গুচ্ছভুক্ত (জিএসটি) ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের (মানবিক ও সামাজিক বিজ্ঞান) ভর্তি পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। এবারের পরীক্ষায় পাসের হার ৬০ শতাংশ। এ পরীক্ষায় সর্বোচ্চ ৮১.৫ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেওয়া মিজানুর রহমান।আজ সোমবার দুপুরে ভর্তি পরীক্ষার কোর কমিটির সচিব ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক মনজুরুল হক এই তথ্য নিশ্চিত করেছেন।প্রকাশিত ফলাফলের পরিসংখ্যান অনুযায়ী, ‘বি’ ইউনিটে মোট ৯৩ হাজার ১০২ জন শিক্ষার্থী আবেদন করেন। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন ৮২ শতাংশ (৭৬ হাজার ৭৫৫ জন)। পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে (৩০-এর ওপরে) পাস নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছেন ৬০.৫০ শতাংশ (৪৬ হাজার ৬৩০ জন) শিক্ষার্থী। অপরদিকে, ৩০-এর কম নম্বর পেয়ে অকৃতকার্য হয়েছেন ৩৯ শতাংশ (৩০ হাজার ৮৯ জন)।ফলাফলে দেখায়, সর্বোচ্চ ৮১.৫ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেওয়া মিজানুর রহমান। এছাড়া এ বছর সর্বনিম্ন প্রাপ্ত নম্বর মাইনাস ১৬.২৫। এছাড়া রোল নম্বর ও পরিচয়পত্র ভরাট সংক্রান্ত ভুলের কারণে ৩৬ জন শিক্ষার্থীর খাতা বাতিল করা হয়েছে।ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীরা গুচ্ছভুক্ত পরীক্ষার অফিশিয়াল ওয়েবসাইট থেকে তাঁদের ব্যক্তিগত ফলাফল সংগ্রহ করতে পারবেন। যোগ্য প্রার্থীদের পরবর্তী সময়ে নির্ধারিত প্রক্রিয়ায় বিভাগ ও বিশ্ববিদ্যালয় পছন্দক্রম পূরণ করতে হবে।ভর্তি পরীক্ষার কোর কমিটির সচিব অধ্যাপক ড. মনজুরুল হক জানান, ‘ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে মিটিং করে দুপুরে ফলাফল ঘোষণা করেছেন। বাকি প্রক্রিয়া নির্দিষ্ট ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে।’ফলাফল সংক্রান্ত বিষয়ে জানতে চাইলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘ইসলামী বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় গুচ্ছভু্ক্ত ভর্তি পরীক্ষার দুই ইউনিট সম্পন্ন হয়েছে। বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। পরবর্তী পরীক্ষাও (এ ইউনিট) সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারব বলে আশাবাদী।’ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তিন দশকে বাংলাদেশ বিমানবাহিনীর ৩২টি বিমান দুর্ঘটনা
তিন দশকে বাংলাদেশ বিমানবাহিনীর ৩২টি বিমান দুর্ঘটনা

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজের কলেজে  বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধ প্রশিক্ষণ বিমান (এফ-৭ বিজিআই) বিধ্বস্ত হয়ে অন্তত ১৯ জন Read more

রোহিঙ্গা ফরিদ এখন ডাক্তার! ফার্মেসির আড়ালে ইয়াবা কারবার
রোহিঙ্গা ফরিদ এখন ডাক্তার! ফার্মেসির আড়ালে ইয়াবা কারবার

মানবিক কারণে আশ্রয় পাওয়া রোহিঙ্গাদের অনেকেই এখন বাংলাদেশে এক ভয়ংকর বাস্তবতার নাম। তাদের কেউ শ্রমজীবী, কেউ ভিক্ষাবৃত্তিতে জড়িত- আবার কেউ Read more

ক্যারিয়ারে প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন শাহরুখ-রানি
ক্যারিয়ারে প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন শাহরুখ-রানি

তিন দশকের বেশি সময় ধরে বলিউডে দাপুটে রাজত্ব করার পর অবশেষে প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেতে যাচ্ছেন শাহরুখ খান। Read more

পেজেশকিয়ানের সঙ্গে পুতিনের ফোনালাপ, যে কথা হলো
পেজেশকিয়ানের সঙ্গে পুতিনের ফোনালাপ, যে কথা হলো

পাকিস্তানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে অনুষ্ঠিত আলোচনা ব্যর্থ হওয়ার পর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট Read more

নোয়াখালীর নিম্নাঞ্চল প্লাবিত, ভাঙনের মুখে বাড়িঘর
নোয়াখালীর নিম্নাঞ্চল প্লাবিত, ভাঙনের মুখে বাড়িঘর

সাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে অস্বাভাবিক জোয়ার প্রবাহিত হচ্ছে। প্রবল জোয়ারের কারণে কোম্পানীগঞ্জের মুছাপুর ইউনিয়ন ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন