ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র গুঞ্জন ছড়িয়ে পড়েছে। ৭৯ বছর বয়সি এই নেতাকে ম্যারিল্যান্ডের ‘ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে’ ভর্তি করা হয়েছে—এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে। তবে এই গুঞ্জন যে নিছকই গুজব তা স্পষ্ট করেছে হোয়াইট হাউস। শনিবার (০৪ এপ্রিল) সকালে প্রেসিডেন্টের দৈনন্দিন সূচিতে কেবল ‘এক্সিকিউটিভ টাইম’ (ব্যক্তিগত সময়) বরাদ্দ রাখা হয়। এরপর দ্রুতই হোয়াইট হাউস থেকে ‘লিড’ ঘোষণা করা হয়, যার অর্থ সেদিন প্রেসিডেন্ট আর জনসম্মুখে আসবেন না। সপ্তাহান্তের ছুটিতে ট্রাম্পের মতো কর্মচঞ্চল একজন ব্যক্তির এমন হঠাৎ অনুপস্থিতি এবং জনৈক ধারাভাষ্যকার এড ক্রাসেনস্টাইনের একটি পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে আগুনের মতো ছড়িয়ে পড়ে।গুঞ্জন ওঠে, ওয়াল্টার রিড হাসপাতালের চারপাশের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে এবং প্রেসিডেন্টকে সেখানে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।হোয়াইট হাউসের র‍্যাপিড রেসপন্স টিম এক্সে পোস্ট করে জানায়, ‘উন্মাদ লিবারেলরা যখন দেখে প্রেসিডেন্ট ১২ ঘণ্টা গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন না, তখনই তারা এমন সব পাগলামিপূর্ণ ষড়যন্ত্র তত্ত্ব আবিষ্কার করে। ভয় পাবেন না! প্রেসিডেন্ট ট্রাম্প আক্ষরিক অর্থেই এক মুহূর্তের জন্য কাজ থামান না।’হোয়াইট হাউজের যোগাযোগ পরিচালক স্টিভেন চুং এক বিবৃতিতে বলেন, ট্রাম্প ইস্টার ছুটির পুরোটা সময় ওভাল অফিসে বিরতিহীনভাবে কাজ করছেন। এছাড়া ওয়েস্ট উইংয়ের সামনে মেরিন সেন্ট্রির উপস্থিতি নিশ্চিত করে যে, প্রেসিডেন্ট ভবনের ভেতরেই আছেন এবং নিজের দায়িত্ব পালন করছেন।বিভিন্ন ফ্যাক্ট-চেকার এবং সংবাদমাধ্যম হাসপাতালের সামনে কোনো অতিরিক্ত নিরাপত্তা বা প্রেসিডেন্টের গাড়িবহর দেখতে পায়নি। ফলে ট্রাম্পের হাসপাতালে ভর্তির দাবির কোনো নির্ভরযোগ্য প্রমাণ মেলেনি।তবে ৭৯ বছর বয়সি ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম বয়োজ্যেষ্ঠ প্রেসিডেন্ট হওয়ায় তার স্বাস্থ্য নিয়ে জনমনে সবসময়ই বাড়তি কৌতূহল থাকে। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খুনি হাসিনার সেবাদাসদের বিরুদ্ধে চূড়ান্ত লড়াইয়ের ডাক হাদীর
খুনি হাসিনার সেবাদাসদের বিরুদ্ধে চূড়ান্ত লড়াইয়ের ডাক হাদীর

ফ্যাসিস্ট খুনি হাসিনার সেবাদাস গোষ্ঠীর বিরুদ্ধে চূড়ান্ত লড়াইয়ের আহ্বান জানিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী।সোমবার নিজের ফেসবুক পেজে এক Read more

যশোর ২৫০ শয্যা হাসপাতালে সক্রিয় নারী টানাবাজ চক্র
যশোর ২৫০ শয্যা হাসপাতালে সক্রিয় নারী টানাবাজ চক্র

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালকে ঘিরে নারী টানাবাজ চক্র সক্রিয় হয়ে উঠেছে। তারা গ্রাম থেকে আসা সহজ সরল রোগীদের টার্গেট Read more

পাকিস্তানের হামলায় ফ্রান্স ও রাশিয়ার তৈরি ৫টি যুদ্ধবিমান হারাল ভারত
পাকিস্তানের হামলায় ফ্রান্স ও রাশিয়ার তৈরি ৫টি যুদ্ধবিমান হারাল ভারত

ভারতের ‘অকারণে’ চালানো ক্ষেপণাস্ত্র হামলার জবাবে শক্তিশালী পাল্টা হামলায় পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ও একটি ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তান। ধ্বংস করা Read more

ভুয়া প্রমাণ হলে জুলাই যোদ্ধা তালিকা থেকে বাদ দিয়ে আইনানুগ ব্যবস্থা
ভুয়া প্রমাণ হলে জুলাই যোদ্ধা তালিকা থেকে বাদ দিয়ে আইনানুগ ব্যবস্থা

ভুয়া প্রমাণ হলে জুলাই যোদ্ধাদের তালিকা থেকে বাদ দিয়ে গেজেট প্রকাশ এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।মঙ্গলবার (১৬ Read more

রাহুলের মৃত্যু ঘিরে ধোঁয়াশা, বিচার চেয়ে থানায় টলি তারকারা
রাহুলের মৃত্যু ঘিরে ধোঁয়াশা, বিচার চেয়ে থানায় টলি তারকারা

ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জির আকস্মিক মৃত্যুর ঘটনায় বিচার চেয়ে সরব হয়েছেন টলিউড তারকারা। অভিনেতার মৃত্যুর পেছনে অবহেলার Read more

বৃদ্ধ সোনা খলিফার ব্রীজ তলার দিন শেষ, পেলেন মাথা গোঁজার ঠাঁই
বৃদ্ধ সোনা খলিফার ব্রীজ তলার দিন শেষ, পেলেন মাথা গোঁজার ঠাঁই

পল্লী কবি জসীম উদ্দীন যদি সোনা খলিফাকে কখনো দেখতেন, তাহলে হয়তো তিনি বলতেন, 'সোনা খলিফাকে দেখতে যদি তোমরা সবে চাও, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন