষ্টি ও অনাহারে আরও ৭ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে বলে রোববার জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতালগুলোতে ৪৭টি মরদেহ আনা হয়েছে এবং আহত হয়েছেন আরও ২২৬ জন। এ নিয়ে ইসরায়েলি আগ্রাসনে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৫ হাজার ৮৮৬ জনে।বিবৃতিতে আরও বলা হয়, অনেক মৃতদেহ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে আছে, কিন্তু উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছাতে পারছেন না।স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় মানবিক সহায়তা সংগ্রহের সময় ইসরায়েলি সেনাদের গুলিতে আরও ১৪ ফিলিস্তিনি নিহত এবং ১৩২ জনের বেশি আহত হয়েছেন। এ নিয়ে গত ২৭ মে থেকে এখন পর্যন্ত সাহায্য নেওয়ার সময় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৩৮ জনে এবং আহত হয়েছেন ১৪ হাজার ৪২০ জনেরও বেশি।এ ছাড়া গত ২৪ ঘণ্টায় গাজায় অপুষ্টি ও অনাহারে আরও ৭ জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ২ শিশু রয়েছে। এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত অনাহার-সম্পর্কিত মোট মৃত্যু দাঁড়াল ২৫৮ জনে, যার মধ্যে ১১০ শিশু।মন্ত্রণালয় বলছে, চলতি বছরের ২ মার্চ থেকে ইসরায়েল গাজার সব সীমান্ত ক্রসিং বন্ধ করে দেওয়ার পর থেকে ২৪ লাখ মানুষের জন্য ভয়াবহ দুর্ভিক্ষের মতো পরিস্থিতি তৈরি হয়েছে।এরপর গত ১৮ মার্চ থেকে ইসরায়েল আবার গাজায় পূর্ণাঙ্গ হামলা শুরু করে, যা জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি ভেঙে দেয়। এরপর থেকে শুধু এ সময়েই ১০ হাজার ৪০০ ফিলিস্তিনি নিহত এবং ৪৩ হাজার ৮৪৫ জন আহত হয়েছেন।গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজার যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।একইসঙ্গে গাজায় যুদ্ধ চালানোর জন্য ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গণহত্যার মামলাও চলছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল চক্রের ঘটনায় আয়া মালেকাকে বদলি
শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল চক্রের ঘটনায় আয়া মালেকাকে বদলি

গাজীপুরের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল চক্রের সঙ্গে জড়িত থেকে ডাক্তার সেজে রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগে আয়া মালেকাকে বদলি করা Read more

প্রকাশ্যে চিত্রনায়িকা নিপুণ
প্রকাশ্যে চিত্রনায়িকা নিপুণ

২০২৪ সালের ৫ আগস্টের পর চিত্রনায়িকা নিপুণ অনেকটা অন্তরালে চলে যান। মাঝখানে যুক্তরাজ্য যাওয়ার চেষ্টাকালে আলোচনায় আসেন, এরপর আবার আড়ালে। Read more

বেনাপোলে অপহৃত কিশোর ইদ্রিস ৩ দিন পর উদ্ধার
বেনাপোলে অপহৃত কিশোর ইদ্রিস ৩ দিন পর উদ্ধার

যশোরের বেনাপোল থেকে অপহৃত কিশোর মটর মেকানিক ইদ্রিস আলীকে তিন দিন পর উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (০৩ অক্টোবর) সন্ধ্যায় অপহরণকারীরা তাকে Read more

গাজায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ভবন ধসে ৫ ফিলিস্তিনের মৃত্যু
গাজায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ভবন ধসে ৫ ফিলিস্তিনের মৃত্যু

ফিলিস্তিনের গাজায় শীতকালীন ঝড়ে ইসরাইলি হামলায় ক্ষতিগ্রস্ত ভবন ও দেয়াল ধসে ৫ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া শীতজনিত কারণে শিশু ও Read more

জানাজাস্থলে খালেদা জিয়ার মরদেহ
জানাজাস্থলে খালেদা জিয়ার মরদেহ

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরদেহ রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জানাজাস্থলে নেওয়া হয়েছে। বুধবার দুপুর ২টা ২৫ মিনিটে লাল-সবুজ পতাকায় Read more

বাংলাদেশের পোস্টাল ব্যালট নিউইয়র্কের পোস্ট অফিসের গুদামে
বাংলাদেশের পোস্টাল ব্যালট নিউইয়র্কের পোস্ট অফিসের গুদামে

বাংলাদেশের ত্রয়োদশ সংসদ নির্বাচনের হাজারো পোস্টাল ব্যালট পেপার যুক্তরাষ্ট্রের গুদামে পড়ে থাকতে দেখা গেছে। বিলির অযোগ্য আখ্যায়িত করে তা রাখা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন