লক্ষ্মীপুরে আনন্দ পরিবহণের একটি লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে ডুবে গিয়ে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।শনিবার (০৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে রহমতখালী খালে এ ঘটনা ঘটে। চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।এদিকে ঘটনার দুই ঘণ্টা পার হলেও ঘটনাস্থলে ডুবুরি পৌঁছায়নি বলে অভিযোগ করেছেন প্রত্যক্ষদর্শী ও স্থানীয় উদ্ধারকারীরা। এছাড়া পানির তলদেশে কেউ ডুবে আছেন কি না, তাও নিশ্চিত বলতে পারেনি ফায়ার সার্ভিস কর্মীরা। তাদের দাবি, ফায়ার সার্ভিস কর্মীরা দেরিতে আসায় ক্ষতি বেশি হয়েছে।অন্যদিকে স্থানীয় বিক্ষুব্ধ জনতা দুর্ঘটনায় একাধিক মৃত্যু হয়েছে দাবি করে ক্ষুদ্ধ হয়ে উঠেছেন ফায়ার সার্ভিস কর্মীদের বিরুদ্ধে। তাদেরকে কোনো কথায় বলতে দেননি বিক্ষুব্ধরা।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৮টার দিকে নোয়াখালী থেকে ছেড়ে আসা লক্ষ্মীপুরগামী একটি যাত্রীবাহী বাস চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে রহমতখালী খালে পড়ে ডুবে যায়। দুর্ঘটনার আড়াই ঘণ্টা পার হয়ে গেলেও বাসটি উদ্ধার সম্ভব হয়নি। উদ্ধার কার্যক্রম চলছে। ঘটনায় নিহত ও আহতদের কারো নাম পরিচয় জানা যায়নি। ঘটনার পর প্রায় ১ ঘণ্টা লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। এতে সড়কের দুইপাশে যানজটের সৃষ্টি হয়। ১ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক করে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনী।চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন বলেন, অচেতন অবস্থায় আমরা ঘটনাস্থল থেকে ৩ জনকে উদ্ধার করেছি। এর মধ্যে দুইজন মারা গেছেন। আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ফরিদ উদ্দিন বলেন, চন্দ্রগঞ্জে দুর্ঘটনায় নিহত দুইজনের মরদেহ হাসপাতালে আনা হয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি ইসরাইলে
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি ইসরাইলে

ইসরাইলের বিভিন্ন এলাকায় ইরানের সবশেষ ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। জেরুজালেম ও মধ্য ইসরাইলসহ দক্ষিণ ইসরাইলের একাধিক স্থানে Read more

ডিসির স্বাক্ষর জাল, ভুয়া সাংবাদিক আটক
ডিসির স্বাক্ষর জাল, ভুয়া সাংবাদিক আটক

কক্সবাজারে জেলা প্রশাসকের (ডিসি) স্বাক্ষর জাল করে খাসজমি হাতিয়ে নেওয়ার অপচেষ্টা করায় রেজাউল করিম সোহাগ নামের এক ভুয়া সাংবাদিককে হাতেনাতে Read more

যে কারণে পোপ ফ্রান্সিসের মৃত্যুতে শোকবার্তা প্রত্যাহার করেছে ইসরায়েল
যে কারণে পোপ ফ্রান্সিসের মৃত্যুতে শোকবার্তা প্রত্যাহার করেছে ইসরায়েল

রোমান ক্যাথলিক গির্জার প্রথম লাতিন আমেরিকান নেতা পোপ ফ্রান্সিস আর নেই। সোমবার (২১ এপ্রিল) ৮৮ বছর বয়সে তার মৃত্যুর খবর Read more

পুলিশের বাধার মুখে ‘লং মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’
পুলিশের বাধার মুখে ‘লং মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’

পুলিশের বাধার মুখে পড়েছেন জুলাই ঐক্যের ডাকা ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি। আজ বুধবার (১৭ ডিসেম্বর) বিকাল ৩টার রামপুরা ব্রিজ Read more

ভারতে ডায়াবেটিস আক্রান্ত দশজনের চারজনই রোগ সম্পর্কে অবহিত নন
ভারতে ডায়াবেটিস আক্রান্ত দশজনের চারজনই রোগ সম্পর্কে অবহিত নন

এক গবেষণায় বলা হয়েছে, ভারতে গ্রামাঞ্চলের তুলনায় শহরাঞ্চলে ডায়াবেটিসের প্রাদুর্ভাব বেশি। এর জন্য সম্ভাব্য কারণ হিসাবে জীবনযাত্রা, খাদ্যাভ্যাসের মতো বিষয় Read more

কিশোরগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
কিশোরগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

‘দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জে জাতীয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন