চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বিয়ের মাত্র তিন দিন আগে মো. নয়ন (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।সোমবার (৬ এপ্রিল) ভোরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।নিহত নয়ন উপজেলার ৩ নম্বর রায়পুর ইউনিয়নের গহিরা উঠান মাঝির বাড়ির ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং উঠান মাঝিরঘাট কমিটির সাবেক সভাপতি মো. নাসিরের ছেলে। দুই ভাইয়ের মধ্যে নয়ন ছিল বড় এবং ছোট ভাই রাজন সংযুক্ত আরবআমিরাত প্রবাসী। তিনি বাবার ব্যবসা দেখাশোনা করতেন বলে পরিবার সূত্রে জানা গেছে।স্থানীয় সূত্র জানায়, আগামী বৃহস্পতিবার (৯ এপ্রিল) নয়নের বিয়ের দিন ধার্য ছিল। এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে বিয়ের প্রায় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল। তবে গত এক সপ্তাহ ধরে তিনি জ্বর, টাইফয়েডসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন।পরিবারের সদস্যরা জানান, সোমবার ভোরে হঠাৎ তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাঁকে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার জন্য রওনা দেওয়া হয়। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই পথেই তাঁর মৃত্যু হয়। পরে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আরও জানান, ভাইয়ের মৃত্যুর খবর শুনে শুধু প্রবাস থেকে দেশে ফিরছেন নিহতের ছোটভাই মো. রাজন। সোমবার রাত এগারোটার দিকে তার জানাজা অনুষ্টিত হওয়ার কথা রয়েছে। নয়নের প্রতিবেশী মো. ইদ্রিচ বলেন, ‘৯ এপ্রিল তাঁর বিয়ে হওয়ার কথা ছিল। সব প্রস্তুতি শেষ, আর মাত্র তিন দিন বাকি ছিল। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে নেওয়া হচ্ছিল, কিন্তু পথেই তিনি মারা যান। পরে মরদেহ বাড়িতে নিয়ে এসে কাফন-দাফনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।’নিহতের চাচা মো. শৈবাল বলেন, ‘বাড়িতে বিয়ের আনন্দের পরিবেশ ছিল। আত্মীয়স্বজনদের দাওয়াত দেওয়া হয়ে গেছে। কিন্তু হঠাৎ এমন ঘটনায় পুরো পরিবার ভেঙে পড়েছে। আমরা এখনো বিশ্বাস করতে পারছি না যে নয়ন আর নেই।’নিহতের বাবা মো. নাসির বলেন, ‘ছেলের বিয়ের সব আয়োজন শেষ করেছিলাম। কয়েক দিন ধরে জ্বর ছিল, চিকিৎসাও চলছিল। ভোরে হঠাৎ অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়ার চেষ্টা করি, কিন্তু তাকে আর বাঁচাতে পারলাম না। আল্লাহ এমন শোক যেন আর কোনো বাবাকে না দেন।’ আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মো. আবু রায়হান বলেন, ‘হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে। মৃতদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।’এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গজারিয়ায় ১৫ মামলার আসামি কসাই লিটন গ্রেপ্তার
গজারিয়ায় ১৫ মামলার আসামি কসাই লিটন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার শীর্ষ মাদক ব্যবসায়ী ও ইয়াবা বদি নামে পরিচিত ১৫ মামলার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম লিটন Read more

বাহরাইন ও আমিরাতের অ্যালুমিনিয়াম স্থাপনায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
বাহরাইন ও আমিরাতের অ্যালুমিনিয়াম স্থাপনায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতের অ্যালুমিনিয়াম স্থাপনায় ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে ইরান।রবিবার (২৯ মার্চ) রাতভর ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারকারী আইআরআইবি Read more

বাঘাইছড়ির মারিশ্যা দীঘিনালা সড়কে পাহাড় ধস, যানচলাচল বন্ধ
বাঘাইছড়ির মারিশ্যা দীঘিনালা সড়কে পাহাড় ধস, যানচলাচল বন্ধ

রাতভর টানা মুষলধারে বৃষ্টিপাতের ফলে বাঘাইছড়ি-দীঘিনালা সড়কের ১০ কিলোমিটার ও ১৪ কিলোমিটার নামক বেশ কিছু স্থানে পাহাড় ধসে পড়ে। শনিবার Read more

উৎসবমুখর পরিবেশে একাত্মতায় শেষ হলো ‘বৈশাখী শোভাযাত্রা’
উৎসবমুখর পরিবেশে একাত্মতায় শেষ হলো ‘বৈশাখী শোভাযাত্রা’

সর্বস্তরের মানুষের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে আয়োজিত ‘বৈশাখী শোভাযাত্রা ১৪৩৩’ সফলভাবে শেষ হয়েছে।আজ মঙ্গলবার (১৪ Read more

যুক্তরাজ্যের পার্লামেন্টের বাইরে বিক্ষোভ, গ্রেপ্তার ৪২৫
যুক্তরাজ্যের পার্লামেন্টের বাইরে বিক্ষোভ, গ্রেপ্তার ৪২৫

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে আয়োজিত বিক্ষোভে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন