চট্টগ্রামের মিরসরাইয়ে পারিবারিক কলহের জের ধরে বড় ভাই আলী হাসানের হাতে ছোট ভাই শাহাদাত হোসেন (৩৫) খুন হয়েছে। শনিবার (১ নভেম্বর) দুপুরে উপজেলার ওচমানপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর মরগাং গ্রামে ভোলা মেম্বারদের পুরান বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত বড় ভাই আলী হাসান (৪০) কে ওচমানপুর এলাকা থেকে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক নানা ইস্যু নিয়ে বড় ভাই আলী হাসানের সাথে নিহত ছোট ভাই শাহাদাত হোসেনের দীর্ঘ দিনের দ্বন্দ্ব চলে আসছে। সবশেষ শাহাদাতের মেয়ে, শিশু শ্রেণীতে পড়ুয়া সাবিহা সাবরিন মিমির স্কুল ব্যাগে বড় ভাই আলী হাসানের ছেলে রনি বালি ঢুকিয়ে দেয়। এটি নিয়ে দুই ভাই বাকবিতণ্ডায় জড়ায়। এক পর্যায়ে গাছের গুড়ি দিয়ে সজোরে আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়ে শাহাদাত হোসেন। রক্তাক্ত জখম অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (মস্তাননগর) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আব্দুল হালিম। তিনি বলেন, খুনের ঘটনায় পুলিশ অভিযুক্তকে আটক করেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দাউদকান্দিতে ডাকাত সর্দারসহ ৭ জন গ্রেপ্তার
দাউদকান্দিতে ডাকাত সর্দারসহ ৭ জন গ্রেপ্তার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ বাজার এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা সক্রিয় একটি সংঘবদ্ধ ডাকাত চক্রের সর্দারসহ ৭ জনকে গ্রেপ্তার Read more

পিএসজিকে হারিয়ে বায়ার্ন মিউনিখের টানা ১৬তম জয়
পিএসজিকে হারিয়ে বায়ার্ন মিউনিখের টানা ১৬তম জয়

বায়ার্ন মিউনিখকে থামানোর চ্যালেঞ্জে নেমেছিল চ্যাম্পিয়নস লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজি। তবে এই যাত্রায় ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে ২-১ গোলে Read more

আরও ঘনিষ্ঠ হচ্ছে রাশিয়া-ইরান, বাড়াচ্ছে সহযোগিতা
আরও ঘনিষ্ঠ হচ্ছে রাশিয়া-ইরান, বাড়াচ্ছে সহযোগিতা

ইরানের সঙ্গে সব ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর জন্য রাশিয়া প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে ক্রেমলিন। সোমবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের সঙ্গে Read more

চোখের সামনে মৃত্যু দেখে দম বন্ধ লাগছে: মাহিয়া মাহি
চোখের সামনে মৃত্যু দেখে দম বন্ধ লাগছে: মাহিয়া মাহি

ঈদের আনন্দের মাঝেই শোকের ছায়া নেমে এসেছে ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহির জীবনে। ঈদের রাতে খুব কাছের এক ছোট Read more

১১ দলের আসন ভাগাভাগি চূড়ান্ত, রাতে প্রার্থী ঘোষণা
১১ দলের আসন ভাগাভাগি চূড়ান্ত, রাতে প্রার্থী ঘোষণা

বৈঠকে উপস্থিত না থাকলেও ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য নির্দিষ্ট আসন রেখে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট আসন ভাগাভাগি চূড়ান্ত করেছে। Read more

ঝিনাইদহে বাসচাপায় শিশুসহ ২ জন নিহত
ঝিনাইদহে বাসচাপায় শিশুসহ ২ জন নিহত

ঝিনাইদহ সদর উপজেলায় বাসের চাপায় এক শিশুসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন