নেত্রকোনার আটপাড়ায় বিয়ের আনন্দঘন আয়োজন মুহূর্তেই পরিণত হয়েছে ভোগান্তিতে। ভোজ খাওয়ার পর একসাথে অসুস্থ হয়ে পড়েছেন বহু অতিথি। উপজেলার শুনই ইউনিয়নে সিদ্দিকুর রহমানের বিশ্বাসের ছেলে মনিরুল ইসলামের বিয়ের বড় যাত্রার খাবারে পর এ ঘটনা ঘটে।অসুস্থ বরযাত্রী ও স্থানীয়দের থেকে জানা যায়, রবিবার (৫ এপ্রিল) আটপাড়ার শুনই গ্রাম থেকে মোহনগঞ্জ উপজেলার মানসা গ্রাম থেকে কনের বাড়িতে যান বরসহ বরযাত্রীরা। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে খাবার খেয়ে বাড়ি ফেরার কিছুক্ষণের মধ্যেই বরসহ প্রায় ২০ থেকে অতিথি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যে বমি, ডায়রিয়া ও তীব্র পেটব্যথার লক্ষণ দেখা দেয়।অসুস্থদের দ্রুত আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়াও আরও কয়েকজন স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন।শুনই গ্রামের নূর মোহাম্মদ জানান “খাবার খাওয়ার কিছুক্ষণ পরই সবাই অসুস্থ হয়ে পড়ে, অনেকের অবস্থা খারাপ হয়ে যায়।”বরপক্ষের অভিযোগ, খাবারের সঙ্গে কোনো ধরনের ওষুধ বা ক্ষতিকর কিছু মেশানো হয়ে থাকতে পারে। তবে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খাবারের মান ও স্বাস্থ্যবিধি নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।আটপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার উত্তম কুমার পাল জানান, বেশ কয়েকজন এইরকম সমস্যা নিয়ে ভর্তি হয়েছে তারা একই এলাকার কিন্তু কি ঘটনা ঘটেছে তার বিষয়ে জানি না।এলাকাবাসী বলছে, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রকৃত কারণ উদঘাটনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পরমাণু প্রকল্পের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, স্বীকারোক্তি ইরানের
পরমাণু প্রকল্পের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, স্বীকারোক্তি ইরানের

ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পরমাণু প্রকল্পের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্বীকার করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই Read more

নান্দাইলে রোপা আমন ধান খেতে ইঁদুরের আক্রমণে দিশেহারা কৃষক
নান্দাইলে রোপা আমন ধান খেতে ইঁদুরের আক্রমণে দিশেহারা কৃষক

ময়মনসিংহের নান্দাইলে রোপা আমন ধানখেতে দেখা দিয়েছে ইঁদুরের আক্রমণ। ইঁদুরের দল কৃষকদের স্বপ্নের আমন ধান গাছ কেটে সাবাড় করে ফেলছে। Read more

দেশে ফিরে রাজকীয় সংবর্ধনা পেলেন ইরানি ফুটবলাররা
দেশে ফিরে রাজকীয় সংবর্ধনা পেলেন ইরানি ফুটবলাররা

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত এশীয় কাপে পারফরম্যান্সের চেয়েও বেশি আলোচনা ছিল যাদের ঘিরে, সেই ইরানি নারী ফুটবলাররা শেষ পর্যন্ত দেশে ফিরেছেন। মাঠের Read more

হেফাজতে ইসলামকে লিগ্যাল নোটিশ এনসিপি নেত্রীসহ ৬ নারীর
হেফাজতে ইসলামকে লিগ্যাল নোটিশ এনসিপি নেত্রীসহ ৬ নারীর

নারীকে জনসভায় অবমাননার অভিযোগে হেফাজতে ইসলাম বাংলাদেশকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) তিন নেত্রী ও তিন সাংস্কৃতিক ব্যক্তিত্ব। সোমবার Read more

শেরপুরে কৃষি কর্মকর্তাকে ছাত্রদল নেতার মারধর
শেরপুরে কৃষি কর্মকর্তাকে ছাত্রদল নেতার মারধর

শেরপুরের নকলা উপজেলায় এক কৃষি কর্মকর্তাকে মারধর করার অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রদলের সদস্যসচিব রাহাত হাসান কাইয়ুম (৩৫) এবং তার সহযোগী Read more

মালয়েশিয়ার বিমানবন্দরে আটকে দেওয়া হলো ৯৮ বাংলাদেশিকে
মালয়েশিয়ার বিমানবন্দরে আটকে দেওয়া হলো ৯৮ বাংলাদেশিকে

মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে ৯৮ বাংলাদেশিকে। বিমানে করে ঢাকা থেকে কুয়ালালামপুর গেলেও দেশটিতে প্রবেশের অনুমতি পাননি তারা।আজ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন