পটুয়াখালীর কুয়াকাটায় একটি আবাসিক হোটেলের রুমে জোরপূর্বক প্রবেশ করে পর্যটক দম্পতিদের ভিডিও ধারণের অভিযোগে মো. হালিম (৩৫) নামে এক ব্যক্তিকে ১ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত হালিম বরগুনার ফুলবুনিয়া এলাকার মৃত কামাল মূর্ধার ছেলে। তিনি কুয়াকাটার ‘হোটেল কেয়ার’ নামের একটি টিনসেট হোটেল ভাড়া নিয়ে ব্যবসা পরিচালনা করতেন।স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার গভীর রাতে হালিম কৌশলে একটি আবাসিক হোটেলে প্রবেশ করে দু’টি কাপল রুমে থাকা নারী-পুরুষ পর্যটকদের ভিডিও ধারণ করেন। এ সময় তিনি পর্যটকদের ভয়ভীতি ও চাপ প্রয়োগের চেষ্টা করেন। অভিযোগকারী হোটেল মালিক মো. শাকিল বলেন, ‘রাতে আমি রুমগুলো ভাড়া দিয়ে চলে যাই। পরে জানতে পারি, হালিম রাতে চুপিসারে প্রবেশ করে পর্যটকদের গোপনে ভিডিও করে। সকালে বিষয়টি জানতে পেরে স্থানীয়দের সহায়তায় প্রশাসনকে জানাই।’ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও কুয়াকাটা পৌরসভার প্রশাসক ইয়াসীন সাদেক বলেন, ‘অভিযোগ পাওয়ার পর হালিমের মোবাইল ফোন পরীক্ষা করে ওই ভিডিও পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে কারাদণ্ড দেওয়া হয়। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সার্বক্ষণিক কাজ করছি। এই দণ্ড অন্যদের জন্য একটি সতর্ক বার্তা।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতে বিমান বিধ্বস্তে ২৪২ আরোহীর সবাই নিহত
ভারতে বিমান বিধ্বস্তে ২৪২ আরোহীর সবাই নিহত

ভারতের গুজরাটের আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় বিমানে থাকা ২৪২ আরোহীর সবাই নিহত হয়েছেন।বৃহস্পতিবার (১২ জুন) সংবাদমাধ্যম নিউজ-১৮ এ তথ্য জানিয়েছে।আজ Read more

শিক্ষার্থী হত্যার প্রতিবাদে মধ্যরাতে উত্তাল ঢাবি
শিক্ষার্থী হত্যার প্রতিবাদে মধ্যরাতে উত্তাল ঢাবি

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা বিভাগের ১৮-১৯ সেশনের শিক্ষার্থী ও স্যার এ এফ Read more

৯০ দিন পর খুলছে সুন্দরবনের দুয়ার, উদ্বেগ কাটেনি বনজীবীদের
৯০ দিন পর খুলছে সুন্দরবনের দুয়ার, উদ্বেগ কাটেনি বনজীবীদের

দীর্ঘ ৯০ দিন বন্ধ থাকার পর আগামী সোমবার (১ সেপ্টেম্বর) থেকে উন্মুক্ত হচ্ছে বিশ্বের অন্যতম বৃহৎ ম্যানগ্রোভ সুন্দরবন। বিশ্রামের পর Read more

মোংলায় যৌথ অভিযানে মাদকসহ আটক ৪
মোংলায় যৌথ অভিযানে মাদকসহ আটক ৪

মোংলায় যৌথ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৪ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বাগেরহাট Read more

এক কাপ চা শেষ করতে সময় লাগবে ৩৫ বছর
এক কাপ চা শেষ করতে সময় লাগবে ৩৫ বছর

সকালবেলা ঘুম থেকে উঠে, চোখ মুছতে মুছতে রান্নাঘরে ঢুকলেই চা-প্রেমীদের প্রথম নজর পড়ে চায়ের দিকে। এক-দু কাপ চা যেন কখনো Read more

‘অপপ্রচার চালিয়ে বিএনপির সম্মান-জনপ্রিয়তা নষ্ট করা যাবে না’
‘অপপ্রচার চালিয়ে বিএনপির সম্মান-জনপ্রিয়তা নষ্ট করা যাবে না’

পাবনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুর মোহাম্মদ মাসুম বগা জামায়াত ইসলামীকে উদ্দেশ্য করে বলেছেন, ‘একটি বিশেষ সংগঠন রয়েছে যারা বৈষম্যবিরোধী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন