ভোলার দৌলতখানের বিচ্ছিন্ন চর মদনপুর ইউনিয়নে নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা ইউসুফকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৫ এপ্রিল) দুপুরে ভোলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার।সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, গেল বছরের সেপ্টেম্বর মাসে অভিযুক্ত ব্যক্তি তার স্ত্রীকে নির্যাতন ও মারধর করে বাড়ি থেকে চলে যেতে বাধ্য করেন। পরে তার স্ত্রী বাড়িতে কিশোরী মেয়েকে রেখে বাবার বাড়িতে চলে যান। বাড়িতে একা থাকার সুযোগে দীর্ঘ ৫ মাস ধরে নিজ মেয়েকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ ও নির্যাতন করে আসছেন অভিযুক্ত ওই বাবা।পুলিশ সুপার আরও বলেন, কিশোরী মেয়েটির মা বাড়িতে ফিরে এসে মেয়ের শারীরিক অবস্থার পরিবর্তন দেখে জানতে চাইলে বাবার কতৃক ধর্ষণের কথা জানান ওই কিশোরী। পরে বিষয়টি জানাজানি হলে মেয়েকে গর্ভপাত নিরোধক ঔষধ খাইয়ে গর্ভপাত করান বাবা। গর্ভপাতে অতিরিক্ত রক্তক্ষরণ হলে গত শুক্রবার বিকেলে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন ওই কিশোরীকে। এরপরই আত্নগোপন চলে যান অভিযুক্ত বাবা।পুলিশ সুপার বলেন, ঘটনার পর গেল শনিবার ওই কিশোরীর মা বাদী হয়ে দৌলতখান থানায় একটি এজাহার দায়ের করেন। পরে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভোলার দুলারহাট থানা এলাকা থেকে অভিযুক্ত বাবাকে গ্রেফতার করেন। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞেসাবাদে নিজ মেয়েকে ধর্ষণের বিষয়টি স্বাকীর করেছেন অভিযুক্ত বাবা। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশ সুপার।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শেষ মুহূর্তের গোলে সিটির বিপক্ষে ড্র করলো আর্সেনাল
শেষ মুহূর্তের গোলে সিটির বিপক্ষে ড্র করলো আর্সেনাল

ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালের বিপক্ষে এগিয়ে থেকেও জয় বঞ্চিত হয়েছে ম্যানচেস্টার সিটি। শিরোপা প্রত্যাশী দুই দলের জমজমাট লড়াই শেষ হয়েছে Read more

মানসিক সুস্থতার জন্য বেশি সন্তান নিন: গবেষণা
মানসিক সুস্থতার জন্য বেশি সন্তান নিন: গবেষণা

নারীদের মানসিক স্বাস্থ্যের জন্য দুটি সন্তান থাকা ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে নতুন এক গবেষণায় দাবি করেছেন বিশেষজ্ঞরা। চীনের সুচাউ Read more

আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষকদের
আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষকদের

শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক ফলপ্রসূ না হওয়ায় ৩ দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের Read more

বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচসহ টিভিতে আজকের খেলা (১৭ ডিসেম্বর)
বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচসহ টিভিতে আজকের খেলা (১৭ ডিসেম্বর)

আজ অ্যাডিলেডে শুরু হয়েছে অ্যাশেজের তৃতীয় টেস্ট। ২-১ এ এগিয়ে থেকে চতুর্থ টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ভারত। অনূর্ধ্ব-১৯ এশিয়া Read more

চুয়াডাঙ্গায় মাদকাসক্ত ছেলেকে আইনের হাতে তুলেন দিলেন বাবা
চুয়াডাঙ্গায় মাদকাসক্ত ছেলেকে আইনের হাতে তুলেন দিলেন বাবা

চুয়াডাঙ্গার জীবননগরে টুটুল মিয়া (২৫) নামে এক মাদকাসক্ত ছেলেকে আইনের হাতে তুলে দিয়েছেন পিতা রফিক হোসেন।সোমবার (১৫ ডিসেম্বর) বেলা ১১টায় Read more

তারেক রহমানের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ
তারেক রহমানের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল।বুধবার (০৭ জানুয়ারি) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন